Class 10 History

বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন-মাধ্যমিক ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর

class 10 history bis sataker bharote krishok question and answer

১. যে বড়োলাট বঙ্গভঙ্গ ঘোষণা করেন—
(ক) লর্ড রিপন
(খ) লর্ড ডাফরিন
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড চেমসফোর্ড
উত্তর: (গ) লর্ড কার্জন

২. বঙ্গভঙ্গ যেদিন ঘোষিত হয়েছিল, তা হল ১৯০৫ খ্রিস্টাব্দের—
(ক) ১৬ জুন
(খ) ১৯ জুলাই
(গ) ১৬ আগস্ট
(ঘ) ১৬ অক্টোবর
উত্তর: (খ) ১৯ জুলাই

৩. বঙ্গভঙ্গ কার্যকরী হয় ১৯০৫ খ্রিস্টাব্দে—
(ক) ১৬ অক্টোবর
(খ) ২৪ অক্টোবর
(গ) ২৬ অক্টোবর
(ঘ) ৩১ অক্টোবর
উত্তর: (ক) ১৬ অক্টোবর

৪. বঙ্গভঙ্গকে ‘গভীর জাতীয় বিপর্যয়’ বলেছেন—
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) সুরেন্দ্রনাথ সেন
(গ) অরবিন্দ ঘোষ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
উত্তর: (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

৫. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল—
(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

৬. সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কৃষ্ণকুমার মিত্র
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) অরবিন্দ ঘোষ
উত্তর: (খ) কৃষ্ণকুমার মিত্র

৭. বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনকে এলিটিস্ট (Elitist) আন্দোলন বলেছেন, ঐতিহাসিক—
(ক) জে আর ম্যাকলেন
(খ) ড. সুমিত সরকার
(গ) উইল ডুরান্ট
(ঘ) আর. এস. ত্রিপাঠী
উত্তর: (খ) ড. সুমিত সরকার

৮. বঙ্গভঙ্গ রদ করা হয়—
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

৯. ভারতের গান্ধিজির প্রথম সত্যাগ্রহটি হল—
(ক) আমেদাবাদ সত্যাগ্রহ
(খ) খেদা সত্যাগ্রহ
(গ) বারদৌলি সত্যাগ্রহ
(ঘ) চম্পারণ সত্যাগ্রহ
উত্তর: (ঘ) চম্পারণ সত্যাগ্রহ

১০. ‘তিন কাঠিয়া’ প্রথার অর্থ হল—
(ক) বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ করা
(খ) কৃষকদের বাধ্যতামূলক তিন কাঠা জমি থাকা
(গ) বিঘা প্রতি তিন কাঠা জমি পতিত রাখা
(ঘ) কাঠা প্রতি তিন পয়সা কর দেওয়া
উত্তর: (ক) বিঘা প্রতি তিন কাঠা জমিতে নীলচাষ করা

১১. ‘তিনকাঠিয়া প্রথা’ যে চাষের সঙ্গে যুক্ত ছিল তা হল—
(ক) আফিং চাষ
(খ) নীল চাষ
(গ) তুলা চাষ
(ঘ) পাট চাষ
উত্তর: (খ) নীল চাষ

১২. তিনকাঠিয়া প্রথার অবসান ঘটে—
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

১৩. চম্পারণ কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) দুর্গাপাল সিং
(খ) মহাত্মা গান্ধি
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) জওহরলাল নেহরু
উত্তর: (খ) মহাত্মা গান্ধি

১৪. ভারতে গান্ধিজির দ্বিতীয় সত্যাগ্রহটি হল—
(ক) চম্পারণ সত্যাগ্রহ
(খ) আমেদাবাদ সত্যাগ্রহ
(গ) খেদা সত্যাগ্রহ
(ঘ) বারদৌলি সত্যাগ্রহ
উত্তর: (খ) আমেদাবাদ সত্যাগ্রহ

১৫. আমেদাবাদ সত্যাগ্রহের ফলে মিল মালিকরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে—
(ক) ১৫ শতাংশ
(খ) ২৫ শতাংশ
(গ) ৩০ শতাংশ
(ঘ) ৩৫ শতাংশ
উত্তর: (ঘ) ৩৫ শতাংশ

১৬. গান্ধিজির নেতৃত্বে ভারতে তৃতীয় সত্যাগ্রহটি হল—
(ক) চম্পারণ সত্যাগ্রহ
(খ) বারদৌলি সত্যাগ্রহ
(গ) আমেদাবাদ সত্যাগ্রহ
(ঘ) খেদা সত্যাগ্রহ
উত্তর: (ঘ) খেদা সত্যাগ্রহ

১৭. গান্ধিজির নেতৃত্বে খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়—
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯১৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯১৮ খ্রিস্টাব্দে

১৮. ইন্দুলাল যাজ্ঞিক যুক্ত ছিলেন—
(ক) খেদা সত্যাগ্রহে
(খ) চম্পারণ সত্যাগ্রহে
(গ) আমেদাবাদ সত্যাগ্রহে
(ঘ) বারদৌলি সত্যাগ্রহে
উত্তর: (ক) খেদা সত্যাগ্রহে

১৯. গান্ধিজি যে সত্যাগ্রহের মাধ্যমে শহরের শিক্ষিত ও গ্রামীণ কৃষকদের মধ্যে মেলবন্ধন ঘটান, সেটি হল—
(ক) খেদা সত্যাগ্রহ
(খ) আমেদাবাদ সত্যাগ্রহ
(গ) অহিংস সত্যাগ্রহ
(ঘ) চম্পারণ সত্যাগ্রহ
উত্তর: (ঘ) চম্পারণ সত্যাগ্রহ

২০. বিজোলিয়া সত্যাগ্রহ (১৯১৬ খ্রিস্টাব্দে) সংগঠিত হয়—
(ক) রাজস্থানে
(খ) অযোধ্যায়
(গ) গুজরাতে
(ঘ) বাংলায়
উত্তর: (ক) রাজস্থানে

২১. বিজোলিয়া সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) বিনয় সিং পথিক ও মানিকলাল ভার্মা
(খ) মদনমোহন মালব্য
(গ) জয়নারায়ণ ব্যাস
(ঘ) ভূপ সিং
উত্তর: (ক) বিনয় সিং পথিক ও মানিকলাল ভার্মা

২২. বারভাঙা কিষাণ আন্দোলনের (১৯১৯ খ্রিস্টাব্দে) নেতৃত্ব দেন—
(ক) স্বামী বিদ্যানন্দ
(খ) বাবু রাজেন্দ্রপ্রসাদ
(গ) মোতিলাল তেজবত
(ঘ) মানিকলাল ভার্মা
উত্তর: (ক) স্বামী বিদ্যানন্দ

২৩. রাম্পা উপজাতির বাস ছিল—
(ক) কাবেরী উপত্যকায়
(খ) নর্মদা উপত্যকায়
(গ) গোদাবরী উপত্যকায়
(ঘ) গাঙ্গেয় উপত্যকায়
উত্তর: (গ) গোদাবরী উপত্যকায়

২৪. রাম্পা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন—
(ক) বাবা রামচন্দ্র
(খ) মাদারি পাশি
(গ) স্বামী বিদ্যানন্দ
(ঘ) আল্লুরি সীতারাম রাজু
উত্তর: (ঘ) আল্লুরি সীতারাম রাজু

২৫. সর্বভারতীয় গণরাজনীতির রূপকার ছিলেন—
(ক) মহাত্মা গান্ধি
(খ) গোপালকৃষ্ণ গোখলে
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তর: (ক) মহাত্মা গান্ধি

২৬. অসহযোগ আন্দোলন শুরু হয়—
(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৯২১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২২ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

২৭. অসহযোগ আন্দোলনের প্রতীক ছিল—
(ক) গীতা
(খ) চরকা
(গ) সিংহ
(ঘ) লাঠি
উত্তর: (খ) চরকা

২৮. অসহযোগ আন্দোলনকালে মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা ছিলেন—
(ক) ধরণী মণ্ডল
(খ) নজরুল ইসলাম
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) সুশীল কুমার ধাড়া
উত্তর: (গ) বীরেন্দ্রনাথ শাসমল

২৯. বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে—
(ক) দেশপ্রিয়
(খ) দেশপ্রাণ
(গ) দেশবন্ধু
(ঘ) দেশ দাস
উত্তর: (খ) দেশপ্রাণ

৩০. অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষকদের কর বন্ধ আন্দোলনে নেতৃত্ব দেন—
(ক) আক্ৰাম খাঁ
(খ) বীরেন্দ্রনাথ শাসমল
(গ) ফজলুল হক
(ঘ) বঙ্কিম মুখার্জি
উত্তর: (খ) বীরেন্দ্রনাথ শাসমল

৩১. মোপলা বিদ্রোহ হয়—
(ক) মালাবার উপকূলে
(খ) কোঙ্কন উপকূলে
(গ) কাঠিয়াবাড়ে
(ঘ) মাদ্রাজে
উত্তর: (ক) মালাবার উপকূলে

৩২. মালাবারে মোপলা সম্প্রদায় ছিল—
(ক) জাঠ কৃষক
(খ) মুসলিম কৃষক
(গ) হিন্দু কৃষক
(ঘ) উপজাতি কৃষক
উত্তর: (খ) মুসলিম কৃষক

৩৩. অহিংস অসহযোগ আন্দোলনকালে যুক্তপ্রদেশে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন—
(ক) লালা লাজপত রায়
(খ) বাবা রামচন্দ্র
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) মাদারি পাশি
উত্তর: (খ) বাবা রামচন্দ্র

৩৪. বাবা রামচন্দ্র কোন্ এলাকার কৃষক নেতা ছিলেন?
(ক) মধ্যপ্রদেশ
(খ) বিজয়ওয়াড়া
(গ) বাংলা
(ঘ) অযোধ্যা
উত্তর: (ঘ) অযোধ্যা

৩৫. উত্তরপ্রদেশ কিষাণসভা গঠন করেন—
(ক) জওহরলাল নেহরু
(খ) বাবা রামচন্দ্র
(গ) মাদারি পাশি
(ঘ) ই এম এস নাম্বুদ্রিপাদ
উত্তর: (ক) জওহরলাল নেহরু

৩৬. চৌরিচৌরা ঘটনার কারণে যে আন্দোলন প্রত্যাহার করা হয়—
(ক) স্বদেশি আন্দোলন
(খ) অহিংস অসহযোগ আন্দোলন
(গ) আইন অমান্য আন্দোলন
(ঘ) ভারত ছাড়ো আন্দোলন
উত্তর: (খ) অহিংস অসহযোগ আন্দোলন

৩৭. একা কৃষক আন্দোলন হয়েছিল—
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯২১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৮ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯২১ খ্রিস্টাব্দে

৩৮. একা আন্দোলন ঘটেছিল—
(ক) বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের পর্যায়ে
(খ) আইন অমান্য আন্দোলনের পর্যায়ে
(গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে
উত্তর: (গ) অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে

৩৯. মিরাট ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হওয়া নেতার নাম হল—
(ক) অবনী মুখার্জি
(খ) গণেশ ঘোষ
(গ) হীরেন মুখার্জি
(ঘ) এস এ ডাঙ্গে
উত্তর: (ঘ) এস এ ডাঙ্গে

৪০. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন নেতা হলেন—
(ক) লালা লাজপত রায়
(খ) বেঞ্জামিন ব্রাডলে
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) হেমন্ত সরকার
উত্তর: (খ) বেঞ্জামিন ব্রাডলে

৪১. ব্রিটিশ সমাজতান্ত্রিক নেতা ফিলিপ স্প্র্যাট ভারতে যে ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন—
(ক) কানপুর ষড়যন্ত্র মামলায়
(খ) মীরাট ষড়যন্ত্র মামলায়
(গ) আলিপুর ষড়যন্ত্র মামলায়
(ঘ) লাহোর ষড়যন্ত্র মামলায়
উত্তর: (খ) মীরাট ষড়যন্ত্র মামলায়

৪২. যে মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল?
(ক) মিরাট ষড়যন্ত্র মামলা
(খ) লাহোর ষড়যন্ত্র মামলা
(গ) আলিপুর ষড়যন্ত্র মামলা
(ঘ) দিল্লি ষড়যন্ত্র মামলা
উত্তর: (ক) মিরাট ষড়যন্ত্র মামলা

৪৩. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৩৪ খ্রিস্টাব্দে

৪৪. কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠাতা ছিলেন—
(ক) মুজাফফর আহমেদ
(খ) এম এন রায়
(গ) জওহরলাল নেহরু
(ঘ) জয়প্রকাশ নারায়ণ
উত্তর: (ঘ) জয়প্রকাশ নারায়ণ

৪৫. কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন—
(ক) জওহরলাল নেহরু
(খ) জয়প্রকাশ নারায়ণ
(গ) সুভাষচন্দ্র বসু
(ঘ) স্বামী দয়ানন্দ
উত্তর: (খ) জয়প্রকাশ নারায়ণ

৪৬. সারা ভারত কিষাণসভা কংগ্রেস প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: (ক) ১৯৩৬ খ্রিস্টাব্দে

৪৭. সর্বভারতীয় কিষাণসভার প্রথম সভাপতি ছিলেন—
(ক) অধ্যাপক এন জি রঙ্গা
(খ) স্বামী সহজানন্দ
(গ) জওহরলাল নেহরু
(ঘ) ই এম এস নাম্বুদ্রিপাদ
উত্তর: (খ) স্বামী সহজানন্দ

৪৮. ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন—
(ক) ধরণী গোস্বামী
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) মুজাফফর আহমেদ
(ঘ) চিত্তরঞ্জন দাশ
উত্তর: (খ) সুভাষচন্দ্র বসু

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 History

ইতিহাসের ধারণা মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর

১, ইতিহাস হল— (ক) অতীতের বাস্তবতার অনুসন্ধান (খ) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান (গ) ভবিষ্যৎ-বিশ্লেষণ (ঘ) কোনোটিই নয় উত্তর: (ক) অতীতের বাস্তবতার
class 10 History Chapter 2 Question Answer
Class 10 History

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর Class 10 History Chapter 2 Question Answer

১, ভারতের প্রথম সংবাদপত্র হল— (ক) বেঙ্গল গেজেট (খ) সমাচার দর্পণ (গ) বামাবোধিনী (ঘ) হিন্দু প্যাট্রিয়ট উত্তর: (ক) বেঙ্গল গেজেট