Class 10 Life Science

অভিব্যক্তি ও অভিযোজন- মাধ্যমিক জীবন বিজ্ঞান-প্রশ্ন ও উত্তর,Madhyamik Life Science Chapter 4

১। অভিব্যক্তি শব্দটির জনক—
(ক) অ্যারিস্টটল
(খ) ল্যামার্ক
(গ) হারবার্ট স্পেন্সার
(ঘ) ডারউইন
উত্তর: (গ) হারবার্ট স্পেন্সার

২। পৃথিবীর আনুমানিক বয়স কত কোটি বছর—
(ক) ৪৫০
(খ) ২৭০
(গ) ৩৫০
(ঘ) ১৮০
উত্তর: (ক) ৪৫০

৩। নিচের কোনটি সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য?
(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন
(খ) গঠনগতভাবে ভিন্ন
(গ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক
(ঘ) অভিসারী বিবর্তনকে নির্দেশ করে
উত্তর: (গ) কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক

৪। ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক?
(ক) ইকুয়াস → মেরিটিচিপাস → ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস
(খ) ইকুয়াস → প্লায়োহিপ্পাস → মেরিটিচিপাস → মেসোহিপ্পাস → ইকুয়াস
(গ) মেরিটিচিপাস → মেসোহিপ্পাস → ইকুয়াস → ইকুয়াস → প্লায়োহিপ্পাস
(ঘ) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিটিচিপাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস
উত্তর: (ঘ) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিটিচিপাস → প্লায়োহিপ্পাস → ইকুয়াস

৫। পাখির ডানা ও প্রজাপতির ডানা হল—
(ক) সমবৃত্তীয় অঙ্গ
(খ) নিষ্ক্রিয় অঙ্গ
(গ) সমসংস্থ অঙ্গ
(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ
উত্তর: (ক) সমবৃত্তীয় অঙ্গ

৬। কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ?
(ক) অ্যাপেনডিক্স
(খ) ফুসফুস
(গ) বৃক্ক
(ঘ) যকৃৎ
উত্তর: (ক) অ্যাপেনডিক্স

৭। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম—
(ক) ইকুয়াস
(খ) মেসোহিপ্পাস
(গ) ইওহিপ্পাস
(ঘ) মেরিটিচিপ্পাস
উত্তর: (গ) ইওহিপ্পাস

৮। তিমির ফ্লিপার ও পাখির ডানা হল—
(ক) সমবৃত্তীয় অঙ্গ
(খ) নিষ্ক্রিয় অঙ্গ
(গ) সমসংস্থ অঙ্গ
(ঘ) প্রতিস্থাপিত অঙ্গ
উত্তর: (গ) সমসংস্থ অঙ্গ

৯। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন—
(ক) ল্যামার্ক
(খ) [Text unclear]
(গ) ডারউইন
(ঘ) মেন্ডেল
উত্তর: (গ) ডারউইন

১০। ‘অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?
(ক) ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) মেন্ডেল
(ঘ) ভাইসম্যান
উত্তর: (ক) ডারউইন

১১। আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল—
(ক) মেরিটিচিপ্পাস
(খ) ইওহিপ্পাস
(গ) প্লায়োহিপ্পাস
(ঘ) ইকুয়াস
উত্তর: (ঘ) ইকুয়াস

১২। প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল—
(ক) CH₄, NH₃, H₂ ও জলীয় বাষ্প
(খ) CO₂, NH₃, CH₄
(গ) CH₄, NH₃, O₂ ও জলীয় বাষ্প
(ঘ) CH₄, O₃, O₂ ও জলীয় বাষ্প
উত্তর: (ক) CH₄, NH₃, H₂ ও জলীয় বাষ্প

১৩। পৃথিবীর আদি বায়ুমণ্ডলে কোন গ্যাসটি ছিল না?
(ক) H₂
(খ) NH₃
(গ) O₂
(ঘ) CH₄
উত্তর: (গ) O₂

১৪। প্রাণ সৃষ্টির কোন উপাদানটি বায়ুমণ্ডলে ছিল না—
(ক) O₂
(খ) H₂
(গ) CH₄
(ঘ) NH₂
উত্তর: (ক) O₂

১৫। প্রথম প্রাণের উদ্ভব ঘটেছিল—
(ক) মাটিতে
(খ) পাহাড়ে
(গ) বায়ুতে
(ঘ) জলে
উত্তর: (ঘ) জলে

১৬। প্রাণ সৃষ্টির জন্য নিচের কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন?
(ক) শর্করা
(খ) প্রোটিন
(গ) নিউক্লিক অ্যাসিড
(ঘ) উৎসেচক
উত্তর: (গ) নিউক্লিক অ্যাসিড

১৭। প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান নিচের কোনটি?
(ক) N₂
(খ) C
(গ) O₂
(ঘ) H₂O
উত্তর: (ঘ) H₂O

১৮। প্রাণ সৃষ্টি সংক্রান্ত জৈব রাসায়নিক মতবাদটি প্রবর্তন করেন—
(ক) ওপারিন
(খ) সিডনিফক্স
(গ) মিলার
(ঘ) হ্যালডেন ও ওপারিন
উত্তর: (ঘ) হ্যালডেন ও ওপারিন

১৯। জীবনের জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন—
(ক) ফিশার ও ফোর্ড
(খ) হ্যারল্ড মিলার
(গ) ডারউইন ও ল্যামার্ক
(ঘ) স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে
উত্তর: (ঘ) স্ট্যানলে মিলার ও হ্যারল্ড উরে

২০। পৃথিবী সৃষ্টি হয় কত বছর পূর্বে?
(ক) প্রায় ২-৩ বিলিয়ন
(খ) প্রায় ৫-৬ বিলিয়ন
(গ) প্রায় ৭-৮ বিলিয়ন
(ঘ) প্রায় ৯-১০ বিলিয়ন
উত্তর: (খ) প্রায় ৫-৬ বিলিয়ন

২১। পৃথিবীর আদিকোষ হল সম্ভবত—
(ক) প্রোটোসেল
(খ) মাইক্রোস্ফিয়ার
(গ) কোয়াসারভেট
(ঘ) ভাইরাস
উত্তর: (ক) প্রোটোসেল

২২। ব্যবহার ও অব্যবহার তত্ত্ব ও অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন—
(ক) হুগো-ডি-ভ্রিস
(খ) ল্যামার্ক
(গ) ভাইসম্যান
(ঘ) ডারউইন
উত্তর: (খ) ল্যামার্ক

২৩। যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তা হলেন—
(ক) মেন্ডেল
(খ) ল্যামার্ক
(গ) ডি-ভ্রিস
(ঘ) ডারউইন
উত্তর: (ঘ) ডারউইন

২৪। জৈব অভিব্যক্তির সবচেয়ে উল্লেখযোগ্য ও বলিষ্ঠ প্রমাণ হল—
(ক) জীবাশ্ম
(খ) সমসংস্থ অঙ্গ
(গ) নিষ্ক্রিয় অঙ্গ
(ঘ) সমবৃত্তীয় অঙ্গ
উত্তর: (ক) জীবাশ্ম

২৫। ‘অনটোজেনি রিপিটস ফাইলোজেনি’-মতবাদটি হল—
(ক) ল্যামার্কের
(খ) হেকেলের
(গ) ডারউইনের
(ঘ) মেন্ডেলের
উত্তর: (খ) হেকেলের

২৬। ‘ফিলোসফিক জুওলজিক’ বইটির লেখক—
(ক) ল্যামার্ক
(খ) ডারউইন
(গ) ডি-ভ্রিস
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: (ক) ল্যামার্ক

২৭। ডারউইনের মতবাদটি প্রকাশিত হয়—
(ক) ১৮৭০ সালে
(খ) ১৮৫৯ সালে
(গ) ১৮০৯ সালে
(ঘ) ১৯১০ সালে
উত্তর: (খ) ১৮৫৯ সালে

২৮। ‘The Origin of Species by means of Natural Selection’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(ক) পেইন
(খ) ডারউইন
(গ) ভাইসম্যান
(ঘ) ল্যামার্ক
উত্তর: (খ) ডারউইন

২৯। ডারউইনের মতবাদ প্রকৃত অর্থে—
(ক) প্রাকৃতিক নির্বাচন মতবাদ
(খ) জীবন সংগ্রাম
(গ) বংশবৃদ্ধির প্রাচুর্য
(ঘ) প্রকরণ
উত্তর: (ক) প্রাকৃতিক নির্বাচন মতবাদ

৩০। মিউটেশনকে প্রকৃতির খেলা বলে মনে করতেন—
(ক) ফিসার
(খ) ডি-ভ্রিস
(গ) ল্যামার্ক
(ঘ) ডারউইন
উত্তর: (ঘ) ডারউইন

৩১। জৈব অভিব্যক্তির মূল চাবিকাঠি হল—
(ক) বিপর্যয়
(খ) প্রকরণ
(গ) প্রাণী
(ঘ) উদ্ভিদ
উত্তর: (খ) প্রকরণ

৩২। ঘোড়ার পূর্বপুরুষ হিসেবে ধরা হয়—
(ক) ইওহিপ্পাসকে
(খ) মেসোহিপ্পাসকে
(গ) মেরিটিচিপ্পাসকে
(ঘ) প্লায়োহিপ্পাসকে
উত্তর: (ক) ইওহিপ্পাসকে

৩৩। মেসোহিপ্পাসের উচ্চতা ছিল—
(ক) ৩০ cm
(খ) ৬০ cm
(গ) ৪০ cm
(ঘ) ৫০ cm
উত্তর: (খ) ৬০ cm

৩৪। মেরিটিচিপ্পাসের উচ্চতা ছিল—
(ক) ৬০ cm
(খ) ৮০ cm
(গ) ১ m
(ঘ) ২ m
উত্তর: (গ) ১ m

৩৫। ইওহিপ্পাস—
(ক) শাকাশী বা তৃণভোজী
(খ) পরভোজী
(গ) পরাশ্রয়ী
(ঘ) মাংসাশী প্রাণী
উত্তর: (ক) শাকাশী বা তৃণভোজী

৩৬। বর্তমানে ঘোড়া হল—
(ক) মেসোহিপ্পাস
(খ) মেরিটিচিপ্পাস
(গ) ইকুয়াস
(ঘ) প্লায়োহিপ্পাস
উত্তর: (গ) ইকুয়াস

৩৭। প্লাটিপাস যে দুটি প্রাণীগোষ্ঠীর যুগ্ম বৈশিষ্ট্য বহন করে, তা হল—
(ক) সরীসৃপ ও পাখি
(খ) সরীসৃপ ও স্তন্যপায়ী
(গ) অ্যাম্ফিবিয়া ও সরীসৃপ
(ঘ) মাছ ও সরীসৃপ
উত্তর: (খ) সরীসৃপ ও স্তন্যপায়ী

৩৮। উৎপত্তি ও গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে বলে—
(ক) সমসংস্থ অঙ্গ
(খ) সমবৃত্তীয় অঙ্গ
(গ) নিষ্ক্রিয় অঙ্গ
(ঘ) কার্যকরী অঙ্গ
উত্তর: (ক) সমসংস্থ অঙ্গ

৩৯। অতীতে অঙ্গটি সক্রিয় ও সুগঠিত ছিল বর্তমানে অঙ্গটি ক্ষয়প্রাপ্ত ও নিষ্ক্রিয়, একে বলে—
(ক) সমসংস্থ অঙ্গ
(খ) সমবৃত্তীয় অঙ্গ
(গ) লুপ্তপ্রায় অঙ্গ
(ঘ) ক্ষুদ্র যোজক
উত্তর: (গ) লুপ্তপ্রায় অঙ্গ

৪০। উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল—
(ক) কালকাসুন্দর স্ট্যামিনোড
(খ) নারকেলের স্ত্রীপুষ্প
(গ) শতামূলী একক পর্ণকাণ্ড
(ঘ) কাঁঠাল
উত্তর: (ক) কালকাসুন্দর স্ট্যামিনোড

৪১। মানুষের পূর্বপুরুষের লেজ ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে কক্সিক্স-এ রূপান্তরিত হয়েছে, এই মত প্রকাশ করেন—
(ক) ডারউইন
(খ) ল্যামার্ক
(গ) সিম্পসন
(ঘ) মায়ার
উত্তর: (খ) ল্যামার্ক

৪২। সরীসৃপের হৃৎপিণ্ড—
(ক) দ্বি-প্রকোষ্ঠযুক্ত
(খ) তিন-প্রকোষ্ঠযুক্ত
(গ) চার-প্রকোষ্ঠযুক্ত
(ঘ) অসম্পূর্ণভাবে চার-প্রকোষ্ঠযুক্ত
উত্তর: (ঘ) অসম্পূর্ণভাবে চার-প্রকোষ্ঠযুক্ত

১। আনুমানিক কত বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল?
উত্তর: আনুমানিক ২৬০ কোটি বছর আগে জীবনের উৎপত্তি ঘটেছিল।

২। পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব কোথায় ঘটেছিল?
উত্তর: পৃথিবীতে জীবনের প্রথম আবির্ভাব জলে ঘটেছিল।

৩। অভিব্যক্তি কথাটি কে প্রথম প্রয়োগ করেন?
উত্তর: অভিব্যক্তি কথাটি হারবার্ট স্পেন্সার প্রথম প্রয়োগ করেন।

৪। কোন প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীবদেহের সৃষ্টি হয়েছে?
উত্তর: অভিব্যক্তি বা বিবর্তন প্রক্রিয়ায় সরলতম জীব থেকে জটিলতম জীবদেহের সৃষ্টি হয়েছে।

৫। জীবনের জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন কোন কোন বিজ্ঞানী?
উত্তর: জীবনের জৈব রাসায়নিক মতবাদের সত্যতা প্রমাণ করেন বিজ্ঞানী মিলার ও উরে।

৬। জৈব অনুষমুদ্র সমুদ্রের জলকে হ্যালডেন কী বলেছিলেন?
উত্তর: জৈব অনুষমুদ্র সমুদ্রের জলকে হ্যালডেন হট ডায়ালিউট স্যুপ বলেছিলেন।

৭। জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমণ্ডলে কোন গ্যাস ছিল না?
উত্তর: জীবন সৃষ্টির প্রথম পর্যায়ে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ছিল না।

৮। পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কী?
উত্তর: পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবকোষের নাম কোয়াসারভেট।

৯। পৃথিবীর প্রথম কোশীয় জীব কোনটি?
উত্তর: পৃথিবীর প্রথম কোশীয় জীব হল মাইক্রোস্ফিয়ার।

১০। মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিডের মিলনে কী সৃষ্টি হয়েছিল?
উত্তর: মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিডের মিলনে সৃষ্টি হয়েছিল প্রোটোবায়োন্ট বা আদিকোষ বা প্রোটোসেল।

১১। জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি কী কী?
উত্তর: জীবন সৃষ্টির রাসায়নিক পদার্থগুলি হল অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন শর্করা ও অ্যালডিহাইড।

১২। সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোথায়?
উত্তর: সমুদ্রের জলে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল।

১৩। অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উন্নতর প্রাণী কোন জীব থেকে সৃষ্টি হয়েছে?
উত্তর: অভিব্যক্তি বা বিবর্তনের ধারায় উন্নতর প্রাণী মৎস্য থেকে সৃষ্টি হয়েছে।

১৪। ল্যামার্ক তাঁর অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি কোন বই-এ লিপিবদ্ধ করেন?
উত্তর: ল্যামার্ক তাঁর অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বগুলি ফিলোসফিক জুওলজিক বই-এ লিপিবদ্ধ করেন।

১৫। অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের নিয়ম কে ব্যাখ্যা করেন?
উত্তর: বিজ্ঞানী ল্যামার্ক।

১৬। জীবের জীবনকালে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে—এটি কার মতবাদ?
উত্তর: জ্যা ব্যাপটিস্ট দ্য মোনে ল্যামার্ক।

১৭। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক।

১৮। অভিব্যক্তির জনক কে?
উত্তর: অভিব্যক্তির জনক হল চার্লস ডারউইন।

১৯। কোন দ্বীপের উদ্ভিদ ও প্রাণীর নমুনা পর্যবেক্ষণের ভিত্তিতে ডারউইন প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবর্তন করেন?
উত্তর: গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ।

২০। কোন জাহাজে করে ডারউইন গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণ করেন?
উত্তর: এইচ এম এস বিগল (H.M.S. Beagle) নামক জাহাজে করে ডারউইন গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জের বিভিন্ন দ্বীপ পর্যবেক্ষণ করেন।

২১। অস্তিত্বের জন্য সংগ্রাম কার মতবাদ?
উত্তর: চার্লস ডারউইনের মতবাদ।

২২। যোগ্যতমের উদ্বর্তন কার মতবাদ?
উত্তর: চার্লস ডারউইন-এর মতবাদ।

২৩। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
উত্তর: চার্লস ডারউইন।

২৪। অস্তিত্বের জন্য সংগ্রাম কত রকমের?
উত্তর: অস্তিত্বের জন্য সংগ্রাম তিন রকমের।

২৫। ডারউইনের বিবর্তন সম্পর্কিত বইটির নাম কী?
উত্তর: অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস্ অফ ন্যাচারাল সিলেকশন।

২৬। ডারউইনের মতবাদটির নাম কী?
উত্তর: প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব।

২৭। জৈব বিবর্তন মতবাদের জনক কাকে গণ্য করা হয়?
উত্তর: জৈব বিবর্তন মতবাদের জনক ল্যামার্ককে গণ্য করা হয়।

২৮। ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম লেখো।
উত্তর: ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মটির নাম ইওহিপ্পাস।

২৯। ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো।
উত্তর: দেহের আকার ও আয়তন বৃদ্ধি।

৩০। গঠনগত ও উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গসমূহকে কী বলে?
উত্তর: গঠনগত ও উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গসমূহকে সমসংস্থ অঙ্গ বলে।

৩১। কার্যগতভাবে একই কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহকে কী বলে?
উত্তর: কার্যগতভাবে একই কিন্তু গঠন ও উৎপত্তিগতভাবে আলাদা অঙ্গসমূহকে সমবৃত্তীয় অঙ্গ বলে।

৩২। অন্য কোনো প্রাণীতে উপস্থিত প্রজাপতির ডানার সমবৃত্তীয় একটি অঙ্গের নাম লেখো।
উত্তর: প্রজাপতির ডানা ও বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গ।

৩৩। পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত কী জাতীয় অঙ্গের উদাহরণ?
উত্তর: পাখির ডানার সমসংস্থ একটি অঙ্গ হল ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত সমসংস্থ অঙ্গের উদাহরণ।

৩৪। পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল আছে?
উত্তর: অগ্রপদ।

৩৫। মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তর: মানুষের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল ভার্মিফর্ম অ্যাপেনডিক্স এবং কক্সিক্স।

৩৬। উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তর: উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হল কালকাসুন্দর স্ট্যামিনোড (বন্ধ্যা পুংকেশর) এবং শতমূলীর পিস্টিলোড (বন্ধ্যা গর্ভকেশর)।

৩৭। জীবাশ্ম কাকে বলে?
উত্তর: প্রস্তরীভূত জীবদেহ বা দেহাংশ কিংবা প্রস্তরে তার ছাপকে, জীবাশ্ম বলে।

৩৮। একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর: একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ হল আর্কিওপটেরিক্স।

৩৯। বর্তমানের উটপাখি উড়তে না পারার কারণ সম্পর্কে ল্যামার্কের মত কী?
উত্তর: বর্তমানের উটপাখি উড়তে না পারার কারণ সম্পর্কে ল্যামার্কের মত হল—অব্যবহারের ফলে ডানা নিষ্ক্রিয় হয়ে যাওয়া।

৪০। মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গ কোনটি?
উত্তর: মানুষের চোখে অবস্থিত লুপ্তপ্রায় অঙ্গটি হল নিকটিটেটিং পর্দা।

৪১। একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর: একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হল পেরিপেটাস।

৪২। উদ্ভিদজগতে একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও।
উত্তর: উদ্ভিদজগতে একটি জীবন্ত জীবাশ্ম হল নিটাম।

৪৩। মাছের হৃৎপিণ্ডে ক-টি প্রকোষ্ঠ দেখা যায়?
উত্তর: মাছের হৃৎপিণ্ডে দুটি প্রকোষ্ঠ দেখা যায়।

৪৪। কুমিরের হৃৎপিণ্ড ক-টি প্রকোষ্ঠযুক্ত?
উত্তর: কুমিরের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠযুক্ত।

৪৫। অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি কী?
উত্তর: অ্যানিলিডা ও আর্থ্রোপোডার সংযোগী প্রাণীটি হল পেরিপেটাস।

৪৬। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটির নাম কী?
উত্তর: সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণীটি হল প্লাটিপাস বা হংসচঞ্চু।

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Class 10 Life Science

জীবন বিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

১. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল— ক) কেমোন্যাস্টি খ) সিসমোন্যাস্টি গ) ফোটোট্রপিজম ঘ) ফোটোট্যাকটিক চলন উত্তর: খ)
madhyamik life science chapter 2 question and answer
Class 10 Class 10 Life Science

মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

১. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতত্তু তৈরি হতে দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়— ক) অ্যামাইটোসিস