Class 10 History

বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর Class 10 History Chapter 7 Question Answer

১. বাংলার প্রথম মহিলা চিকিৎসক ছিলেন—
(ক) কাদম্বিনী গাঙ্গুলি
(খ) চন্দ্রমুখী বসু
(গ) স্বর্ণকুমারী দেবী
(ঘ) সরলাদেবী চৌধুরানি
উত্তর: (ক) কাদম্বিনী গাঙ্গুলি

২. বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন—
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রামমোহন রায়
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) কাদম্বিনী বসু
উত্তর: (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩. নারীকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান ছিল—
(ক) ভারতসভা
(খ) জমিদার সভা
(গ) বামাবোধিনী সভা
(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তর: (গ) বামাবোধিনী সভা

৪. সতীদাহপ্রথা নিবারণ করা হয়—
(ক) ১৮২৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩২ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮২৯ খ্রিস্টাব্দে

৫. বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়—
(ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে

৬. ‘এজ অব কনসেন্ট’ বিল প্রকাশিত হয়—
(ক) ১৮৯১ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৮৯১ খ্রিস্টাব্দে

৭. ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) নন্দলাল বসু
উত্তর: (গ) অবনীন্দ্রনাথ ঠাকুর

৮. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল—
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

৯. সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন—
(ক) কৃষ্ণকুমার মিত্র
(খ) চিত্তরঞ্জন দাশ
(গ) অমরেন্দ্র দাস
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর: (ক) কৃষ্ণকুমার মিত্র

১০. স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন—
(ক) পদ্মজা নাইডু
(খ) সরোজিনী নাইডু
(গ) অরুণা আসফ আলি
(ঘ) সরলাদেবী চৌধুরানি
উত্তর: (ঘ) সরলাদেবী চৌধুরানি

১১. সরলাদেবী দীর্ঘকাল ধরে যে পত্রিকা সম্পাদনা করেন—
(ক) ভারতী
(খ) বামাবোধিনী
(গ) বঙ্গদর্শন
(ঘ) সোমপ্রকাশ
উত্তর: (ক) ভারতী

১২. ‘সুপ্রভাত’ পত্রিকা সম্পাদনা করেন—
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) সরলাদেবী চৌধুরানি
(গ) কুমুদিনী মিত্র
(ঘ) লীলা নাগ (রায়)
উত্তর: (গ) কুমুদিনী মিত্র

১৩. ‘ভারতী’ পত্রিকা সম্পাদনা করতেন—
(ক) ননীবালা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানি
(ঘ) কুমুদিনী মিত্র
উত্তর: (গ) সরলাদেবী চৌধুরানি

১৪. বাংলায় ‘প্রতাপাদিত্য উৎসব’ চালু করেন—
(ক) ভগিনী নিবেদিতা
(খ) বাসন্তী দেবী
(গ) সরলাদেবী চৌধুরানি
(ঘ) মৃণালিনী দেবী
উত্তর: (গ) সরলাদেবী চৌধুরানি

১৫. স্বদেশভূমিকাকে মাতার সঙ্গে প্রথম তুলনা করা হয়েছিল—
(ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন অমান্য আন্দোলনে
(ঘ) ভারতছাড়ো আন্দোলনে
উত্তর: (ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে

১৬. ‘বীরাষ্টমী ব্রত’ পালন শুরু করেন—
(ক) স্বর্ণকুমারী দেবী
(খ) সরলাদেবী চৌধুরানি
(গ) কুমুদিনী মিত্র
(ঘ) কমলাদেবী
উত্তর: (খ) সরলাদেবী চৌধুরানি

১৭. ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন—
(ক) ননীবালা দেবী
(খ) কুমুদিনী মিত্র
(গ) খয়েরুন্নেসা
(ঘ) সরলাদেবী চৌধুরানি
উত্তর: (ঘ) সরলাদেবী চৌধুরানি

১৮. বাংলা তথা ভারতের বিপ্লবী দলের কাজে প্রথম শাস্তি প্রাপ্ত নারী হলেন—
(ক) দু’কড়ি বালা দেবী
(খ) ননীবালা দেবী
(গ) প্রীতিলতা ওয়াদ্দেদার
(ঘ) উর্মিলা দাশ
উত্তর: (খ) ননীবালা দেবী

১৯. ‘পরে না রেশমী চুড়ি বঁধনানী কভু হাতে আর পরো না’—গানটির রচয়িতা হলেন—
(ক) মুকুন্দ দাস
(খ) দ্বিজেন্দ্রলাল রায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সজনীকান্ত দাস
উত্তর: (ক) মুকুন্দ দাস

২০. স্বদেশী আন্দোলনকালে ‘নবনূর’ পত্রিকায় ‘স্বদেশানুরাগ’ নামক কবিতাটি লেখেন—
(ক) নির্মলা সরকার
(খ) খয়েরুন্নেসা
(গ) সরোজিনী নাইডু
(ঘ) কুমুদিনী মিত্র
উত্তর: (খ) খয়েরুন্নেসা

২১. বঙ্গভঙ্গের দিনে যার নেতৃত্বে রাখীবন্ধন উৎসব পালিত হয়—
(ক) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর: (গ) রবীন্দ্রনাথ ঠাকুর

২২. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের একজন নেত্রী হলেন—
(ক) লীলাবতী মিত্র
(খ) পুণ্যলতা গুপ্ত
(গ) হেমাঙ্গিনী দাস
(ঘ) এঁদের সকলেই
উত্তর: (ঘ) এঁদের সকলেই

২৩. স্বদেশী আন্দোলনকালে দুঃসাহসিক কাজের জন্য বাংলার নারীদের যে উপাধি দেওয়া হত—
(ক) বঙ্গরত্ন
(খ) বঙ্গলক্ষ্মী
(গ) বঙ্গবিজয়িনী
(ঘ) বঙ্গমাতা
উত্তর: (খ) বঙ্গলক্ষ্মী

২৪. ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ লেখেন—
(ক) অরবিন্দ ঘোষ
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) কবি মুকুন্দদাস
(ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর: (ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

২৫. বঙ্গভঙ্গ রদ হয়—
(ক) ১৯১১ খ্রিস্টাব্দে
(খ) ১৯১২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯১১ খ্রিস্টাব্দে

২৬. অসহযোগ আন্দোলনকালে কলকাতার স্টিমার ধর্মঘটে নেতৃত্ব দেন—
(ক) উর্মিলা দেবী
(খ) নেলী সেনগুপ্ত
(গ) হেমপ্রভা মজুমদার
(ঘ) অ্যানি বেসান্ত
উত্তর: (খ) নেলী সেনগুপ্ত

২৭. অসহযোগ আন্দোলনের সময় শহর ও গ্রামের মহিলারা জাতীয় আন্দোলনের উদ্দেশ্যে যে তহবিলে গহনা ও অর্থ দান করত—
(ক) গান্ধী স্মৃতি তহবিলে
(খ) জাতীয় স্বরাজ তহবিলে
(গ) তিলক স্মৃতি তহবিলে
(ঘ) সরোজিনী তহবিলে
উত্তর: (গ) তিলক স্মৃতি তহবিলে

২৮. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্ত্রী বাসন্তী দেবী গ্রেফতার হন—
(ক) স্বদেশী আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন অমান্য আন্দোলনে
(ঘ) ভারতছাড়ো আন্দোলনে
উত্তর: (খ) অসহযোগ আন্দোলনে

২৯. ‘বি আম্মা’ নামে পরিচিত ছিলেন—
(ক) আবাদি বানু বেগম
(খ) মুথুলক্ষ্মী রেড্ডি
(গ) অমৃত কৌর
(ঘ) রেণুকা রায়
উত্তর: (ক) আবাদি বানু বেগম

৩০. অসহযোগ আন্দোলনে মুসলিম মহিলাদের নেতৃত্ব দেন—
(ক) জোবেদা খাতুন
(খ) খয়েরুন্নিসা
(গ) আবাদি বানু বেগম
(ঘ) রাজিয়া খাতুন
উত্তর: (গ) আবাদি বানু বেগম

৩১. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন—
(ক) অ্যানি বেসান্ত
(খ) মুথুলক্ষ্মী রেড্ডি
(গ) কমলাদেবী চট্টোপাধ্যায়
(ঘ) সরোজিনী নাইডু
উত্তর: (ঘ) সরোজিনী নাইডু

৩২. ভারতের ‘নাইটিঙ্গেল’ নামে পরিচিত ছিলেন—
(ক) মাদাম কামা
(খ) সরোজিনী নাইডু
(গ) অরুণা আসফ আলি
(ঘ) কুমুদিনী মিত্র
উত্তর: (খ) সরোজিনী নাইডু

৩৩. ‘রাষ্ট্রীয় স্ত্রী সংঘ’ গড়ে তোলেন—
(ক) সরোজিনী নাইডু
(খ) প্রিয়ংবদা দেবী
(গ) স্বর্ণকুমারী দেবী
(ঘ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
উত্তর: (ক) সরোজিনী নাইডু

৩৪. ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য ছিলেন—
(ক) সরোজিনী নাইডু
(খ) মুথুলক্ষ্মী রেড্ডি
(গ) কমলা নেহরু
(ঘ) স্বর্ণকুমারী দেবী
উত্তর: (খ) মুথুলক্ষ্মী রেড্ডি

৩৫. “নারী কর্ম মন্দির” (১৯২২ খ্রি.) প্রতিষ্ঠা করেন—
(ক) উর্মিলা দেবী
(খ) বাসন্তী দেবী
(গ) লীলা নাগ
(ঘ) বীণা দাস
উত্তর: (খ) বাসন্তী দেবী

৩৬. বাংলায় মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
উত্তর: (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

৩৭. নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন—
(ক) কনকলতা বড়ুয়া
(খ) বাসন্তী দেবী
(গ) কল্পনা দত্ত
(ঘ) কমলা নেহরু
উত্তর: (খ) বাসন্তী দেবী

৩৮. ‘সখী’ সমিতি গড়ে তোলেন—
(ক) সরলাদেবী চৌধুরানি
(খ) কাদম্বিনী দেবী
(গ) স্বর্ণকুমারী দেবী
(ঘ) মৃণালিনী দেবী
উত্তর: (গ) স্বর্ণকুমারী দেবী

৩৯. ‘ভারত-স্ত্রী মহামণ্ডল’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯১১ খ্রিস্টাব্দে

৪০. ‘ভারত স্ত্রী মহামণ্ডল’ প্রতিষ্ঠা করেন—
(ক) বাসন্তী দেবী
(খ) সরলাদেবী চৌধুরানি
(গ) উর্মিলা দেবী
(ঘ) সুনীতি দেবী
উত্তর: (খ) সরলাদেবী চৌধুরানি

৪১. দেশসেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয়—
(ক) বাংলায়
(খ) উড়িষ্যায়
(গ) দিল্লিতে
(ঘ) মহারাষ্ট্রে
উত্তর: (ঘ) মহারাষ্ট্রে

৪২. গান্ধিজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন—
(ক) ৭৮ জন
(খ) ৭৯ জন
(গ) ৮০ জন
(ঘ) ৮২ জন
উত্তর: (খ) ৭৯ জন

৪৩. আইন অমান্য আন্দোলনকালে ধরসানা লবণ-গোলা অভিযানের নেতৃত্ব দেন—
(ক) কমলাদেবী চট্টোপাধ্যায়
(খ) সরোজিনী নাইডু
(গ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(ঘ) দুর্গাবাই দেশমুখ
উত্তর: (খ) সরোজিনী নাইডু

৪৪. আইন অমান্য আন্দোলনকালে ওয়াডালা লবণ কারখানায় বিক্ষোভে যিনি নেতৃত্ব দেন—
(ক) সরোজিনী নাইডু
(খ) বাসন্তী দেবী
(গ) কমলা নেহরু
(ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়
উত্তর: (ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়

৪৫. রাজকুমারী অমৃত কৌর যে স্থানে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন—
(ক) উত্তরপ্রদেশে
(খ) উড়িষ্যায়
(গ) পাঞ্জাবে
(ঘ) দিল্লিতে
উত্তর: (গ) পাঞ্জাবে

৪৬. কস্তুরবা গান্ধি যে আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন—
(ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন অমান্য আন্দোলনে
(ঘ) ভারতছাড়ো আন্দোলনে
উত্তর: (গ) আইন অমান্য আন্দোলনে

৪৭. লবণ আইন অমান্য গান্ধিজির সহযোগী ছিলেন—
(ক) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(খ) সুহাসিনী দেবী
(গ) সরোজিনী নাইডু
(ঘ) উর্মিলা দেবী
উত্তর: (গ) সরোজিনী নাইডু

৪৮. ভারতের ‘দেবদাসী প্রথা’ বিলোপের জন্য বিল আনেন—
(ক) সরোজিনী নাইডু
(খ) কমলা নেহরু
(গ) মুথুলক্ষ্মী রেড্ডি
(ঘ) বিজয়লক্ষ্মী পণ্ডিত
উত্তর: (গ) মুথুলক্ষ্মী রেড্ডি

৪৯. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) বীণা দাস
(খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
(গ) কল্পনা দত্ত
(ঘ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর: (খ) কমলাদেবী চট্টোপাধ্যায়

৫০. আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন—
(ক) ভোগেশ্বরী ফুকনানী
(খ) কনকলতা বড়ুয়া
(গ) রানি গাইদিনলু
(ঘ) অমৃত কৌর
উত্তর: (গ) রানি গাইদিনলু

৫১. রানি গাইদিনলু নাগাল্যান্ডে যে আন্দোলনের নেতৃত্ব দেন—
(ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে
(খ) অসহযোগ আন্দোলনে
(গ) আইন অমান্য আন্দোলনে
(ঘ) ভারতছাড়ো আন্দোলনে
উত্তর: (গ) আইন অমান্য আন্দোলনে

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 History

ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

১, ইতিহাস হল— (ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান (খ) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান (গ) ভবিষ্যৎ-বিশ্লেষণ (ঘ) কোনোটিই নয় উত্তর: (ক) অতীতের বাস্তবতার
class 10 History Chapter 2 Question Answer
Class 10 History

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর Class 10 History Chapter 2 Question Answer

১, ভারতের প্রথম সংবাদপত্র হল— (ক) বেঙ্গল গেজেট (খ) সমাচার দর্পণ (গ) বামাবোধিনী (ঘ) হিন্দু প্যাট্রিয়ট উত্তর: (ক) বেঙ্গল গেজেট