ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর
১, ইতিহাস হল—
(ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান
(খ) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
(গ) ভবিষ্যৎ-বিশ্লেষণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান
২, ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত, তা হল—
(ক) ঐতিহাসিক
(খ) প্রাগৈতিহাসিক
(গ) নৃ-তাত্ত্বিক
(ঘ) ভূ-তত্ত্ববিদ
উত্তর: (ক) ঐতিহাসিক
৩, ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন—
(ক) হিরোডোটাস
(খ) থুকিডিডিস
(গ) জোসেফাস
(ঘ) ট্যাকসিটাস ফ্ল্যাভিয়াস
উত্তর: (ক) হিরোডোটাস
৪, ‘হিস্টোরিয়া’ (Historia) নামক শব্দ থেকে ‘হিস্ট্রি’ (History) কথার উদ্ভব, শব্দটি হল—
(ক) ইংরেজি শব্দ
(খ) জার্মান শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) স্পেনীয় শব্দ
উত্তর: (গ) গ্রিক শব্দ
৫, পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন—
(ক) লিওপোল্ড র্যাংকে
(খ) মার্ক ব্লখ
(গ) জুরগেন কোকা
(ঘ) লুসিয়েন ফেভর
উত্তর: (ক) লিওপোল্ড র্যাংকে
৬, ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়—
(ক) অতীত ঘটনা
(খ) সমসাময়িক ঘটনা
(গ) ঐতিহাসিক গল্প-কথা
(ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য
উত্তর: (ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য
৭, ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল—
(ক) তথ্যের ব্যবহারকারী
(খ) পাঠকের মানসিকতা
(গ) উপাদানের প্রাচুর্য
(ঘ) উপাদানের দুষ্প্রাপ্যতা
উত্তর: (ক) তথ্যের ব্যবহারকারী
৮, “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন”—এই মন্তব্যটি কার?
(ক) থুকিডিডিস
(খ) লর্ড অ্যাকটন
(গ) এডমন্ড বার্ক
(ঘ) ই. এইচ. কার
উত্তর: (ঘ) ই. এইচ. কার
৯, “তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন”—এই মন্তব্যটি কার?
(ক) ডব্লিউ. হান্টার
(খ) জি. এম. ট্রেভেলিয়ান
(গ) জে. বি. বিউরি
(ঘ) লর্ড অ্যাকটন
উত্তর: (খ) জি. এম. ট্রেভেলিয়ান
১০, “যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয়, বরং এক সারি স্বীকৃত অভিমত”—এ কথা কে বলেছেন?
(ক) লর্ড অ্যাকটন
(খ) লিওপোল্ড র্যাংকে
(গ) জি. ব্যায়ার্ড
(ঘ) ই. এইচ. কার
উত্তর: (গ) জি. ব্যায়ার্ড
১১, ‘অ্যানালস’ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল—
(ক) ফ্রান্সে
(খ) ইংল্যান্ডে
(গ) রাশিয়ায়
(ঘ) জার্মানিতে
উত্তর: (ক) ফ্রান্সে
১২, অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল—
(ক) আঞ্চলিক ইতিহাস
(খ) সামরিক ইতিহাস
(গ) লোকসংস্কৃতি
(ঘ) সামাজিক ইতিহাস
উত্তর: (ঘ) সামাজিক ইতিহাস
১৩, ‘দ অ্যানালস’ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) কীথ টমাস
(খ) লুসিয়েন ফেভর
(গ) মার্ক অ্যান্টনি
(ঘ) যদুনাথ সরকার
উত্তর: (খ) লুসিয়েন ফেভর
১৪, রণজিৎ গুহ হলেন—
(ক) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক
(খ) জাতীয়তাবাদী ঐতিহাসিক
(গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক
(ঘ) মার্কসবাদী ঐতিহাসিক
উত্তর: (গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক
১৫, ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল—
(ক) অর্থশাস্ত্র
(খ) রামচরিতমানস
(গ) রাজতরঙ্গিণী
(ঘ) বাবরনামা
উত্তর: (গ) রাজতরঙ্গিণী
১৬, ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন—
(ক) রণজিৎ গুহ
(খ) সি. এম. যোশী
(গ) এ. এল. রাউজ
(ঘ) দাদাবাই নৌরোজি
উত্তর: (ক) রণজিৎ গুহ
১৭, যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু—
(ক) বুদ্ধিজীবী
(খ) ভদ্রলোক
(গ) সাধারণ মানুষ
(ঘ) চাকরিজীবী
উত্তর: (গ) সাধারণ মানুষ
১৮, নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়—
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০-এর দশকে
(গ) ১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৯০-এর দশকে
উত্তর: (গ) ১৯৬০-এর দশকে
১৯, নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল—
(ক) সোশ্যাসল সায়েন্স হিস্ট্রি
(খ) সোশ্যাল হিস্ট্রি
(গ) সোসাইটি ফর হিস্ট্রি
(ঘ) দ্য ক্লিওপেট্রা
উত্তর: ((ক) সোশ্যাসল সায়েন্স হিস্ট্রি
২০, ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয়েছিল—
(ক) ১৯২০-র দশকে
(খ) ১৯৩০-র দশকে
(গ) ১৯৬০-র দশকে
(ঘ) ১৯৭০-র দশকে
উত্তর: (ঘ) ১৯৭০-র দশকে
২১, ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল—
(ক) জার্মানিতে
(খ) অস্ট্রেলিয়াতে
(গ) ওয়েস্ট ইন্ডিজে
(ঘ) ইংল্যান্ডে
উত্তর: (ঘ) ইংল্যান্ডে
২২, ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয়—
(ক) ১৭৪০ খ্রিষ্টাব্দে
(খ) ১৭৪৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৭৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৭৪৪ খ্রিষ্টাব্দে
২৩, ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়—
(ক) ১৭১৫ খ্রিষ্টাব্দে
(খ) ১৭২০ খ্রিষ্টাব্দে
(গ) ১৭২১ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৭২২ খ্রিষ্টাব্দে
উত্তর: (গ) ১৭২১ খ্রিষ্টাব্দে
২৪, ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৭৫০ খ্রিষ্টাব্দে
(খ) ১৭৬০ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৭০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৭৯২ খ্রিষ্টাব্দে
২৫, ভারতের পারসি ক্রিকেট দল প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল—
(ক) ১৮৫০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৮৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৮৬ খ্রিষ্টাব্দে
২৬, আধুনিক হকি খেলার সূচনা হয়—
(ক) ভারতে
(খ) পাকিস্তানে
(গ) ইংল্যান্ডে
(ঘ) ফ্রান্সে
উত্তর: (গ) ইংল্যান্ডে
২৭, ভারতে প্রথম হকি ক্লাব (১৮৮৫-১৮৮৬ খ্রিষ্টাব্দে) প্রতিষ্ঠিত হয়—
(ক) কলকাতায়
(খ) বোম্বাই-এ
(গ) মাদ্রাজ-এ
(ঘ) গোয়া-তে
উত্তর: (ক) কলকাতায়
২৮, ভারত অলিম্পিক গেমসে প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয়—
(ক) ১৯২০ খ্রিষ্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৩০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৯২৮ খ্রিষ্টাব্দে
২৯, ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন—
(ক) দলিপ সিংজি
(খ) রণজিৎ সিং
(গ) রণজিৎ সিংজি
(ঘ) সি. কে. নাইডু
উত্তর: (গ) রণজিৎ সিংজি
৩০, ১৯১১ খ্রিষ্টাব্দে আই. এফ. এ শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন—
(ক) গোষ্ঠ পাল
(খ) শিবদাস ভাদুড়ী
(গ) চুনী গোস্বামী
(ঘ) শৈলেন মান্না
উত্তর: (খ) শিবদাস ভাদুড়ী
৩১, ১৯১১ খ্রিষ্টাব্দে আই. এফ. এ শিল্ড জেতে—
(ক) মহামেডান স্পোর্টিং
(খ) মোহনবাগান ক্লাব
(গ) ইস্টবেঙ্গল ক্লাব
(ঘ) ইয়ার্কশায়ার ক্লাব
উত্তর: (খ) মোহনবাগান ক্লাব
৩২, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন—
(ক) ইংরেজরা
(খ) ওলন্দাজরা
(গ) ফরাসিরা
(ঘ) পর্তুগিজরা
উত্তর: (ক) ইংরেজরা
৩৩, পৃথিবীর প্রাচীন খেলা হল—
(ক) মানাকালা
(খ) কবাডি
(গ) হকি
(ঘ) জুডো
উত্তর: (ক) মানাকালা
৩৪, বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ান—
(ক) সারদারঞ্জন রায়
(খ) গোষ্ঠ পাল
(গ) যতীন্দ্রপ্রসাদ গুহ
(ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
উত্তর: (ঘ) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
৩৫, খানটাদাদের সাফল্য যে ইতিহাসের অন্তর্গত হবে, তা হল—
(ক) খেলাধুলার ইতিহাস
(খ) পরিবেশ ইতিহাস
(গ) শিল্পচর্চার ইতিহাস
(ঘ) খাদ্যের ইতিহাস
উত্তর: (ক) খেলাধুলার ইতিহাস
৩৬, এ দেশে খাদ্যাভ্যাসের তালিকায় আলুর প্রচলন কারা করে?
(ক) ইংরেজরা
(খ) ফরাসীরা
(গ) পোর্তুগিজরা
(ঘ) ওলন্দাজরা
উত্তর: (গ) পোর্তুগিজরা
৩৭, খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চার বিশেষ দিকটি হল—
(ক) মানুষের খাদ্যাভাসে গুরুত্বপ্রদান
(খ) খাদ্যাভ্যাসের পরিবর্তন
(গ) বিদেশি খাদ্য গ্রহণ বর্জন
(ঘ) উপরের সবকটি
উত্তর: (ঘ) উপরের সবকটি
৩৮, উনিশ শতকে সামাজিক বিধি ভেঙে নিষিদ্ধ খাবার গ্রহণ করেছিলেন—
(ক) ব্রাক্ষ্মণ
(খ) কায়স্থগণ
(গ) নব্যবঙ্গ সম্প্রদায়
(ঘ) নমঃশূদ্রগণ
উত্তর: (গ) নব্যবঙ্গ সম্প্রদায়
৩৯, উনিশ শতকে ব্রিটিশ শাসকবর্গ ভারতীয়দের শারীরিক দুর্বলতার কারণরূপে যে কারণকে চিহ্নিত করে, তা হল—
(ক) নিরামিষ ভোজন
(খ) আমিষ ভোজন
(গ) সাদ্সিক আহার
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) নিরামিষ ভোজন
৪০, শিল্পচর্চার গুরুত্বপূর্ণ দিক হল—
(ক) নাটক
(খ) সংগীত
(গ) নৃত্য
(ঘ) এগুলির সবকটি
উত্তর: (ঘ) এগুলির সবকটি
৪১, শিল্পচর্চা-ইতিহাসের মূল বৈশিষ্ট্য হল—
(ক) শিল্পকলা বিশ্লেষণ
(খ) শিল্পকলার রাজনীতিীকরণ
(গ) শিল্পকলার সামাজিকীকরণ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) শিল্পকলা বিশ্লেষণ
৪২, সংগীতে প্রাধান্য থাকে—
(ক) সুরের
(খ) যন্ত্রের
(গ) তালের
(ঘ) লয়ের
উত্তর: (ক) সুরের
৪৩, ভারতীয় সংগীতের উৎস হল—
(ক) ঋগ্বেদ
(খ) সামবেদ
(গ) যজুর্বেদ
(ঘ) অথর্ববেদ
উত্তর: (খ) সামবেদ
৪৪, রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেন—
(ক) জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে
(খ) রবীন্দ্রভারতীতে
(গ) শান্তিনিকেতনে
(ঘ) শিলাইদহে
উত্তর: (গ) শান্তিনিকেতনে
৪৫, রবীন্দ্রনাথ পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেন—
(ক) রবিশঙ্কর
(খ) অমলানন্দশঙ্কর
(গ) মমতাজশঙ্কর
(ঘ) উদয়শঙ্কর
উত্তর: (ঘ) উদয়শঙ্কর
৪৬, উদয়শংকর তাঁর নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন—
(ক) আলমোড়ায়
(খ) নৈনিতালে
(গ) মুসৌরিতে
(ঘ) সিমলায়
উত্তর: (ক) আলমোড়ায়
৪৭, নাটকের অভিনয় কোন ধারার অঙ্গীভূত?
(ক) শ্রুতিশিল্প
(খ) শিল্পকলা
(গ) স্থাপত্য শিল্প
(ঘ) ভাস্কর্য শিল্প
উত্তর: (খ) শিল্পকলা
৪৮, উনিশ শতকে বাংলা সংগীতরূপে প্রবর্তিত হয়—
(ক) আখড়াই
(খ) হাফ-আখড়াই
(গ) টপ্পা
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) টপ্পা
৪৯, কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৩০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৩১ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৩৪ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৩৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৮৩১ খ্রিষ্টাব্দে
৫০, নটী বিনোদিনী ছিলেন উনিশ শতকের শেষ ভাগের একজন বিখ্যাত—
(ক) লেখিকা
(খ) গায়িকা
(গ) অভিনেত্রী
(ঘ) রঙ্গমঞ্চ অভিনেত্রী
উত্তর: (ঘ) রঙ্গমঞ্চ অভিনেত্রী
৫১, উনিশ শতকের শেষ ভাগের একজন বিখ্যাত রঙ্গমঞ্চ অভিনেতা হলেন—
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) মনোমোহন বসু
(গ) সৌরেন্দ্রমোহন ঠাকুর
(ঘ) রাধামোহন সেন
উত্তর: (ক) গিরিশচন্দ্র ঘোষ
৫২, সাধারণত যাঁকে ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’ বলা হয়—
(ক) দাদাসাহেব ফালকে-কে
(খ) ডা. শান্তারামকে
(গ) বিমল রায়কে
(ঘ) রাজ কাপুরকে
উত্তর: (ক) দাদাসাহেব ফালকে-কে
৫৩, ‘পথের পাঁচালী’ ছবির পরিচালক—
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃণাল সেন
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) বিজন ভট্টাচার্য
উত্তর: (ক) সত্যজিৎ রায়
৫৪, ভারতে প্রথম সচল ছবি নির্মিত হয়—
(ক) ১৮৯২ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৯৩ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৯৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৯৬ খ্রিষ্টাব্দে
৫৫, ভারতে নির্মিত প্রথম সচল ছবিটির নাম—
(ক) ওয়ান দে ক্রিকেট
(খ) দ্য রেস্টোলারস
(গ) রাজা হরিশচন্দ্র
(ঘ) আলম আরা
উত্তর: (গ) রাজা হরিশচন্দ্র
৫৬, ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি নির্মিত হয়—
(ক) ১৯১০ খ্রিষ্টাব্দে
(খ) ১৯১১ খ্রিষ্টাব্দে
(গ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৯২৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (গ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
৫৭, ভারতে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাটি হল—
(ক) মহাত্মা
(খ) অমরজ্যোতি
(গ) বিদ্যাপতি
(ঘ) আলম আরা
উত্তর: (ঘ) আলম আরা





