সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা মাধ্যমিক ইতিহাস (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর Class 10 History Chapter 2 Question Answer
১, ভারতের প্রথম সংবাদপত্র হল—
(ক) বেঙ্গল গেজেট
(খ) সমাচার দর্পণ
(গ) বামাবোধিনী
(ঘ) হিন্দু প্যাট্রিয়ট
উত্তর: (ক) বেঙ্গল গেজেট
২, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকা ছিল—
(ক) সাপ্তাহিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) দৈনিক পত্রিকা
উত্তর: (গ) মাসিক পত্রিকা
৩, ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হল—
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) সোমপ্রকাশ
(গ) সমাচার দর্পণ
(ঘ) বেঙ্গল গেজেট
উত্তর: (ক) হিন্দু প্যাট্রিয়ট
৪, *ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র-প্রকাশক হলেন—
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
(গ) অক্ষয়কুমার দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
উত্তর: (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য
৫, ‘সোমপ্রকাশ’ নামক সংবাদপত্র প্রথম প্রকাশ হয়—
(ক) ১৮৫৮ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬৪ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮৫৮ খ্রিষ্টাব্দে
৬, ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) রাধাকান্ত দেব
(গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
৭, *’হিকির বেঙ্গল গেজেট’ প্রকাশিত হয়—
(ক) ১৭৮০ খ্রিষ্টাব্দে
(খ) ১৭৮২ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৭৮৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৭৮০ খ্রিষ্টাব্দে
৮, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হল—
(ক) বেঙ্গল গেজেট
(খ) সংবাদ কৌমুদী
(গ) দিগদর্শন
(ঘ) প্রভাকর
উত্তর: (গ) দিগদর্শন
৯, ‘দিগদর্শন’ প্রকাশ করেন—
(ক) তারাচাঁদ দত্ত
(খ) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
(গ) কালিপ্রসাদ ঘোষ
(ঘ) জে মার্শম্যান
উত্তর: (ঘ) জে মার্শম্যান
১০, *’বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়—
(ক) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬৫ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
১১, *’বামাবোধিনী পত্রিকা’-র সম্পাদক ছিলেন—
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশির কুমার ঘোষ
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
উত্তর: (ক) উমেশচন্দ্র দত্ত
১২, ‘বামাবোধিনী পত্রিকা’ ছিল—
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) ত্রৈমাসিক পত্রিকা
উত্তর: (গ) মাসিক পত্রিকা
১৩, বামাবোধিনী পত্রিকার প্রধান উদ্দেশ্য ছিল—
(ক) জাতীয়তাবাদের প্রসার সাধন
(খ) নারীদের শিক্ষাদান
(গ) ব্রিটিশ বিরোধিতা
(ঘ) নারী শিক্ষার বিরোধিতা
উত্তর: (খ) নারীদের শিক্ষাদান
১৪, যে পত্রিকাটি শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতি ঘটাতে সাহায্য করেছিল সেটি হল—
(ক) হিন্দু প্যাট্রিয়ট
(খ) তত্ত্ববোধিনী
(গ) বামাবোধিনী পত্রিকা
(ঘ) গ্রামবার্তা প্রকাশিকা
উত্তর: (গ) বামাবোধিনী পত্রিকা
১৫, ‘হুতোম প্যাঁচার নকশা’ প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
১৬, *’হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন—
(ক) কৃষ্ণদাস পাল
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) রাধাকান্ত দেব
উত্তর: (খ) কালীপ্রসন্ন সিংহ
১৭, ‘হুতোম প্যাঁচার নকশা’-র প্রতিপাদ্য বিষয় হল—
(ক) ইংরেজদের দুর্নীতি
(খ) কলকাতার নাগরিক জীবন
(গ) কলকাতার জমিদার পরিবার
(ঘ) নারী সমস্যা
উত্তর: (খ) কলকাতার নাগরিক জীবন
১৮, *’হুতোম প্যাঁচার’ যাঁর ছদ্মনাম ছিল—
(ক) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) শিবনাথ শাস্ত্রী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (খ) কালীপ্রসন্ন সিংহ
১৯, *তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(খ) অক্ষয়কুমার দত্ত
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) রামগোপাল ঘোষ
উত্তর: (খ) অক্ষয়কুমার দত্ত
২০, *’হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা প্রকাশিত হয়—
(ক) ১৮৫৩ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
উত্তর: (গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
২১, *’হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
(ক) রসিককৃষ্ণ মল্লিক
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (ক) রসিককৃষ্ণ মল্লিক
২২, ‘নীলদর্পণ’ নাটকটির রচয়িতা হলেন—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) এঁদের কেউ নন
উত্তর: (ক) দীনবন্ধু মিত্র
২৩, ‘নীলদর্পণ’ ছিল নীলচাষের বিরুদ্ধে একটি—
(ক) কাব্য
(খ) প্রবন্ধ
(গ) উপন্যাস
(ঘ) নাটক
উত্তর: (ঘ) নাটক
২৪, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) জেমস লঙ
(গ) মধুসূদন দত্ত
(ঘ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তর: (খ) জেমস লঙ
২৫, নীলদর্পণ নাটককে ‘আঙ্কল টমস কেবিন’-এর সঙ্গে তুলনা করেছিলেন—
(ক) নবগোপাল মিত্র
(খ) দীনবন্ধু মিত্র
(গ) শিশির কুমার ঘোষ
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (খ) দীনবন্ধু মিত্র
২৬, নীলদর্পণ নাটকের প্রথম অভিনয় হয়—
(ক) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
২৭, ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র মোট যে ক’ভাগ প্রকাশিত হয়েছিল তা হল—
(ক) ১৭ ভাগ
(খ) ১৯ ভাগ
(গ) ৫০ ভাগ
(ঘ) ৭১ ভাগ
উত্তর: (ক) ১৭ ভাগ
২৮, *’গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—
(ক) হরিনাথ মজুমদার
(খ) কৃষ্ণদাস পাল
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) হরিশচন্দ্র মুখার্জি
উত্তর: (ক) হরিনাথ মজুমদার
২৯, ‘গ্রামবার্তা প্রকাশিকা’-র সম্পাদক ছিলেন—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) এদের কেউ নন
উত্তর: (ঘ) এদের কেউ নন
৩০, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৭৭৪ খ্রিষ্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৯৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৭৪ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে
৩১, *’জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন’ প্রতিষ্ঠিত হয়েছিল অথবা, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়—
(ক) ১৭৯৩ খ্রিষ্টাব্দে
(খ) ১৯১৩ খ্রিষ্টাব্দে
(গ) ১৮১৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮২৩ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮২৩ খ্রিষ্টাব্দে
৩২, *কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮১৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৮২০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮২৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (গ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
৩৩, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাকালে এর বিরোধিতা করেন—
(ক) রাজা রামমোহন রায়
(খ) হোরেস উইলসন
(গ) লর্ড ময়রা
(ঘ) জেমস প্রিন্সেপ
উত্তর: (ক) রাজা রামমোহন রায়
৩৪, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮১৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৩৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৮০৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৪৭ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮১৭ খ্রিষ্টাব্দে
৩৫, হিন্দু কলেজ বর্তমান যে নামে পরিচিত—
(ক) সেন্ট জেভিয়ার্স
(খ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
(গ) স্কটিশ চার্চ কলেজ
(ঘ) প্রেসিডেন্সি কলেজ
উত্তর: (ঘ) প্রেসিডেন্সি কলেজ
৩৬, ভারতে পাশ্চাত্য শিক্ষার নীতি গৃহীত হয়—
(ক) ১৮১৩ খ্রিষ্টাব্দে
(খ) ১৮২৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৩৫ খ্রিষ্টাব্দে
৩৭, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রধান উদ্যোক্তা ছিলেন—
(ক) লর্ড বেন্টিঙ্ক
(খ) রামমোহন রায়
(গ) লর্ড মেকলে
(ঘ) জেমস প্রিন্সেপ
উত্তর: (গ) লর্ড মেকলে
৩৮, *’উডের ডেসপ্যাচ’ প্রকাশিত হয়—
(ক) ১৮৩৫ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৮৫৪ খ্রিষ্টাব্দে
৩৯, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন, সেটি হল—
(ক) কলকাতা মাদ্রাসার
(খ) হিন্দু কলেজ
(গ) সংস্কৃত কলেজ
(ঘ) হুগলি কলেজ
উত্তর: (গ) সংস্কৃত কলেজ
৪০, *’জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ স্থাপন করেন—
(ক) উইলিয়াম কেরি
(খ) হোরেস উইলসন
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) রামমোহন রায়
উত্তর: (গ) আলেকজান্ডার ডাফ
৪১, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে যে নামে পরিচিত—
(ক) প্রেসিডেন্সি কলেজ
(খ) বিদ্যাসাগর কলেজ
(গ) স্কটিশ চার্চ কলেজ
(ঘ) সেন্ট জেভিয়ার্স কলেজ
উত্তর: (গ) স্কটিশ চার্চ কলেজ
৪২, *’ক্যালকাটা ফিমেল স্কুল’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮২৬ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৪৭ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৪৯ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৫১ খ্রিষ্টাব্দে
উত্তর: (গ) ১৮৪৯ খ্রিষ্টাব্দে
৪৩, ক্যালকাটা ফিমেল স্কুল যখন থেকে বেথুন স্কুল নামে পরিচিত হয়—
(ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬৮ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে
৪৪, বেথুন স্কুল বেথুন কলেজে উন্নীত হয়—
(ক) ১৮৪৯ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৫০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৭৮ খ্রিষ্টাব্দে
৪৫, ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’-র প্রথম সম্পাদক ছিলেন—
(ক) রাজা রামমোহন রায়
(খ) রাজা রাধাকান্ত দেব
(গ) উইলিয়াম কেরি
(ঘ) এঁদের কেউ নন
উত্তর: (গ) উইলিয়াম কেরি
৪৬, *’ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন—
(ক) ডেভিড হেয়ার
(খ) রাধাকান্ত দেব
(গ) ড্রিংক ওয়াটার বেথুন
(ঘ) রামমোহন রায়
উত্তর: (ক) ডেভিড হেয়ার
৪৭, *স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮১৭ খ্রিষ্টাব্দে
(খ) ১৮১৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৮২০ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮২১ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮১৭ খ্রিষ্টাব্দে
৪৮, ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ (১৮২২ খ্রি.) গ্রন্থ রচনা করেন—
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(খ) রাধাকান্ত দেব
(গ) গৌরমোহহন বিদ্যালঙ্কার
(ঘ) রামমোহন রায়
উত্তর: (গ) গৌরমোহহন বিদ্যালঙ্কার
৪৯, *ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল—
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিংক ওয়াটার বিটন (বেথুন)
উত্তর: (খ) কালীপ্রসন্ন সিংহ
৫০, *ভারতে শিক্ষাক্ষেত্রে ‘চুইয়ে পড়া’ নীতির প্রবর্তন করেন—
(ক) চার্লস উড
(খ) মেকলে
(গ) লর্ড আমহার্স্ট
(ঘ) হোরেস উইলসন
উত্তর: (খ) মেকলে
৫১, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানটি লিখেছেন—
(ক) মুকুন্দ দাস
(খ) বুড়ো চণ্ডীদাস
(গ) লালন ফকির
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: (গ) লালন ফকির
৫২, লালন ফকির জন্মগ্রহণ করেন বাংলাদেশে—
(ক) কুষ্টিয়াতে
(খ) ময়মনসিংহে
(গ) বগুড়াতে
(ঘ) বরিশালে
উত্তর: (ক) কুষ্টিয়াতে
৫৩, শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন—
(ক) ১৮৩৬ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৪৬ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৪৮ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৬৩ খ্রিষ্টাব্দে
উত্তর: (ক) ১৮৩৬ খ্রিষ্টাব্দে
৫৪, শ্রীরামকৃষ্ণদেবের ছোটোবেলার নাম ছিল—
(ক) বলরাম বন্দ্যোপাধ্যায়
(খ) গদাধর চট্টোপাধ্যায়
(গ) শ্রীকৃষ্ণ গঙ্গোপাধ্যায়
(ঘ) হলধর সেনগুপ্ত
উত্তর: (খ) গদাধর চট্টোপাধ্যায়
৫৫, *সর্বধর্মসমম্বয়ের আদর্শ প্রচার করেন—
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণদেব
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: (গ) শ্রীরামকৃষ্ণদেব
৫৬, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন—
(ক) ১৮৮৬ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৯৩ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৯৭ খ্রিষ্টাব্দে
৫৭, শিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে যোগদান করেন?
(ক) ১৮৯০ খ্রিষ্টাব্দে
(খ) ১৮৯১ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৯২ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৮৯৩ খ্রিষ্টাব্দে
উত্তর: (ঘ) ১৮৯৩ খ্রিষ্টাব্দে
৫৮, ‘শিবজ্ঞানে জীবসেবা’ উক্তিটি করেছেন—
(ক) রামকৃষ্ণ পরমংসদেব
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) দয়ানন্দ সরস্বতী
(ঘ) রাজা রামমোহন রায়
উত্তর: (খ) স্বামী বিবেকানন্দ
৫৯, ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন—
(ক) শ্রীরামকৃষ্ণ
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তর: (খ) স্বামী বিবেকানন্দ
৬০, ‘যতো মত ততো পথ’—উক্তিটি করেছেন—
(ক) রামমোহন রায়
(খ) কেশবচন্দ্র সেন
(গ) রামকৃষ্ণ পরমংসদেব
(ঘ) স্বামী বিবেকানন্দ
উত্তর: (গ) রামকৃষ্ণ পরমংসদেব
৬১, রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র অবস্থিত—
(ক) বেলুড়ে
(খ) মহুলাতে
(গ) সারগাছিতে
(ঘ) বহরমপুরে
উত্তর: (ক) বেলুড়ে
৬২, ‘Notes on Bengal Renaissance’ গ্রন্থের লেখক ছিলেন—
(ক) সুশোভন সরকার
(খ) সুমিত সরকার
(গ) তনিকা সরকার
(ঘ) যদুনাথ সরকার
উত্তর: (ক) সুশোভন সরকার
৬৩, ‘History of Bengal’ গ্রন্থটি রচনা করেছেন—
(ক) যদুনাথ সরকার
(খ) সুশোভন সরকার
(গ) সুমিত সরকার
(ঘ) অমলেশ ত্রিপাঠী
উত্তর: (ক) যদুনাথ সরকার
৬৪, বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৭৮০ খ্রিষ্টাব্দে
(খ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে
(গ) ১৭৮৬ খ্রিষ্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিষ্টাব্দে
উত্তর: (খ) ১৭৮৪ খ্রিষ্টাব্দে
৬৫, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন—
(ক) লর্ড ওয়েলসেরি
(খ) হোরেস উইলসন
(গ) লর্ড ওয়েলেসলি
(ঘ) লর্ড ময়রা
উত্তর: (গ) লর্ড ওয়েলেসলি
৬৬, উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল ‘এক ধরনের অতিরিক্ত’ এ কথা বলেছেন—
(ক) সুশোভন সরকার
(খ) যদুনাথ সরকার
(গ) সুপ্রকাশ রায়
(ঘ) বিনয় ঘোষ
উত্তর: (গ) সুপ্রকাশ রায়
৬৭, “বাংলার রেনেসাঁস ছিল সামন্ততান্ত্রিক ভূস্বামী গোষ্ঠীর আত্মসংহতি ও সমাজে আত্মপ্রতিষ্ঠার আন্দোলন”—এ কথা বলেছেন—
(ক) অমলেশ ত্রিপাঠী
(খ) সুপ্রকাশ রায়
(গ) রমেশচন্দ্র মজুমদার
(ঘ) বিনয় ঘোষ
উত্তর: (ঘ) বিনয় ঘোষ





