জীবন বিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর
১. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল—
ক) কেমোন্যাস্টি
খ) সিসমোন্যাস্টি
গ) ফোটোট্রপিজম
ঘ) ফোটোট্যাকটিক চলন
উত্তর: খ) সিসমোন্যাস্টি
২. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম—
ক) অক্সিন
খ) থাইরক্সিন
গ) জিব্বেরেলিন
ঘ) সাইটোকাইনিন
উত্তর: ক) অক্সিন
৩. বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত নিম্নশ্রেণির উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে—
ক) ন্যাস্টিক চলন
খ) ট্যাকটিক চলন
গ) ট্রপিক চলন
ঘ) বক্র চলন
উত্তর: খ) ট্যাকটিক চলন
৪. বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু নিচের কোন যন্ত্রটি নিয়ে কাজ করেছিলেন?
ক) ক্রেসকোগ্রাফ
খ) রেজোন্যান্ট রেকর্ডার
গ) প্ল্যান্ট ফাইটোগ্রাফ
ঘ) সবকটি
উত্তর: ঘ) সবকটি
৫. ভৌত সমন্বায়ক, স্নায়ুতন্ত্র অনুপস্থিত কোন ধরনের জীবে—
ক) প্রাণীতে
খ) উদ্ভিদে
গ) বিশেষ কিছু উদ্ভিদে
ঘ) সকল প্রাণীতে
উত্তর: খ) উদ্ভিদে
৬. জীবের সাড়াপ্রদানের ক্ষমতাকে বলে—
ক) উদ্দীপনা
খ) সংবেদন
গ) উত্তেজিতা
ঘ) সমন্বয় সাধন
উত্তর: গ) উত্তেজিতা
৭. জগদীশচন্দ্র বসু যে যন্ত্রটির সাহায্যে উদ্ভিদের সাড়া প্রদান পরিমাপ করেন, সেটি হল—
ক) ক্রেসকোগ্রাফ
খ) রেজোন্যান্ট রেকর্ডার
গ) আর্ক ইন্ডিকেটর
ঘ) পোটোমিটার
উত্তর: ক) ক্রেসকোগ্রাফ
৮. বনচাঁটালের ত্রিভুজকের পার্শ্ব পত্রকের চলন এক প্রকারের—
ক) বৃদ্ধির চলন
খ) রসস্ফীতিজনিত চলন
গ) ট্যাকটিক চলন
ঘ) বলন
উত্তর: খ) রসস্ফীতিজনিত চলন
৯. স্পর্শের ফলে লজ্জাবতীর পত্রকগুলিকে বন্ধ হতে সাহায্য করে যে কোশ, তা হল—
ক) প্যাটেনকাইমা কোশ
খ) উপাধান কোশ
গ) স্নায়ুকোশ
ঘ) সরবুলিস
উত্তর: খ) উপাধান কোশ
১০. উদ্ভিদের সংবেদনশীলতার কথা প্রথম বলেন—
ক) জগদীশচন্দ্র বসু
খ) ডারউইন
গ) ল্যামার্ক
ঘ) টিখন ও ডালি
উত্তর: ক) জগদীশচন্দ্র বসু
১১. গমনে সক্ষম উদ্ভিদ হল—
ক) ভলভক্স
খ) ক্ল্যামাইডোমোনাস
গ) a ও b উভয়
ঘ) স্পাইরোগাইরা
উত্তর: গ) ভলভক্স ও ক্ল্যামাইডোমোনাস উভয়েই
১২. উদ্ভিদের প্রকার চলন ঘটবার প্রধান কারণটি হল—
ক) উষ্ণতার তারতম্য
খ) কোশের রসস্ফীতি চাপের পার্থক্য
গ) অক্সিনের গাঢ়ত্ব বৃদ্ধি
ঘ) অভিকর্ষ বলের প্রভাব
উত্তর: খ) কোশের রসস্ফীতি চাপের পার্থক্য
১৩. নিচের কোন জীবটি গমনে অক্ষম?
ক) ভলভক্স
খ) অ্যাগারিকাস
গ) মিক্সোমাইসিটিস
ঘ) ক্ল্যামাইডোমোনাস
উত্তর: খ) অ্যাগারিকাস
১৪. উদ্ভিদের বিটপ আলোর উৎসের দিকে বেঁকে যায়, এটি একপ্রকার—
ক) হাইড্রোট্রপিক চলন
খ) পজিটিভ ফোটোট্রপিক চলন
গ) জিওট্রপিক চলন
ঘ) ন্যাস্টিক চলন
উত্তর: খ) পজিটিভ ফোটোট্রপিক চলন
১৫. উদ্ভিদের একটি অভিকর্ষ অনুকূলবর্তী অঙ্গ হল—
ক) প্রধান মূল
খ) ফুল
গ) কাণ্ড
ঘ) পাতা
উত্তর: ক) প্রধান মূল
১৬. হেলিওট্রপিজমের উদ্দীপকটি হল—
ক) আলো
খ) জল
গ) স্পর্শ
ঘ) অভিকর্ষ
উত্তর: খ) জল
১৭. ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়—
ক) অ্যামিবয়েড গতি
খ) ফ্ল্যাজেলীয় গতি
গ) সিলিয়ারি গতি
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) ফ্ল্যাজেলীয় গতি
১৮. কর্ণ গাছের শূকাকার মালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হওয়া একপ্রকার—
ক) ট্রপিক চলন
খ) ন্যাস্টিক চলন
গ) কেমোট্যাকটিক চলন
ঘ) ট্যাকটিক চলন
উত্তর: গ) কেমোট্যাকটিক চলন
১৯. সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের উঠে আসে, এটি হল—
ক) জল প্রতিকূলবর্তী চলন
খ) আলো অনুকূলবর্তী চলন
গ) অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন
ঘ) সবকটি
উত্তর: ঘ) সবকটি
২০. নিচের কোনটি উদ্ভিদের সাড়াপ্রদানে বাহ্যিক উদ্দীপক হিসেবে কাজ করে না?
ক) হরমোন
খ) তাপমাত্রা
গ) আলো
ঘ) স্পর্শ
উত্তর: ক) হরমোন
২১. পদ্মফুল দিনের আলোয় ফোটে ও রাতের অন্ধকারে মুদে যায়, এটি এক ধরনের—
ক) নিকটিন্যাস্টিক চলন
খ) হাইপোন্যাস্টিক চলন
গ) সিসমোন্যাস্টিক চলন
ঘ) ফোটোন্যাস্টিক চলন
উত্তর: ঘ) ফোটোন্যাস্টিক চলন
২২. উদ্ভিদের মূল মাটির গভীরে অগ্রসর হয়, এটি একপ্রকার—
ক) ফোটোট্রপিক চলন
খ) জিওট্রপিক চলন
গ) ন্যাস্টিক চলন
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) জিওট্রপিক চলন
২৩. এককোষী শৈবালের আলো উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তনকে বলে—
ক) ন্যাস্টিক চলন
খ) ট্রপিক চলন
গ) অনুকূল ফোটোট্যাকটিক চলন
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) অনুকূল ফোটোট্যাকটিক চলন
২৪. সূর্যমুখীর উদ্ভিদের পাতার রোম পত্রকের সংস্পর্শে আসামাত্র বেঁকে যায়, এটি একপ্রকারের—
ক) ট্যাকটিক চলন
খ) ন্যাস্টিক চলন
গ) কেমোন্যাস্টিক চলন
ঘ) ফোটোন্যাস্টিক চলন
উত্তর: গ) কেমোন্যাস্টিক চলন
২৫. উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়। এটি একপ্রকার—
ক) ফোটোট্রপিক চলন
খ) জিওট্রপিক চলন
গ) অনুকূল হাইড্রোট্রপিক চলন
ঘ) ন্যাস্টিক চলন
উত্তর: গ) অনুকূল হাইড্রোট্রপিক চলন
২৬. উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে—
ক) ট্রপিক চলন
খ) ন্যাস্টিক চলন
গ) ট্যাকটিক চলন
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) ট্যাকটিক চলন
২৭. বাহ্যিক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবর্তিত বক্রচলনকে বলে—
ক) অটোনমিক চলন
খ) ট্যাকটিক চলন
গ) ন্যাস্টিক চলন
ঘ) ট্রপিক চলন
উত্তর: ঘ) ট্রপিক চলন
২৮. ট্রপিক চলনে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, তা হল—
ক) ইথিলিন
খ) অক্সিন
গ) কাইনিন
ঘ) জিব্বেরেলিন
উত্তর: খ) অক্সিন
২৯. নিচের কোন উদ্ভিদে সংবেদনশীলতা ভালোভাবে বোঝা যায়?
ক) কলসপত্রী
খ) লজ্জাবতী
গ) বনচাঁটাল
ঘ) শিরিষ
উত্তর: খ) লজ্জাবতী
৩০. উদ্ভিদ অঙ্গের আবর্তিত বক্রচলন যখন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা বা উত্তাপ অনুযায়ী হয়, তখন তাকে বলে—
ক) বৃদ্ধিজ চলন
খ) ন্যাস্টিক চলন
গ) ট্রপিক চলন
ঘ) ট্যাকটিক চলন
উত্তর: খ) ন্যাস্টিক চলন
৩১. টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে ও কম উষ্ণতায় বুজে যায়, এটি একপ্রকার—
ক) ফোটোন্যাস্টিক চলন
খ) থার্মোন্যাস্টিক চলন
গ) নিকটিন্যাস্টিক চলন
ঘ) কেমোন্যাস্টিক চলন
উত্তর: খ) থার্মোন্যাস্টিক চলন
৩২. জিওট্রপিক চলন বা অভিকর্ষবৃত্তিক চলনের উদ্দীপক হল—
ক) অভিকর্ষ বল
খ) মহাকর্ষ বল
গ) কেন্দ্রাতিগ বল
ঘ) বিকর্ষণ বল
উত্তর: ক) অভিকর্ষ বল
৩৩. তির্যক আলোকবর্তী চলন দেখা যায়—
ক) পাতায়
খ) মূলে
গ) কাণ্ডে
ঘ) ফুলে
উত্তর: ক) পাতায়
৩৪. সম্পূরক উদ্ভিদের শাখামূলের চলন হল—
ক) অনুকূল অভিকর্ষবর্তী
খ) প্রতিকূল অভিকর্ষবর্তী
গ) তির্যক অভিকর্ষবর্তী
ঘ) অনুকূল আলোকবর্তী
উত্তর: গ) তির্যক অভিকর্ষবর্তী
৩৫. সবুজ ইউগ্লিনয়েড উদ্ভিদকোশের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে বলে—
ক) সাইকোসিস
খ) আবিষ্ট চলন
গ) গমন
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) সাইকোসিস
৩৬. উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উত্তাপ উভয়ের প্রভাবেই হয়, তখন তাকে বলে—
ক) থার্মোন্যাস্টিক
খ) নিকটিন্যাস্টিক
গ) কেমোন্যাস্টিক
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) নিকটিন্যাস্টিক
৩৭. নিদ্রাচলন দেখা যায়—
ক) লজ্জাবতীর পাতায়
খ) তেঁতুল গাছের পাতায়
গ) আমগাছের পাতায়
ঘ) কদমগাছের পাতায়
উত্তর: খ) তেঁতুল গাছের পাতায়
৩৮. উদ্ভিদের একটি অনুকূল অভিকর্ষবর্তী অঙ্গ হল—
ক) মূল
খ) কাণ্ড
গ) পাতা
ঘ) ফুল
উত্তর: ক) মূল
৩৯. যখন উদ্ভিদ অঙ্গের চলন কোনো রাসায়নিক বস্তুর প্রভাবে হয়, তখন তাকে বলা হয়—
ক) থার্মোন্যাস্টিক চলন
খ) কেমোন্যাস্টিক চলন
গ) নিকটিন্যাস্টিক চলন
ঘ) সিসমোন্যাস্টিক চলন
উত্তর: খ) কেমোন্যাস্টিক চলন
৪০. জুঁই ফুলের পাপড়ি রাতের বেলায় প্রস্ফুটিত হয়, এটি কোন প্রকার চলন?
ক) ফোটোন্যাস্টিক
খ) কেমোন্যাস্টিক
গ) থার্মোন্যাস্টিক
ঘ) সিসমোন্যাস্টিক
উত্তর: ক) ফোটোন্যাস্টিক
৪১. কোন প্রকার চলনকে হেলিওট্রপিক চলন বলে?
ক) ফোটোট্রপিক চলন
খ) থিগমোট্রপিক চলন
গ) কেমোট্রপিক চলন
ঘ) রোটেশন
উত্তর: ক) ফোটোট্রপিক চলন
৪২. উদ্ভিদের মূল আলোক উৎসের বিপরীত দিকে অগ্রসর হয়, এই চলনকে বলে—
ক) আলোক অনুকূলবর্তী
খ) আলোক প্রতিকূলবর্তী
গ) অভিকর্ষ অনুকূলবর্তী
ঘ) অভিকর্ষ প্রতিকূলবর্তী
উত্তর: খ) আলোক প্রতিকূলবর্তী
৪৩. নিচের কোনটিতে ফোটোট্যাকটিক চলন দেখা যায়?
ক) বনচাঁটাল
খ) ভলভক্স
গ) a ও b উভয়েই
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) ভলভক্স
৪৪. উদ্ভিদের যে অঙ্গটিতে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে সেটি হল—
ক) কাণ্ড
খ) মূল
গ) পাতা
ঘ) ফুল
উত্তর: ক) কাণ্ড
৪৫. উদ্দীপক হল এক ধরনের—
ক) ক্ষমতা
খ) শক্তি
গ) a ও b উভয়েই
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) শক্তি
৪. বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদকে উত্তেজন সাড়া লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে কোন কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: প্ল্যান্টফাইটোগ্রাফ এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র ব্যবহৃত হয়।
৫. কোন গাছের পাতা স্পর্শ করা মাত্রই পত্রকগুলি বুজে যায়?
উত্তর: লজ্জাবতী উদ্ভিদ।
৬. প্রখর সূর্যালোকে কোন ফুলের দলমণ্ডলগুলি উন্মুক্ত হয়?
উত্তর: টিউলিপ ফুল।
৭. চারাগাছসমেত একটি টবকে ঘরের খোলা জানালার ধারে রেখে দিলে গাছটির ডালপালাগুলি জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বলা তো এটা কিসের প্রভাবে ঘটে?
উত্তর: সূর্যালোকের গতিপথের প্রভাবে।
৮. ফ্ল্যাজেলার সাহায্যে কোন প্রকার শৈবাল সূর্যের আলোর দিকে চলে যায়?
উত্তর: ক্ল্যামাইডোমোনাস।
৯. উদ্দীপক কী?
উত্তর: বাহ্যিক বা অভ্যন্তরীণ পরিবেশের যেসব পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় ও জীবের সাড়াপ্রদানে সাহায্য করে তাদের উদ্দীপক বলে।
১০. সংবেদনশীলতা বলতে কী বোঝ?
উত্তর: বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়াপ্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে।
১১. চলন কাদের সহজাত বৈশিষ্ট্য?
উত্তর: উদ্ভিদেও ও প্রাণীদের।
১২. গমন কাদের সহজাত বৈশিষ্ট্য?
উত্তর: প্রাণীদের।
১৩. উদ্দীপক কত প্রকার ও কী কী?
উত্তর: উদ্দীপক দুই প্রকার। যথা—বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক।
১৪. বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও।
উত্তর: বাহ্যিক উদ্দীপক : আলো, উত্তাপ, অভিকর্ষ বল। অভ্যন্তরীণ উদ্দীপক : হরমোন, ক্যালসিয়াম আয়ন (Ca²⁺)।
১৫. উদ্ভিদের সাড়াপ্রদানের একটি মাধ্যম কী?
উত্তর: চলন।
১৬. উদ্ভিদ কীভাবে পরিবেশের পরিবর্তনে সাড়া দেয়?
উত্তর: উদ্ভিদ বীর বৃদ্ধিজ চলন বা রসস্ফীতিজনিত চলনের মাধ্যমে সাড়া দেয়।
১৭. লজ্জাবতী বা বনচাঁটালের পত্রকের চলন কোন কোশের রসস্ফীতির তারতম্যের জন্য ঘটে থাকে?
উত্তর: উপাধান কোশের রসস্ফীতির তারতম্যের জন্য বনচাঁটাল বা লজ্জাবতীর পত্রকের চলন ঘটে।
১৮. নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে (বাহ্যিক বা অভ্যন্তরীণ) উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের পদ্ধতিকে কী বলে?
উত্তর: নির্দিষ্ট স্থানে আবদ্ধ থেকে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের পদ্ধতিকে চলন বলে।
১৯. উদ্ভিদদেহে ট্রপিক চলনে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: অক্সিন হরমোন উদ্ভিদদেহের ট্রপিক চলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০. উদ্ভিদের চলন প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর: উদ্ভিদের চলন প্রধানত দুই প্রকার। যথা—সামগ্রিক চলন বা গমন ও বক্রচলন।
২১. উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদের চলন কত প্রকার ও কী কী?
উত্তর: উদ্দীপকের প্রকৃতি অনুযায়ী উদ্ভিদের চলন প্রধানত দু-প্রকার। যথা—স্বতঃস্ফূর্ত চলন ও আবিষ্ট চলন।
২২. স্বতঃস্ফূর্ত চলন কী ধরনের উদ্দীপকের প্রভাবে ঘটে?
উত্তর: বিভিন্ন অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্ত চলন ঘটে।
২৩. আবিষ্ট চলন কী ধরনের উদ্দীপকের প্রভাবে ঘটে?
উত্তর: আলো, তাপ প্রভৃতি বাহ্যিক উদ্দীপকের প্রভাবে আবিষ্ট চলন ঘটে।
২৪. উত্তাপের তীব্রতা দ্বারা উদ্ভিদের ফুল ফোটা কী জাতীয় চলন?
উত্তর: থার্মোন্যাস্টিক চলন।
২৫. অনুকূল অভিকর্ষজিত চলন কোথায় দেখা যায়?
উত্তর: উদ্ভিদের মূলে।
২৬. কোন উদ্ভিদের মূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়?
উত্তর: লবণামৃত উদ্ভিদের শ্বাসমূলে।
২৭. উদ্ভিদের একটি আলোক তির্যকবর্তী অঙ্গের নাম লেখো।
উত্তর: পাতা।
২৮. টেরের ঝুড়ি সোজা মাটির দিকে যায়—এটা কী প্রকার চলন?
উত্তর: অনুকূল অভিকর্ষবর্তী চলন (Positive geotropic)।
২৯. সিসমোন্যাস্টিক চলনে কোনটি উদ্দীপক হিসেবে কাজ করে?
উত্তর: স্পর্শ ও আঘাত।
৩০. প্রকরণ চলন কী কারণে ঘটে?
উত্তর: কোশের রসস্ফীতির তারতম্যের কারণে প্রকরণ চলন ঘটে।
৩১. উদ্ভিদের মূলে কী জাতীয় অভিকর্ষবর্তী চলন দেখা যায়?
উত্তর: অনুকূল অভিকর্ষবর্তী।
৩২. ফোটোন্যাস্টিক চলন কিসের প্রভাবে ঘটে?
উত্তর: আলোর তীব্রতা।
৩৩. কোথায় সার্কুলেশন চলন দেখা যায়?
উত্তর: কুমড়ো গাছের কাণ্ডের রোমে সার্কুলেশন চলন দেখা যায়।
৩৪. কোন উদ্ভিদে ফ্ল্যাজেলার চলন দেখা যায়?
উত্তর: ক্ল্যামাইডোমোনাস নামক এককোষী শৈবালে ফ্ল্যাজেলার চলন দেখা যায়।
৩৫. কোথায় রোটেশন চলন বা প্রবাহ গতি দেখা যায়?
উত্তর: পাতাকোষের পরিণত কোশে রোটেশন চলন দেখা যায়।
৩৬. অ্যামিবয়েড চলন দেখা যায় এমন একটি ছত্রাকের নাম লেখো।
উত্তর: মিক্সোমাইসিটিস নামক নয় প্রোটোপ্লাজমযুক্ত ছত্রাকে অ্যামিবয়েড চলন দেখা যায়।
৩৭. উদ্ভিদের ফোটোট্যাকটিক চলনের দুটি উদাহরণ দাও।
উত্তর: আলোক উৎসের দিকে ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্স চলন।
৩৮. ন্যাস্টিক চলন বা বক্রচলনের একটি উদাহরণ দাও।
উত্তর: পদ্মফুলের পাপড়ি তীব্র আলোকে খুলে যায়, আবার কম আলোতে মুদে যায়। এটি একপ্রকারের ন্যাস্টিক (ফোটো) বা বক্রচলন।
৩৯. হেলিওট্রপিজম কী?
উত্তর: ফোটোট্রপিক চলনে আলোর উৎস সূর্য বলে ফোটোট্রপিক চলনকে হেলিওট্রপিজম (হেলিও কথার অর্থ সূর্য) বলে।
৪০. জৈবিক চলন বলতে কী বোঝ?
উত্তর: উদ্ভিদকোশের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা সংঘটিত চলনকে জৈবিক চলন বলে।
৪১. গমনে সক্ষম একটি ছত্রাকের নাম লেখো।
উত্তর: মিক্সোমাইসিটিস।
৪২. কোন প্রকার বক্রচলনে উদ্দীপক প্রয়োজন হয়?
উত্তর: আবিষ্ট বক্রচলনে।
৪৩. আবিষ্ট বক্রচলন কত প্রকার ও কী কী?
উত্তর: আবিষ্ট চলন দুই প্রকার। যথা—ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।
৪৪. পরাগনালিকার ডিম্বকের দিকে বৃদ্ধি পেতে থাকে—এটি কী ধরনের চলন?
উত্তর: এটি একপ্রকার কেমোট্যাকটিক চলন।
৪৫. কৃষ্ণচূড়া গাছের প্রখর রোদে এবং অধিক উত্তাপতায় ফুলে মুদে যায়—এটি কী প্রকারের চলন?
উত্তর: এটি নিকটিন্যাস্টিক চলন।
৪৬. স্পর্শ করলে লজ্জাবতীসহ কিছু উদ্ভিদের পাতা বুজে যায়—এটি কী ধরনের চলন?
উত্তর: এটি উদ্ভিদের স্পর্শবাহিত বা সিসমোন্যাস্টিক চলন।
৪৭. কলা পাতা এবং কচুপাতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফলক উন্মুক্ত হয়—এটি কী ধরনের চলন?
উত্তর: এটি একপ্রকার এপিন্যাস্টিক চলন।
৪৮. কাণ্ডে কী কী প্রকারের ট্রপিক চলন দেখা যায়?
উত্তর: আলোক অনুকূলবর্তী, অভিকর্ষ প্রতিকূলবর্তী ও জল প্রতিকূলবর্তী ট্রপিক চলন দেখা যায়।
৪৯. কী কারণে ফুল ফোটা ও ফোঁটা ফুল বন্ধ হয়?
উত্তর: ফুল ফোটা বা ফোঁটা ফুল বন্ধ হওয়া পুষ্পপত্রের কোশের রসস্ফীতির চাপের পার্থক্যের জন্য ঘটে।
৫০. টেট-এর দ্বারা কচুরিপানার স্থানান্তরণ উদ্ভিদের ক্ষেত্রে গমনের উদাহরণ হবে কী?
উত্তর: নাম।
৫১. একটি আলোক তির্যকবর্তী উদ্ভিদ অঙ্গের নাম লেখো।
উত্তর: বিষমপত্র পাতা।
৫২. সূর্যমুখীর দিক পরিবর্তন কী প্রকারের চলন?
উত্তর: আলোর তীব্রতার ফলে সূর্যমুখীর দিক পরিবর্তন হয়। তাই এটি একপ্রকার ফোটোন্যাস্টিক চলন।
৫৩. কোন উদ্ভিদে ন্যুটেশন বা বলন দেখা যায়?
উত্তর: লতানো উদ্ভিদ শিম, অপরাজিতা ইত্যাদি বল্লীজাতীয় উদ্ভিদে ন্যুটেশন বা বলন দেখা যায়।
৫৪. মূলে কী কী প্রকারের ট্রপিক চলন দেখা যায়?
উত্তর: মূলে জল অনুকূলবর্তী, অভিকর্ষ অনুকূলবর্তী ও আলো প্রতিকূলবর্তী ট্রপিক চলন দেখা যায়।
৫৫. শাখামূলে কী কী প্রকারের ট্রপিক চলন দেখা যায়?
উত্তর: শাখামূলে আলো অনুকূলবর্তী, অভিকর্ষ প্রতিকূলবর্তী ও জল প্রতিকূলবর্তী ট্রপিক চলন দেখা যায়।
৫৬. ফুলের প্রস্ফুটন কী ধরনের চলন?
উত্তর: ফুলের প্রস্ফুটন এপিন্যাস্টিক চলন।
৫৭. উদ্ভিদের বিটপ সর্বদা অভিকর্ষ বলের বিপরীত দিকে বৃদ্ধি পায়—এটা কী জাতীয় চলন?
উত্তর: প্রতিকূল অভিকর্ষবর্তী চলন।
৫৮. কোন কোন উদ্ভিদে কেমোন্যাস্টিক চলন দেখা যায়?
উত্তর: পতঙ্গভুক উদ্ভিদ—সূর্যমুখী, ডায়োনিয়া নামক উদ্ভিদে।
৫৯. উদ্ভিদের শাখাপ্রশাখা সূর্যালোকের দিকে বৃদ্ধি পায়—এটা কী জাতীয় চলন?
উত্তর: অনুকূল আলোকবর্তী চলন বা পজিটিভ ফোটোট্রপিক চলন।
৬০. প্রোটোপ্লাজমে কী প্রকার চলন দেখা যায়?
উত্তর: রোটেশন বা প্রবাহগতি ও সার্কুলেশন বা আবর্তগতি চলন।
৬১. ট্যাকটিক চলন দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর: ক্ল্যামাইডোমোনাস/ভলভক্স নামক উদ্ভিদে ফোটোট্যাকটিক চলন দেখা যায়।
৬২. মাটিতে আবদ্ধ উদ্ভিদ উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপক ছাড়াই নানাভাবে বেঁকে যায়, একে কী প্রকার চলন বলে?
উত্তর: বক্রচলন।
৬৩. যান্ত্রিক চলন বলতে কী বোঝ?
উত্তর: উদ্ভিদ অঙ্গের চলন ভৌত পদ্ধতিতে (ইমবাইবিশন) হলে, তাকে যান্ত্রিক চলন বলে।
৬৪. তেঁতুল গাছের পাতা প্রখর রোদ ও অধিক উত্তাপের ফলে মুদে যায় ও রাতে কম উত্তাপয় বন্ধ হয়ে যায়—এটি কী প্রকার চলন?
উত্তর: নিকটিন্যাস্টিক চলন।
৬৫. পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গদের প্রোটিনের সংস্পর্শে পর্দাকারের কর্মফলিত কী ধরনের চলন দেখা যায়?
উত্তর: কেমোন্যাস্টিক চলন।
৬৬. উদ্ভিদের মূল জলের উৎসের দিকে অগ্রসর হয়, এটি কী প্রকার চলন?
উত্তর: হাইড্রোট্রপিক চলন।
৬৭. উদ্ভিদের বিটপ বা কাণ্ডের শাখাপ্রশাখা আলোর উৎসের দিকে অগ্রসর হয়, এটি কী প্রকারের চলন?
উত্তর: ফোটোট্রপিক চলন।
৬৮. কচি কলাপাতা, কচুপাতা জন্মানোর সময় গোটানো থাকে, এটি কী প্রকারের চলন?
উত্তর: এটি একপ্রকারের হাইপোন্যাস্টিক চলন।
৬৯. কোন উদ্ভিদে সার্কামনিউটেশন বা পরিবলন চলন দেখা যায়?
উত্তর: লাউ, কুমড়ো প্রভৃতি গাছের আকর্ষে দেখা যায়।
৭০. মটরের শূকাকার ডিম্বাণু/ডিঙ্বাণুর দিকে ধাবিত হয় কীসের আকর্ষণে?
উত্তর: মূলকোশের দ্বারা আকৃষ্ট হয়ে।
৭১. জগদীশচন্দ্র বসু-র লেখা একটি বই-এর নাম।
উত্তর: The Nervous Mechanism of Plants.
৭২. স্বল্প সূর্যালোকে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো।
উত্তর: বেল, হাসনাহানা।
৭৩. পরাগনালিকার ডিম্বকের দিকে চলন কী প্রকার চলন?
উত্তর: কেমোট্রপিক চলন।
৭৪. মটরের শূকাণু, ডিম্বাণুর দিকে চলন কী প্রকারের চলন?
উত্তর: এটি একপ্রকারের ট্যাকটিক চলন (কেমোট্যাকটিক)।



