Madhyamik Life Science Chapter 3 Question Answer,মাধ্যমিক জীবন বিজ্ঞান-বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
১. প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?
ক) জীঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক
খ) গ্রেগর জোহান মেন্ডেল
গ) চার্লস ডারউইন
ঘ) স্ট্যানলি মিলার
উত্তর: খ) গ্রেগর জোহান মেন্ডেল
২. Bbrr জেনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?
ক) 2
খ) 3
গ) 1
ঘ) 4
উত্তর: ক) 2
৩. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে—
ক) 25%
খ) 50%
গ) 75%
ঘ) 100%
উত্তর: খ) 50%
৪. একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ণ করা হলে F₁ জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা—
ক) 25%
খ) 50%
গ) 75%
ঘ) 100%
উত্তর: ঘ) 100%
৫. একটি সংকর দীর্ঘ [Tt] এবং একটি বিশুদ্ধ খর্ব [tt] মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে—
ক) সকলই দীর্ঘ
খ) সকলই খর্ব
গ) 50% দীর্ঘ, 50% খর্ব
ঘ) 75% দীর্ঘ, 25% খর্ব
উত্তর: গ) 50% দীর্ঘ, 50% খর্ব
৬. মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য?
ক) 44A + XX
খ) 44A + XY
গ) 44A + XXY
ঘ) 44A + XYY
উত্তর: ক) 44A + XX
৭. জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন—
ক) বেটসন
খ) মেন্ডেল
গ) মরগ্যান
ঘ) জোহানসেন
উত্তর: ক) বেটসন
৮. বংশগতির জনক হল—
ক) ল্যামার্ক
খ) ডারউইন
গ) মেন্ডেল
ঘ) দ্য ভ্রিস
উত্তর: গ) মেন্ডেল
৯. মেন্ডেল আবিষ্কৃত সূত্র যে নামে পরিচিত, তা হল—
ক) মেন্ডেলবাদ
খ) একসংকর জনন
গ) জেনেটিক্স
ঘ) দ্বিসংকর জনন
উত্তর: ক) মেন্ডেলবাদ
১০. জিন কথাটি প্রথম ব্যবহার করেন—
ক) মেন্ডেল
খ) জোহানসেন
গ) বেটসন
ঘ) মরগ্যান
উত্তর: খ) জোহানসেন
১১. কোন বিজ্ঞানী জেনেটিক্সের সাথে জড়িত নয়?
ক) হরগোবিন্দ খোরানা
খ) মরগ্যান
গ) উইলিয়াম হার্ভে
ঘ) মুলার
উত্তর: ক) হরগোবিন্দ খোরানা
১২. মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকরণের উদাহরণ হল—
ক) রোলার জিভ
খ) সংযুক্ত কানের লতি
গ) হিমোফিলিয়া
ঘ) বর্ণান্ধতা
উত্তর: খ) সংযুক্ত কানের লতি
১৩. মানুষের মুক্ত কানের লতি হল—
ক) প্রকট বৈশিষ্ট্য
খ) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
গ) লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্য
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) প্রকট বৈশিষ্ট্য
১৪. মানুষের রোলার জিভের বৈশিষ্ট্য প্রকাশিত হয়—
ক) হোমোজাইগাস অবস্থায়
খ) হেটারোজাইগাস অবস্থায়
গ) হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থায়
১৫. বংশগতিতে বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্যকে বলে—
ক) মনোহাইব্রিড
খ) হোমোজাইগাস
গ) ডাইহাইব্রিড
ঘ) অ্যালিল
উত্তর: ঘ) অ্যালিল
১৬. খাঁটি জীব সবসময়ই হয়—
ক) হোমোজাইগাস
খ) হেটারোজাইগাস
গ) এদের কোনোটিই নয়
ঘ) a ও b উভয়ই
উত্তর: ক) হোমোজাইগাস
১৭. একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ কী?
ক) Tt
খ) TT
গ) tt
ঘ) tT
উত্তর: খ) TT
১৮. মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ণ পরীক্ষা করেন?
ক) পাঁচ জোড়া
খ) দুই জোড়া
গ) সাত জোড়া
ঘ) দশ জোড়া
উত্তর: গ) সাত জোড়া
১৯. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির কোন্ জোড়াটি মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেন?
ক) লম্বা গাছ ও কাক্ষিক মুকুল
খ) বেঁটে গাছ ও গোলাকার বীজ
গ) হলুদ বর্ণের শুঁটি ও কুঞ্চিত বীজ
ঘ) সবুজ বর্ণের শুঁটি ও বেঁটে গাছ
উত্তর: ঘ) সবুজ বর্ণের শুঁটি ও বেঁটে গাছ
২০. একসংকর জনন পরীক্ষার জিনোটাইপিক অনুপাত হল—
ক) 1 : 2 : 1
খ) 1 : 2 : 2
গ) 1 : 1 : 2
ঘ) 2 : 1 : 2
উত্তর: ক) 1 : 2 : 1
২১. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ফিনোটাইপিক অনুপাত হল—
ক) 2 : 1
খ) 3 : 1
গ) 1 : 1
ঘ) 4 : 1
উত্তর: খ) 3 : 1
২২. একসংকর জননে F₂ জনুতে খাঁটি প্রকট ও খাঁটি প্রচ্ছন্ন জীবের অনুপাত হবে—
ক) 25 : 25
খ) 50 : 50
গ) 25 : 75
ঘ) 75 : 25
উত্তর: ক) 25 : 25
২৩. অ্যালিল হল—
ক) সমসংস্থ ক্রোমোজোম
খ) বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য
গ) জিনের পরিবর্তিত রূপ
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) বিপরীতধর্মী যুগ্ম বৈশিষ্ট্য
২৪. নীচের কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা?
ক) সম্পূর্ণ প্রকটতা
খ) অসম্পূর্ণ প্রকটতা
গ) প্রচ্ছন্নতা
ঘ) মিউটেশন বা প্রকরণ
উত্তর: খ) অসম্পূর্ণ প্রকটতা
২৫. মেন্ডেলের আবিষ্কৃত তত্ত্বের পুনরুদ্ধার করেন—
ক) হুগো ডি-ভ্রিস
খ) শের-ম্যাক
গ) কোরেন্স
ঘ) সবকটি
উত্তর: ঘ) সবকটি
২৬. বেঁটে মটরগাছগুলি সর্বদাই—
ক) হেটারোজাইগাস
খ) হোমোজাইগাস
গ) সংকর বেঁটে
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) হোমোজাইগাস
২৭. নীচের কোন বৈশিষ্ট্যটি মটরগাছের ক্ষেত্রে প্রকট?
ক) হলুদ বীজপত্র
খ) কুঞ্চিত বীজত্বক
গ) হলুদ ফলত্বক
ঘ) সাদা ফুল
উত্তর: ক) হলুদ বীজপত্র
২৮. কোনো জীবের জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে বলে—
ক) অভিব্যক্তি
খ) অভিযোজন
গ) মিউটেশন
ঘ) অ্যালিল
উত্তর: গ) মিউটেশন
২৯. একসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্রটি প্রণয়ন করেন, তা হল—
ক) প্রকটতার সূত্র
খ) স্বাধীনবিন্যাস সূত্র
গ) পৃথকীভবন সূত্র
ঘ) স্বতন্ত্র শ্রেণিভুক্তিকরণ সূত্র
উত্তর: গ) পৃথকীভবন সূত্র
৩০. দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল যে সূত্রটি প্রণয়ন করেন, তা হল—
ক) স্বাধীনবিন্যাস সূত্র
খ) পৃথকীভবন সূত্র
গ) স্বাধীনবণ্টনের সূত্র
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) স্বাধীনবিন্যাস সূত্র
৩১. মটর ফুলে স্বপরাগযোগ ঘটবার কারণটি হল মটর ফুল—
ক) উভলিঙ্গা প্রকৃতির
খ) একলিঙ্গা
গ) পুংলিঙ্গ
ঘ) স্ত্রীলিঙ্গ
উত্তর: ক) উভলিঙ্গা প্রকৃতির
৩২. কোন ক্ষেত্রে F₂ জনুর ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত উভয়ই 1 : 2 : 1—
ক) অসম্পূর্ণ প্রকটতা
খ) সম্পূর্ণ প্রকটতা
গ) অপ্রকটতা
ঘ) মেন্ডেলীয় প্রকটতা
উত্তর: ক) অসম্পূর্ণ প্রকটতা
৩৩. AaBb জিনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে?
ক) দুই প্রকার
খ) তিন প্রকার
গ) চার প্রকার
ঘ) পাঁচ প্রকার
উত্তর: গ) চার প্রকার
৩৪. কেবলমাত্র একটি বৈশিষ্ট্যের সাপেক্ষে পিতৃ ও মাতৃ জনুর ক্রসকে বলে—
ক) একসংকর জনন
খ) দ্বিসংকর জনন
গ) ত্রিসংকর জনন
ঘ) সংকরায়ণ
উত্তর: ক) একসংকর জনন
৩৫. ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে, তাকে বলে ওই জিনের—
ক) অ্যালিল
খ) অ্যালিলোমর্ফ
গ) লোকাস
ঘ) জিনোম
উত্তর: গ) লোকাস
৩৬. দুটি সংকর (Tt) উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটলে F₁ জনুতে কত প্রকারের জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: গ) তিন প্রকার
৩৭. কোন্ প্রকার পরাগযোগ ঘটানোর জন্য ইমাসকুলেশন করা হয়?
ক) স্বপরাগযোগ
খ) বিপরীত পরাগযোগ
গ) ইতর পরাগযোগ
ঘ) a ও c উভয়ই
উত্তর: ঘ) a ও c উভয়ই
৩৮. ইতর পরাগযোগ ঘটানোর উদ্দেশ্যে কোনো উভলিঙ্গ ফুল থেকে পুংকেশরগুলি কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে বলে—
ক) ব্যাগিং
খ) ট্যাগিং
গ) ইমাসকুলেশন
ঘ) সংকরায়ণ
উত্তর: গ) ইমাসকুলেশন
৪. একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ণ করা হলে F₁ জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা—
ক) রেসিপ্রোকাল ক্রস
খ) মনোহাইব্রিড ক্রস
গ) হেমিগ্যামেটিক
ঘ) হাইব্রিডাইজেশন
উত্তর: ক) রেসিপ্রোকাল ক্রস
৪০. মানুষের ক্ষেত্রে পুরুষরা সর্বদাই—
ক) হোমোগ্যামেটিক
খ) হেটারোগ্যামেটিক
গ) হেমিগ্যামেটিক
ঘ) ডাইজাইগোটিক
উত্তর: খ) হেটারোগ্যামেটিক
৪১. নীচের কোনটি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি?
ক) XX – XO
খ) XX – XY
গ) ZZ – ZW
ঘ) ZZ – ZO
উত্তর: খ) XX – XY
৪২. মানুষের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক) মাতা
খ) মাতার ভূমিকা 50%, পিতার ভূমিকা 50%
গ) পিতা
ঘ) মাতার ভূমিকা 25%, পিতার ভূমিকা 75%
উত্তর: গ) পিতা
৪৩. পুরুষ লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
ক) XX
খ) XY
গ) XYY
ঘ) XXY
উত্তর: খ) XY
৪৪. গোল মটরবীজের বিপরীত বৈশিষ্ট্য কোনটি?
ক) মসৃণ
খ) হলুদ
গ) সবুজ
ঘ) কুঞ্চিত
উত্তর: ঘ) কুঞ্চিত
৪৫. যখন দুটি বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোনোটিই প্রকাশিত না হয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশিত হয় তখন সেই ঘটনাকে কী বলে?
ক) সম্পূর্ণ প্রকটতা
খ) অপ্রকটতা
গ) অসম্পূর্ণ প্রকটতা
ঘ) মেন্ডেলীয় প্রকটতা
উত্তর: গ) অসম্পূর্ণ প্রকটতা
৪৬. কোন অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয়?
ক) হোমোজাইগাস
খ) হেটারোজাইগাস
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) হোমোজাইগাস
৪৭. জীবদেহের প্রধান জেনেটিক পদার্থ হল—
ক) DNA
খ) RNA
গ) a ও b উভয়ই
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) DNA
৪৮. মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত হল—
ক) 9 : 3 : 3 : 1
খ) 9 : 8 : 2 : 3 : 4
গ) 9 : 8 : 3 : 3 : 1
ঘ) 3 : 3 : 1 : 7
উত্তর: ক) 9 : 3 : 3 : 1
৪৯. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় দুটি সংকর হলুদ-গোল বীজযুক্ত মটর উদ্ভিদের মধ্যে সংকরায়ণ ঘটলে F₂ জনুতে উৎপন্ন সবুজ-কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে—
ক) YyRr
খ) yyRr
গ) yyrr
ঘ) Yyrr
উত্তর: গ) yyrr
৫০. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় F₂ অপত্য বংশে লম্বা ফিনোটাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয়—
ক) 50%
খ) 75%
গ) 25%
ঘ) 100%
উত্তর: খ) 75%
৫১. একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে উৎপন্ন শুদ্ধ কালো ও শুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে—
ক) 1 : 1
খ) 1 : 2
গ) 2 : 1
ঘ) 3 : 1
উত্তর: ক) 1 : 1
৫২. একটি বিশুদ্ধ কালো (BB) ও বিশুদ্ধ সাদা (bb) গিনিপিগের একসংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে উৎপন্ন সাদা ও সংকর কালো গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে—
ক) 1 : 1
খ) 1 : 2
গ) 3 : 1
ঘ) 2 : 1
উত্তর: খ) 1 : 2
৫৩. একসংকরায়ণ বা দ্বিসংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে বিশুদ্ধ জিনোটাইপগুলির অনুপাত হল—
ক) 1 : 1
খ) 1 : 2
গ) 1 : 3
ঘ) 3 : 1
উত্তর: ক) 1 : 1
৫৪. মেন্ডেলের দ্বি-সংকর জননের পরীক্ষায় F₂ অপত্য বংশে হলুদ ও গোল ফিনোটাইপযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে—
ক) 1/16 ভাগ
খ) 12/16 ভাগ
গ) 3/16 ভাগ
ঘ) 9/16 ভাগ
উত্তর: ঘ) 9/16 ভাগ
৫৫. জেনেটিক্সের পরীক্ষায় বহুল ব্যবহৃত প্রাণীটি হল—
ক) ইঁদুর
খ) বানর
গ) গিনিপিগ
ঘ) ড্রসোফিলা
উত্তর: ঘ) ড্রসোফিলা
৫৬. টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কী জানতে পারি?
ক) প্রজাতির ফিনোটাইপ
খ) প্রজাতির জিনোটাইপ
গ) ফিনোটাইপ ও জিনোটাইপ উভয়ই
ঘ) কোনোটিই জানতে পারি না
উত্তর: ঘ) কোনোটিই জানতে পারি না
৫৭. একটি বিশুদ্ধ বেঁটে গাছের জিনোটাইপ কোনটি?
ক) TT
খ) Tt
গ) tt
ঘ) tT
উত্তর: গ) tt
৫৮. দ্বিসংকর জননে F₂ জনুর ফিনোটাইপ সংখ্যা হল—
ক) 6
খ) 9
গ) 3
ঘ) 4
উত্তর: ঘ) 4
৫৯. নীচের কোনটি ব্যাক ক্রস—
ক) F₁ × প্রকট
খ) F₁ × প্রচ্ছন্ন
গ) F₁ × F₁
ঘ) F₁ × জনিতৃ জনুর যে-কোনো জীব
উত্তর: ঘ) F₁ × জনিতৃ জনুর যে-কোনো জীব
৬০. AABBCC জীব থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে?
ক) আটটি
খ) দুটি
গ) একটি
ঘ) চারটি
উত্তর: খ) দুটি
৬১. দ্বিসংকর জননে F₂ জনুতে কতগুলি জিনোটাইপ দেখা যায়?
ক) 1
খ) 3
গ) 6
ঘ) 9
উত্তর: ঘ) 9
৬২. মেন্ডেলের প্রথম সূত্রকে বলে—
ক) প্রকট ও প্রচ্ছন্নতার সূত্র
খ) স্বাধীন বিন্যাসের সূত্র
গ) পৃথকীকরণের সূত্র
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) পৃথকীকরণের সূত্র
৬৩. কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়?
ক) সন্ধ্যামালতী
খ) লেবু গাছ
গ) জবা গাছ
ঘ) রজনিগন্ধা গাছ
উত্তর: ক) সন্ধ্যামালতী
৬৪. স্বাভাবিক মানুষের অটোজোমের সংখ্যা হল—
ক) 22 জোড়া
খ) 22টি
গ) 23 জোড়া
ঘ) 23টি
উত্তর: ক) 22 জোড়া
৬৫. মানুষের দেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা হল—
ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) দুটি
৬৬. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হল—
ক) XX
খ) XO
গ) XY
ঘ) YY
উত্তর: ক) XX
৬৭. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) 44A + XY
খ) 44A + XX
গ) 44A + XXY
ঘ) 44A + XYY
উত্তর: ক) 44A + XY
৬৮. নিম্নলিখিত কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়?
ক) সহপ্রকটতা
খ) অসম্পূর্ণ প্রকটতা
গ) লিঙ্কেজ
ঘ) প্রচ্ছন্নতা
উত্তর: ঘ) প্রচ্ছন্নতা
৬৯. জীবদেহে বংশগতির ধারক ও বাহক হল—
ক) DNA
খ) RNA
গ) জিন
ঘ) ক্রোমোজোম
উত্তর: গ) জিন
৭০. সংকর জাতের গোরু কোনটি—
ক) IR-28
খ) রেড আইল্যান্ড রেড
গ) জার্সি-শাহীওয়াল
ঘ) লেগহর্ন
উত্তর: গ) জার্সি-শাহীওয়াল
৭১. মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ?
ক) কুঞ্চিত বীজ
খ) গোল বীজ
গ) সবুজ বীজ
ঘ) সবকটি
উত্তর: খ) গোল বীজ
৭২. TtRrBb-জিনোটাইপ থেকে কত ধরনের জননকোশ সৃষ্টি হবে?
ক) 8
খ) 6
গ) 4
ঘ) 2
উত্তর: গ) 4
৭৩. অ্যালিল (Allele) হল—
ক) একটি মিউটেশন
খ) বিশেষ ধরনের জিন
গ) জিনের একটি রূপ
ঘ) জিনের একটি খণ্ড
উত্তর: গ) জিনের একটি রূপ
৭৪. পিতা-মাতার চেয়ে সংকর জাতের উৎপাদনশীলতাকে বলে—
ক) প্রকটতা
খ) প্রচ্ছন্নতা
গ) হেটেরোসিস
ঘ) লিগামেন্ট
উত্তর: গ) হেটেরোসিস
৭৫. একটি বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগের জিনোটাইপ হল—
ক) BB
খ) Bb
গ) bb
ঘ) Bbb
উত্তর: ক) BB
৭৬. সংকর F₁ জনুর সাথে প্রচ্ছন্ন হোমোজাইগাস বৈশিষ্ট্যের ক্রস—
ক) টেস্ট ক্রস
খ) ব্যাক ক্রস
গ) রেসিপ্রোকাল ক্রস
ঘ) ক্রিস ক্রস
উত্তর: ক) টেস্ট ক্রস
৭৭. মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপর প্রতিষ্ঠিত—
ক) অপত্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের একীকরণ
খ) অপত্যে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সহঅবস্থান
গ) অপত্যের গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ
ঘ) সবকটি
উত্তর: ঘ) সবকটি
৭৮. মটর গাছের পরীক্ষার ক্ষেত্রে মেন্ডেল যে বিষয়টি বিবেচনা করেছিলেন, তা হল—
ক) গুণগত বৈশিষ্ট্য
খ) পরিমাণগত বৈশিষ্ট্য
গ) গুণের সাপেক্ষে পরিমাণ
ঘ) পরিমাণের সাপেক্ষে গুণ
উত্তর: গ) গুণের সাপেক্ষে পরিমাণ
৭৯. জনিতৃ জনু যে চিহ্ন দ্বারা প্রকাশ হয়, তা হল—
ক) P
খ) F₁
গ) F₂
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) P
৮০. পুরুষের কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুংসন্তান জন্মাতে সাহায্য করে?
ক) 22 + Y
খ) 22 + X
গ) 22 + XY
ঘ) 22 + XX
উত্তর: ক) 22 + Y


