Class 10 History

Madhyamik Class 10 উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪) প্রশ্ন ও উত্তর History Chapter 8 Question and Answer

১. ভারতে ঔপনিবেশিক শাসনের প্রত্যক্ষ সূচনা হয়—
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৬৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৭৭৩ খ্রিস্টাব্দে

২. ভারতে ঔপনিবেশিক শাসনের অবসান হয়—
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৩. দেশ বিভাগের মাধ্যমে স্বাধীন ভারতের উদ্ভব হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের—
(ক) ১৩ আগস্ট
(খ) ২৪ আগস্ট
(গ) ১৫ আগস্ট
(ঘ) ১৬ আগস্ট
উত্তর: (গ) ১৫ আগস্ট

৪. পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের—
(ক) ১৩ আগস্ট
(খ) ১৪ আগস্ট
(গ) ১৫ আগস্ট
(ঘ) ১৬ আগস্ট
উত্তর: (খ) ১৪ আগস্ট

৫. ভারতবর্ষ ভেঙে পাকিস্তান রাষ্ট্রগঠনের মূল ভিত্তি ছিল—
(ক) রাজনৈতিক বিন্যাস
(খ) ভৌগোলিক অবস্থান
(গ) খাদ্যাভ্যাস সংস্কৃতি
(ঘ) ধর্ম ও ভাষা
উত্তর: (ঘ) ধর্ম ও ভাষা

৬. পাকিস্তান রাষ্ট্রের যে দুটি অংশ ছিল—
(ক) পূর্ব ও পশ্চিম পাকিস্তান
(খ) পূর্ব ও উত্তর পাকিস্তান
(গ) উত্তর ও দক্ষিণ পাকিস্তান
(ঘ) দক্ষিণ ও পশ্চিম পাকিস্তান
উত্তর: (ক) পূর্ব ও পশ্চিম পাকিস্তান

৭. পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অংশের ভাষা ছিল—
(ক) হিন্দি
(খ) বাংলা
(গ) উর্দু
(ঘ) ফারসি
উত্তর: (গ) উর্দু

৮. পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল হলেন—
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) মহঃ আয়ুব খান
(গ) মহম্মদ আলি জিন্না
(ঘ) মৌলানা আব্দুল কালাম আজাদ
উত্তর: (গ) মহম্মদ আলি জিন্না

৯. ভারত বিভাগের প্রস্তাব দিয়েছিলেন—
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড ওয়েলিংডন
(গ) লর্ড মাউন্টব্যাটেন
(ঘ) লর্ড আরউইন
উত্তর: (গ) লর্ড মাউন্টব্যাটেন

১০. ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল—
(ক) ওয়াভেল পরিকল্পনায়
(খ) মন্ত্রী মিশনের পরিকল্পনায়
(গ) মাউন্টব্যাটেন পরিকল্পনায়
(ঘ) রাজাজি সূত্রে
উত্তর: (গ) মাউন্টব্যাটেন পরিকল্পনায়

১১. ভারতে জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ১৯৪৬ খ্রিস্টাব্দের—
(ক) ২ সেপ্টেম্বর
(খ) ২৪ সেপ্টেম্বর
(গ) ২৫ অক্টোবর
(ঘ) ২৮ অক্টোবর
উত্তর: (ক) ২ সেপ্টেম্বর

১২. ভারতের হাতে ১৯৪৮ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যেই স্বাধীনতা প্রদানের ঘোষণা করেন—
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড মাউন্টব্যাটেন
(গ) উইনস্টন চার্চিল
(ঘ) ক্লিমেন্ট এটলি
উত্তর: (ঘ) ক্লিমেন্ট এটলি

১৩. ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের—
(ক) ১৮ জুলাই
(খ) ২৬ জুলাই
(গ) ১৪ আগস্ট
(ঘ) ১৫ আগস্ট
উত্তর: (ক) ১৮ জুলাই

১৪. ভারতের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন বসেছিল—
(ক) ১২–১৩ আগস্ট
(খ) ১৩–১৪ আগস্ট
(গ) ১৪–১৫ আগস্ট
(ঘ) ১৫–১৬ আগস্ট
উত্তর: (গ) ১৪–১৫ আগস্ট

১৫. ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—
(ক) জওহরলাল নেহরু
(খ) মহাত্মা গান্ধি
(গ) কে. এম. মুন্সী
(ঘ) ড. রাজেন্দ্রপ্রসাদ
উত্তর: (ঘ) ড. রাজেন্দ্রপ্রসাদ

১৬. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন—
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) জওহরলাল নেহরু
(গ) বাবু রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) চক্রবর্তী রাজা গোপালাচারী
উত্তর: (ঘ) চক্রবর্তী রাজা গোপালাচারী

১৭. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন—
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) বাবু রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) জওহরলাল নেহরু
উত্তর: (গ) বাবু রাজেন্দ্রপ্রসাদ

১৮. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
(ক) লর্ড মাউন্টব্যাটেন
(খ) লর্ড ওয়াভেল
(গ) চক্রবর্তী রাজা গোপালাচারী
(ঘ) বল্লভভাই প্যাটেল
উত্তর: (ক) লর্ড মাউন্টব্যাটেন

১৯. ভারতে স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন—
(ক) চক্রবর্তী গোপালাচারী
(খ) ক্লিমেন্ট এটলি
(গ) লর্ড মাউন্টব্যাটেন
(ঘ) ভি. পি. মেনন
উত্তর: (গ) লর্ড মাউন্টব্যাটেন

২০. ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন—
(ক) ভি. পি. মেনন
(খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) এস. আহম্মেদ
উত্তর: (ক) ভি. পি. মেনন

২১. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন—
(ক) লালবাহাদুর শাস্ত্রী
(খ) গুলজারিলাল নন্দ
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) ভি. কে. কৃষ্ণমেনন
উত্তর: (গ) বল্লভভাই প্যাটেল

২২. স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন—
(ক) অশোক সেন
(খ) মোহিত মৈত্র
(গ) ড. নারায়ণ রায়
(ঘ) ড. বি. আর. আম্বেদকর
উত্তর: (ঘ) ড. বি. আর. আম্বেদকর

২৩. ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল—
(ক) ৫৪৫
(খ) ৫৬২
(গ) ৫৭০
(ঘ) ৫৮০
উত্তর: (খ) ৫৬২

২৪. ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল—
(ক) হায়দরাবাদ
(খ) গোয়া
(গ) কাশ্মীর
(ঘ) মহীশূর
উত্তর: (ক) হায়দরাবাদ

২৫. দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার কথা কবে ঘোষণা করা হয়?
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

২৬. দেশীয় রাজ্য ছিল না—
(ক) বোম্বে
(খ) ভোপাল
(গ) হায়দরাবাদ
(ঘ) জয়পুর
উত্তর: (ক) বোম্বে

২৭. দেশীয় রাজ্যদপ্তর খোলা হয়—
(ক) জুন, ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) জুলাই, ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) জুন, ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) জুলাই, ১৯৪৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) জুন, ১৯৪৭ খ্রিস্টাব্দে

২৮. দেশীয় রাজ্য দপ্তরের শীর্ষকর্তা ছিলেন—
(ক) জওহরলাল নেহরু
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) ভি. পি. মেনন
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (খ) বল্লভভাই প্যাটেল

২৯. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন—
(ক) জওহরলাল নেহরু
(খ) বল্লভভাই প্যাটেল
(গ) বাবু রাজেন্দ্রপ্রসাদ
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
উত্তর: (খ) বল্লভভাই প্যাটেল

৩০. ভারতের ‘লৌহমানব’ বলা হয়—
(ক) মহাত্মা গান্ধি
(খ) সর্দার বল্লভভাই প্যাটেল
(গ) মহম্মদ আলি জিন্নাহ
(ঘ) রাজেন্দ্রপ্রসাদ
উত্তর: (খ) সর্দার বল্লভভাই প্যাটেল

৩১. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম হল—
(ক) বিল অব অ্যাকসেশন
(খ) ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন
(গ) ডিড অব অ্যাকসেশন
(ঘ) কোড অব কনট্রাক্ট
উত্তর: (খ) ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন

৩২. ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর ছিল—
(ক) ভারতের অধীন
(খ) পাকিস্তানের অধীন
(গ) স্বাধীন রাজ্য
(ঘ) রাজপুতানার অধীন
উত্তর: (গ) স্বাধীন রাজ্য

৩৩. ১৯৪৭ খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন—
(ক) হরি সিং
(খ) রাধানাথ সিং
(গ) তৈর সিং
(ঘ) শেখ আবদুল্লাহ
উত্তর: (ক) হরি সিং

৩৪. মহারাজা হরি সিং যে রাজ্যের রাজা ছিলেন—
(ক) বরোদা
(খ) কোচবিহার
(গ) কাশ্মীর
(ঘ) হায়দরাবাদ
উত্তর: (গ) কাশ্মীর

৩৫. পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে নামে পরিচিত—
(ক) পাক-কাশ্মীর
(খ) আখসাই কাশ্মীর
(গ) গুলাব-কাশ্মীর
(ঘ) আজাদ কাশ্মীর
উত্তর: (ঘ) আজাদ কাশ্মীর

৩৬. কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল—
(ক) হিন্দু
(খ) মুসলমান
(গ) বৌদ্ধ
(ঘ) খ্রিস্টান
উত্তর: (খ) মুসলমান

৩৭. কাশ্মীরের কোন্ রাজনৈতিক নেতা ভারতভুক্তির পক্ষে মত দেন?
(ক) শেখ আবদুল্লাহ
(খ) হরি সিং
(গ) আয়ুব খাঁ
(ঘ) মহম্মদ আলি জিন্নাহ
উত্তর: (ক) শেখ আবদুল্লাহ

৩৮. হরি সিং কাশ্মীরের ভারতভুক্তিতে সম্মতি দেন—
(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৩৯. কাশ্মীর যে বছর ভারতে যোগ দেয়—
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

৪০. ভারতীয় সেনাবাহিনী হায়দরাবাদ দখল করে—
(ক) আগস্ট, ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) সেপ্টেম্বর, ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দে
(ঘ) অক্টোবর, ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) সেপ্টেম্বর, ১৯৪৮ খ্রিস্টাব্দে

৪১. দেশভাগের সময় হায়দরাবাদের শাসক ছিলেন—
(ক) হরি সিং
(খ) ভূপালের নবাব
(গ) জুনাগড়ের নবাব
(ঘ) ওসমান আলি
উত্তর: (ঘ) ওসমান আলি

৪২. ‘রাজাকার’ নামে মৌলবাদী সংস্থাটি গড়ে ওঠে—
(ক) রাজস্থানে
(খ) কাশ্মীরে
(গ) জুনাগড়ে
(ঘ) হায়দরাবাদে
উত্তর: (ঘ) হায়দরাবাদে

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 History

ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

১, ইতিহাস হল— (ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান (খ) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান (গ) ভবিষ্যৎ-বিশ্লেষণ (ঘ) কোনোটিই নয় উত্তর: (ক) অতীতের বাস্তবতার
class 10 History Chapter 2 Question Answer
Class 10 History

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর Class 10 History Chapter 2 Question Answer

১, ভারতের প্রথম সংবাদপত্র হল— (ক) বেঙ্গল গেজেট (খ) সমাচার দর্পণ (গ) বামাবোধিনী (ঘ) হিন্দু প্যাট্রিয়ট উত্তর: (ক) বেঙ্গল গেজেট