মাধ্যমিক জীবনবিজ্ঞান অধ্যায় ৫ -পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ | প্রশ্ন ও উত্তর
১। নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হল—
(ক) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন
(খ) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
(গ) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন
(ঘ) নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন
উত্তর: (খ) অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন
২। উদ্ভিদ তার পুষ্টির জন্য খনিজ উপাদান সংগ্রহ করে—
(ক) বায়ু থেকে
(খ) মাটি থেকে
(গ) রাইজোবিয়াম থেকে
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) মাটি থেকে
৩। জীব পরিবেশ থেকে গৃহীত মৌলিক উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয়—
(ক) শ্বসন ক্রিয়ার মাধ্যমে
(খ) সালোকসংশ্লেষের মাধ্যমে
(গ) রেচন ক্রিয়ার মাধ্যমে
(ঘ) বিপাক ক্রিয়ার মাধ্যমে
উত্তর: (গ) রেচন ক্রিয়ার মাধ্যমে
৪। প্রোটিনের মূল উপাদানটি কী?
(ক) কার্বন
(খ) হাইড্রোজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) অক্সিজেন
উত্তর: (গ) নাইট্রোজেন
৫। বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল—
(ক) 0.03%
(খ) 78.09%
(গ) 20.60%
(ঘ) 0.04%
উত্তর: (খ) 78.09%
৬। বায়ুর গ্যাসীয় N₂ সরাসরি সংবদ্ধন করতে পারে এমন উদ্ভিদ হল—
(ক) নীলাভ সবুজ শৈবাল
(খ) প্যারামেসিয়াম
(গ) হাইড্রিলা
(ঘ) লাইকেন
উত্তর: (ক) নীলাভ সবুজ শৈবাল
৭। বায়ুর নাইট্রোজেনের মূল উৎস কী—
(ক) আগ্নেয়গিরি
(খ) N₂-যুক্ত অজৈব সার
(গ) মাটির নাইট্রেট যৌগ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) মাটির নাইট্রেট যৌগ
৮। বায়ুমণ্ডলের গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে নিচের কোন মিথোজীবীয় অণুজীব?
(ক) ছত্রাক
(খ) শৈবাল
(গ) ভাইরাস
(ঘ) রাইজোবিয়াম
উত্তর: (ঘ) রাইজোবিয়াম
৯। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবাণু হল—
(ক) ক্লস্ট্রিডিয়াম
(খ) অ্যাজোটোব্যাক্টর
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই
১০। নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সহায়তাকারী ব্যাকটেরিয়া হল—
(ক) সিউডোমোনাস
(খ) নাইট্রোব্যাক্টর
(গ) নীলাভ সবুজ শৈবাল
(ঘ) থিয়োব্যাসিলাস
উত্তর: (খ) নাইট্রোব্যাক্টর
১১। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সহায়তাকারী ব্যাকটেরিয়া হল—
(ক) রাইজোবিয়াম
(খ) থিয়োব্যাসিলাস
(গ) অ্যাজোটোব্যাক্টর
(ঘ) সারানোব্যাকটেরিয়া
উত্তর: (খ) থিয়োব্যাসিলাস
১২। মাটির নাইট্রেট (NO₃) যৌগ কোন প্রক্রিয়ায় গ্যাসীয় নাইট্রোজেন (N₂)-এ পরিণত হয়?
(ক) অ্যামোনিফিকেশন
(খ) নাইট্রিফিকেশন
(গ) নাইট্রোজেন ফিক্সেশন
(ঘ) ডিনাইট্রিফিকেশন
উত্তর: (ঘ) ডিনাইট্রিফিকেশন
১৩। নস্টক নামক নীলাভ সবুজ শৈবালের যে কোশে নাইট্রোজেন সংবদ্ধন ঘটে, তা হল—
(ক) অ্যাকাইনেট
(খ) হেটেরোসিস্ট
(গ) হেটেরোট্রিকাস
(ঘ) হেটেরোস্পোর
উত্তর: (খ) হেটেরোসিস্ট
১৪। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম হল—
(ক) নাইট্রোব্যাক্টর
(খ) রাইজোবিয়াম
(গ) ব্যাসিলাস মাইকোইডিস
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) ব্যাসিলাস মাইকোইডিস
১৫। জীবাণু দ্বারা নাইট্রোজেনঘটিত যৌগ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়াকে বলে—
(ক) নাইট্রিফিকেশন
(খ) অ্যামোনিফিকেশন
(গ) ডিনাইট্রিফিকেশন
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) অ্যামোনিফিকেশন
১৬। সিউডোমোনাস হল একটি—
(ক) নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(খ) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
(গ) ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (খ) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
১৭। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ধোঁয়াতে অত্যধিক পরিমাণে থাকে—
(ক) নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড
(খ) হাইড্রোজেনের বিভিন্ন অক্সাইড
(গ) কার্বনেট যৌগ
(ঘ) বাইকার্বনেট যৌগ
উত্তর: (ক) নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড
১৮। নাইট্রোজেন মোচন ও জারণ ক্ষমতা থাকার জন্য জলাভূমি কোন ক্ষেত্রে সক্ষম হয়?
(ক) মাছ চাষে
(খ) আগাছা বৃদ্ধিতে
(গ) ব্যাকটেরিয়া বৃদ্ধিতে
(ঘ) বর্জ্য ও দূষক অপসারণে
উত্তর: (ঘ) বর্জ্য ও দূষক অপসারণে
১৯। নিম্নলিখিত কোন চক্রটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় জৈব-ভূ-রাসায়নিক চক্র নয়?
(ক) ফসফরাস চক্র
(খ) কার্বন চক্র
(গ) নাইট্রোজেন চক্র
(ঘ) সালফার চক্র
উত্তর: (ক) ফসফরাস চক্র
২০। একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হল—
(ক) নাইট্রোসোমোনাস
(খ) অ্যাজোটোব্যাক্টর
(গ) নাইট্রোব্যাক্টর
(ঘ) মাইকোব্যাক্টর
উত্তর: (খ) অ্যাজোটোব্যাক্টর
২১। নিচের কোন প্রক্রিয়ায় বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়?
(ক) অ্যামোনিফিকেশন
(খ) নাইট্রিফিকেশন
(গ) ডিনাইট্রিফিকেশন
(ঘ) নাইট্রোজেন ফিক্সেশন
উত্তর: (গ) ডিনাইট্রিফিকেশন
২২। নাইট্রোজেন সংবদ্ধন প্রক্রিয়ায় সহায়তাকারী উৎসেচকটি হল—
(ক) নাইট্রেট রিডাক্টেজ
(খ) নাইট্রোজেনেজ
(গ) লেগহিমোগ্লোবিন
(ঘ) নাইট্রেট সিন্থেটেজ
উত্তর: (খ) নাইট্রোজেনেজ
২৩। রাইজোবিয়াম নামক মিথোজীবী ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটে—
(ক) অবাত প্রক্রিয়ায়
(খ) সবাত প্রক্রিয়ায়
(গ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) অবাত প্রক্রিয়ায়
২৪। লেগহিমোগ্লোবিন থাকে—
(ক) রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার দেহে
(খ) শিমগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে
(গ) মাটিতে
(ঘ) শিশ্রোগীয় উদ্ভিদের পাতায়
উত্তর: (খ) শিমগোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে
২৫। প্রোটিন ছাড়া নিচের কোনটি তৈরির জন্য নাইট্রোজেন প্রয়োজন?
(ক) উপক্ষার
(খ) নিউক্লিক অ্যাসিড
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই
২৬। মাটিতে নাইট্রোজেন যে রূপে অবস্থান করে, তা হল—
(ক) নাইট্রেট (NO₃⁻)
(খ) নাইট্রাইট (NO₂⁻)
(গ) অ্যামোনিয়াম (NH₄⁺)
(ঘ) সবকটি
উত্তর: (ঘ) সবকটি
২৭। আকাশে বিদ্যুৎক্ষরণ হলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পায়?
(ক) অক্সিজেন
(খ) নাইট্রোজেন
(গ) পটাশিয়াম
(ঘ) ফসফরাস
উত্তর: (খ) নাইট্রোজেন
২৮। কোন প্রক্রিয়ায় গ্যাসীয় নাইট্রোজেন (N₂) মাটিতে নাইট্রেট (NO₃⁻) লবণে পরিণত হয়?
(ক) অ্যামোনিফিকেশন
(খ) ডিনাইট্রিফিকেশন
(গ) নাইট্রোজেন ফিক্সেশন
(ঘ) সালফানিফিকেশন
উত্তর: (গ) নাইট্রোজেন ফিক্সেশন
২৯। বায়ুমণ্ডলের কোন মৌল উপাদানটি উদ্ভিদ ও প্রাণী কেউই সরাসরি গ্রহণ করতে পারে না?
(ক) কার্বন ডাইঅক্সাইড
(খ) অক্সিজেন
(গ) নাইট্রোজেন
(ঘ) জলীয় বাষ্প
উত্তর: (গ) নাইট্রোজেন
৩০। নিচের কোন প্রক্রিয়ায় মাটিতে নাইট্রোজেনের পরিমাণ হ্রাস পায়?
(ক) নাইট্রিফিকেশন
(খ) ডিনাইট্রিফিকেশন
(গ) অ্যামোনিফিকেশন
(ঘ) নাইট্রোজেন ফিক্সেশন
উত্তর: (খ) ডিনাইট্রিফিকেশন
৩১। ব্যাসিলাস র্যামোসাস ও ব্যাসিলাস মাইকোইডিস হল—
(ক) নাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(খ) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
(গ) ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া
(ঘ) ফটোসিন্থেটিক ব্যাকটেরিয়া
উত্তর: (খ) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
৩২। কোন ব্যাকটেরিয়া বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন (N₂)-কে মাটিতে নাইট্রেট (NO₃⁻) যৌগে পরিণত করে?
(ক) মৃতজীবী ব্যাকটেরিয়া
(খ) মিথোজীবী ব্যাকটেরিয়া
(গ) অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া
(ঘ) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া
উত্তর: (ঘ) নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া
৩৩। শিমগোত্রীয় উদ্ভিদের মূল রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসীতিকে বলা হয়—
(ক) অ্যামোনিফিকেশন
(খ) নাইট্রিফিকেশন
(গ) সিমবায়োসিস বা মিথোজীবিতা
(ঘ) ডিনাইট্রিফিকেশন
উত্তর: (গ) সিমবায়োসিস বা মিথোজীবিতা
৩৪। সবচেয়ে কম তাপমাত্রা বৃদ্ধিকারী গ্রিনহাউস গ্যাস হল—
(ক) মিথেন
(খ) CO₂
(গ) CFC
(ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর: (ঘ) নাইট্রাস অক্সাইড
৩৫। নাইট্রোজেন সংবদ্ধনকারী শৈবাল হল—
(ক) স্পাইরোগাইরা
(খ) ক্ল্যামাইডোমোনাস
(গ) নস্টক
(ঘ) ক্রোমেলা
উত্তর: (গ) নস্টক
৩৬। একটি নাইট্রোজেনঘটিত অজৈব সার হল—
(ক) ক্যালসিয়াম ফসফেট
(খ) ইউরিয়া
(গ) নাইট্রাস অক্সাইড
(ঘ) পটাশিয়াম নাইট্রেট
উত্তর: (খ) ইউরিয়া
৩৭। অম্লবৃষ্টির জন্য দায়ী নাইট্রোজেনের অক্সাইডটি হল—
(ক) NO₂
(খ) NO
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই
৩৮। নাইট্রোজেনের কোন অক্সাইডটি একটি গ্রিনহাউস গ্যাস?
(ক) N₂O
(খ) NO
(গ) N₂O₅
(ঘ) N₂O₄
উত্তর: (ক) N₂O
৩৯। নাইট্রোজেনের কোন অক্সাইডটি ওজোনস্তরকে বিনষ্ট করে?
(ক) NO
(খ) NO₂
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই
৪০। নিচের কোন নাইট্রোজেনযুক্ত সারটি মাটিতে বেশি প্রয়োগ করলে মাটি অম্লিক হয়ে যায়?
(ক) ইউরিয়া [CO(NH₂)₂]
(খ) অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄]
(গ) সোডিয়াম নাইট্রেট [NaNO₃]
(ঘ) পটাশিয়াম নাইট্রেট [KNO₃]
উত্তর: (খ) অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄]
৪১। কোন নাইট্রোজেনযুক্ত সারের অত্যধিক ব্যবহারে মাটির ক্ষারকীয়তা বেড়ে যায়?
(ক) সোডিয়াম নাইট্রেট [NaNO₃]
(খ) পটাশিয়াম নাইট্রেট [KNO₃]
(গ) (ক) ও (খ) উভয়ই
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) (ক) ও (খ) উভয়ই
৪২। নাইট্রোজেনের কোন যৌগটি মারাত্মক ক্ষতিকারক ও ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ?
(ক) নাইট্রাইল
(খ) নাইট্রোসামিন
(গ) নাইট্রেট রিডাক্টেজ
(ঘ) নাইট্রোজেনেজ
উত্তর: (খ) নাইট্রোসামিন
১। জীবদেহে গঠনকারী একটি পরিপোষকের নাম লেখো।
উত্তর: নাইট্রোজেন হল জীবদেহে গঠনকারী একটি পরিপোষক।
২। বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত?
উত্তর: বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ 78.09%।
৩। প্রোটিনের মূল উপাদানটি কী?
উত্তর: নাইট্রোজেন।
৪। নাইট্রোজেন চক্রের পরিবর্তনে সৃষ্ট দুটি পরিবেশগত সমস্যার নাম করো।
উত্তর: অম্লবৃষ্টি ও গ্রিনহাউস ওয়ার্মিং (গ্রিনহাউস এফেক্ট)।
৫। কোন চক্রের মাধ্যমে প্রকৃতিতে প্রোটোপ্লাজম গঠনকারী মৌলগুলির সমতা বজায় থাকে?
উত্তর: জৈব ভূ-রাসায়নিক চক্র।
৬। জীবদেহের গঠন উপযোগী পরিপোষক মৌলগুলি যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয় তাকে কী বলে?
উত্তর: ভূ-রাসায়নিক চক্র।
৭। বায়ুমণ্ডলের নাইট্রোজেন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সময় কোন যৌগে পরিণত হয়?
উত্তর: নানারকম নাইট্রেট লবণে পরিণত হয়।
৮। N₂-স্থিতিকারী মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কোন ধরনের উদ্ভিদে থাকে?
উত্তর: শিমগোত্রীয় উদ্ভিদের মূলের গুটি বা অর্বুদে রাইজোবিয়াম থাকে।
৯। কোন উৎসেচক রাইজোবিয়ামকে N₂-স্থিতিকরণে সাহায্য করে?
উত্তর: নাইট্রোজেনেজ উৎসেচক রাইজোবিয়ামকে N₂-স্থিতিকরণে সাহায্য করে।
১০। মাটিতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে?
উত্তর: নাইট্রোজেন মাটিতে নাইট্রেট (NO₃⁻), নাইট্রাইট (NO₂⁻) ও অ্যামোনিয়াম (NH₄⁺) রূপে থাকে।
১১। কোন উদ্ভিদরা পতঙ্গের দেহকে আত্মসাৎ করে নাইট্রোজেনের চাহিদা মেটায়?
উত্তর: পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী ও সূর্যশিশির।
১২। রাইজোবিয়াম-এর দেহস্থ কোন যৌগ N₂-স্থিতিকরণে সাহায্য করে?
উত্তর: রাইজোবিয়াম-এর দেহস্থ লেগ-হিমোগ্লোবিন নামক যৌগ N₂-স্থিতিকরণে সাহায্য করে।
১৩। মাটিতে কোন ধরনের অজৈব সার প্রয়োগ করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়?
উত্তর: মাটিতে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট জাতীয় সার প্রয়োগের মাধ্যমে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
১৪। মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: N₂-স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হল— অ্যাজোটোব্যাক্টর।
১৫। দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: দুটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল নাইট্রোব্যাক্টর ও নাইট্রোসোমোনাস।
১৬। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম হল সিউডোমোনাস।
১৭। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কাজ কী?
উত্তর: এই ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট (NO₃⁻) যৌগকে বিয়োজিত করে পুনরায় নাইট্রোজেনে পরিণত করে।
১৮। একটি নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী জীবাণুর নাম লেখো।
উত্তর: নাইট্রোজেন স্থিতিকারী মিথোজীবী জীবাণু হল রাইজোবিয়াম।
১৯। N₂-স্থিতিকারী শৈবালের নাম লেখো।
উত্তর: নস্টক, আনাবিনা, নীলাভ সবুজ শৈবাল প্রভৃতি নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে।
২০। নাইট্রিফিকেশন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রাইট (NO₂⁻), নাইট্রেট (NO₃⁻)-এ পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে।
২১। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উত্তর: ব্যাসিলাস মাইকোইডিস (Bacillus mycoides)।
২২। এমন একটি গাছের নাম করো যা বায়ুতে প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও উদ্ভিদ তা সরাসরি গ্রহণ করতে পারে না?
উত্তর: নাইট্রোজেন।
২৩। নাইট্রেট (NO₃⁻) লবণ থেকে গ্যাসীয় নাইট্রোজেন উৎপন্ন হওয়াকে কী বলে?
উত্তর: ডিনাইট্রিফিকেশন।
২৪। কোন প্রকার ব্যাকটেরিয়ার ক্রিয়ায় মাটির নাইট্রেট লবণ গ্যাসীয় নাইট্রোজেনে পরিণত হয়?
উত্তর: ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
২৫। কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি করে?
উত্তর: নাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
২৬। কোন ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেনের পরিমাণ হ্রাস করে?
উত্তর: ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া।
২৭। উদ্ভিদ, প্রাণীর মৃতদেহ এবং জীবের বর্জ্য ও রেচন পদার্থের বিয়োজন অ্যামোনিয়া তৈরির পদ্ধতিকে কী বলে?
উত্তর: অ্যামোনিফিকেশন।
২৮। বায়ুতে নাইট্রোজেন কী অবস্থায় থাকে?
উত্তর: বায়ুতে নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকে।
২৯। কোন জীব বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণে সক্ষম?
উত্তর: কয়েক প্রকার ব্যাকটেরিয়া (অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম) ও নীলাভ সবুজ শৈবাল বায়ু থেকে সরাসরি N₂ শোষণ করে।
৩০। জৈব ভূ-রাসায়নিক চক্র প্রয়োজনীয়তা কী?
উত্তর: জৈব ভূ-রাসায়নিক চক্রের কাজ হল পরিবেশের প্রয়োজনীয় মৌলগুলির ভারসাম্য রক্ষা করা।
৩১। জীবদেহে নাইট্রোজেনের উপযোগিতা কী?
উত্তর: জীবদেহের প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন অপরিহার্য।
৩২। পরিবেশে জৈব ভূ-রাসায়নিক চক্র ব্যাহত ঘটলে কী হতে পারে?
উত্তর: জৈব ভূ-রাসায়নিক চক্র ব্যাহত ঘটলে বায়ুমণ্ডলের মৌল উপাদানের পরিমাণের ভারসাম্য বিঘ্নিত হবে।





