Class 10 Class 10 Life Science

মাধ্যমিক জীবন বিজ্ঞান জীবনের প্রবমানতা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

madhyamik life science chapter 2 question and answer

১. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতত্তু তৈরি হতে দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয়—
ক) অ্যামাইটোসিস
খ) প্রথম মিয়োটিক বিভাজন
গ) দ্বিতীয় মিয়োটিক বিভাজন
ঘ) মাইটোসিস

উত্তর: ক) অ্যামাইটোসিস

২. মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায়, তা হল—
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: খ) মেটাফেজ

৩. মাইটোসিস-এর যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল—
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ঘ) টেলোফেজ

৪. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল-
ক) রেণু মাতৃকোশ
খ) অগ্রমুকুল কোশ
গ) পরিণত পাতার কোশ
ঘ) মূলের কোশ

উত্তর: ক) রেণু মাতৃকোশ

৫. মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় ‘নিউক্লিয়াসের’ পুনরাবির্ভাব ঘটে তা হল-
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ঘ) টেলোফেজ

৬. মাইটোসিস কোশবিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, তা হল-
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: গ) অ্যানাফেজ

৭. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা-
ক) 46টি
খ) 44টি
গ) 23টি
ঘ) 22টি

উত্তর: খ) 44টি

৮. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে-
ক) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
খ) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম
গ) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

উত্তর: ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

৯. স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুক্তি হল-
ক) 44A + XX
খ) 44A + XO
গ) 44A + XY

উত্তর: গ) 44A + XY

১০. কোনো ক্রোমোজোমের ঠিক মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকলে সেই ক্রোমোজোমটিকে বলে-
ক) সাবমেটাসেন্ট্রিক
খ) মেটাসেন্ট্রিক
গ) টেলোসেন্ট্রিক
ঘ) অ্যাক্রোসেন্ট্রিক

উত্তর: খ) মেটাসেন্ট্রিক

১১. নিউক্লিয়াসের যে অংশ থেকে ক্রোমোজোম তৈরি হয় তা হল-
ক) নিউক্লীয় পর্দা
খ) নিউক্লিওলাস
গ) ক্রোমাটিন জালক
ঘ) নিউক্লীয় রস

উত্তর: গ) ক্রোমাটিন জালক

১২. বংশগতির ধারক ও বাহক হল-
ক) জিন
খ) ক্রোমোজোম
গ) ক্রোমাটিড
ঘ) নিউক্লিয়াস

উত্তর: ক) জিন

১৩. জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমগুলিকে বলে-
ক) অ্যালোজোম
খ) অটোজোম
গ) হোমোলোগাস ক্রোমোজোম
ঘ) সেক্স ক্রোমোজোম

উত্তর: খ) অটোজোম

১৪. জীবের লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমকে বলে-
ক) অটোজোম
খ) সেক্স ক্রোমোজোম
গ) হোমোলোগাস ক্রোমোজোম
ঘ) অ্যালোজোম

উত্তর: খ) সেক্স ক্রোমোজোম

১৫. একজন স্বাভাবিক পুরুষলোকের দেহকোশে উপস্থিত ক্রোমোজোম হল-
ক) 44A + XX
খ) 44A + XY
গ) 22A + XY
ঘ) 22A + XX

উত্তর: খ) 44A + XY

১৬. নিচের কোনটি হ্যাপ্লয়েড কোশ?
ক) ভ্রূণাণু
খ) শুক্রাণু
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) শুক্রাণু

১৭. ক্রোমোজোমের নির্দিষ্ট মেরুযুক্ত প্রান্তভাগকে বলে—
ক) পেলপোমিয়ার
খ) টেলোমিয়ার
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) স্যাটেলাইট

উত্তর: খ) টেলোমিয়ার

১৮. DNA-তে উপস্থিত পাঁচ কার্বনযুক্ত শর্করা হল—
ক) রাইবোজ
খ) ডি-অক্সিরাইবোজ
গ) পেন্টোজ
ঘ) এরিথ্রোজ

উত্তর: খ) ডি-অক্সিরাইবোজ

১৯. দ্বিতন্ত্রী DNA অণুর শৃঙ্খলে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা—
ক) ২-টি
খ) ৩-টি
গ) ৪-টি
ঘ) ৫-টি

উত্তর: খ) ৩-টি

২০. ইউক্যারিওটিক ক্রোমোজোমের সংগঠনকে স্থায়ী করে—
ক) শর্করা
খ) ধাতব আয়ন
গ) ফসফেট
ঘ) N₂ যুক্ত ক্ষার

উত্তর: খ) ধাতব আয়ন

২১. ক্রোমোজোমে দুটি সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে—
ক) ক্রোমোমিয়ার
খ) সেন্ট্রোমিয়ার
গ) টেলোমিয়ার
ঘ) ক্রোমোনিমা

উত্তর: খ) সেন্ট্রোমিয়ার

২২. ফসফেট, পাঁচ কার্বনযুক্ত শর্করা ও যে-কোনো একটি ক্ষারমূলক নিয়ে তৈরি হয়—
ক) নিউক্লিন
খ) নিউক্লিওসাইড
গ) নিউক্লিওটাইড
ঘ) নিউক্লিক অ্যাসিড

উত্তর: গ) নিউক্লিওটাইড

২৩. নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে—
ক) সাইটোকাইনেসিস
খ) ক্যারিওকাইনেসিস
গ) মেটাকাইনেসিস
ঘ) মুক্ত নিউক্লীয় বিভাজন

উত্তর: খ) ক্যারিওকাইনেসিস

২৪. নিচের কোন কোশ অঙ্গাণুটি প্রাণীকোশ বিভাজনের সময় বেমতত্তু গঠন করে?
ক) রাইবোজোম
খ) নিউক্লিয়াস
গ) সেন্ট্রোজোম
ঘ) সেন্ট্রোমিয়ার

উত্তর: গ) সেন্ট্রোজোম

২৫. কোশ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে—
ক) ইন্টারফেজ
খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ক) ইন্টারফেজ

২৬. কোশচক্রের সঠিক ক্রমটি হল—
ক) M → G₂ → S → G₁
খ) G₂ → S → M → G₁
গ) G₁ → S → G₂ → M
ঘ) G₁ → G₂ → M

উত্তর: গ) G₁ → S → G₂ → M

২৭. কোশচক্রের যে দশাটিকে বৃদ্ধিদশা বলে, তা হল—
ক) G₀ দশা
খ) G₁ দশা
গ) G₂ দশা
ঘ) S দশা

উত্তর: খ) G₁ দশা

২৮. কোশচক্রের কোন উপদশায় কোশের বিপাক ক্রিয়া সর্বাধিক হয়—
ক) S দশায়
খ) G₂ উপদশায়
গ) G₁ উপদশায়
ঘ) প্রোফেজ দশায়

উত্তর: খ) G₂ উপদশায়

২৯. DNA-এর প্রতিলিপি গঠিত হয় কোশচক্রের যে দশায়, তার নাম—
ক) G₁ দশা
খ) G₂ দশা
গ) S দশা
ঘ) G₀ দশা

উত্তর: গ) S দশা

৩০. কোশ বিভাজনের ইন্টারফেজ দশায় কোন অঙ্গাণুটি হিস্টোন ও নন-হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে?
ক) মাইটোকনড্রিয়া
খ) রাইবোজোম
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) সেন্ট্রোজোম

উত্তর: খ) রাইবোজোম

৩১. উদ্ভিদকোশের স্পিন্ডিলকে বলে—
ক) অ্যাস্ট্রাল স্পিন্ডিল
খ) অ্যানাস্ট্রাল স্পিন্ডিল
গ) সাইটোপ্লাজমিক স্পিন্ডিল
ঘ) a ও b

উত্তর: ঘ) a ও b

৩২. কোশ বিভাজনের সময় ও তার পূর্বে বিভিন্ন বিপাকীয় ক্রিয়া পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি জোগায় কোন কোশ-অঙ্গাণু?
ক) সেন্ট্রোজোম
খ) মাইটোকনড্রিয়া
গ) রাইবোজোম
ঘ) সেন্ট্রোমিয়ার

উত্তর: খ) মাইটোকনড্রিয়া

৩৩. যে দশায় অবস্থান করলে কোশ বিভাজিত হতে পারে না, সেটি হল—
ক) G₁ দশা
খ) G₂ দশা
গ) S দশা
ঘ) G₀ দশা

উত্তর: ঘ) G₀ দশা

৩৪. কোশচক্রের কোন দশায় RNA এবং নন-হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে—
ক) S দশা
খ) G₀ দশা
গ) G₂ দশা
ঘ) M দশা

উত্তর: গ) G₂ দশা

৩৫. কোশচক্রের G₀ দশায় কোশটি—
ক) কোশচক্রের বাইরে যায়
খ) কোশচক্রে প্রবেশ করে
গ) কোশচক্রকে স্থগিত রাখে
ঘ) কোশচক্র শেষ করে

উত্তর: ক) কোশচক্রের বাইরে যায়

৩৬. কোশচক্রে RNA ও প্রোটিন তৈরি হয়—
ক) G₁ দশায়
খ) G₂ দশায়
গ) S দশায়
ঘ) G₀ দশায়

উত্তর: ক) G₁ দশায়

৩৭. কোশচক্রের কোন দশায় DNA-এর দ্বিত্বকরণ ঘটে?
ক) G₁ দশা
খ) S দশা
গ) G₂ দশা
ঘ) M দশা

উত্তর: খ) S দশা

৩৮. G₀-দশায় অবস্থানকারী একটি কোশ হল—
ক) স্নায়ুকোশ
খ) স্তন্যপায়ীর পরিণত RBC
গ) পেশিকোশ
ঘ) সবকটি

উত্তর: ক) স্নায়ুকোশ

৩৯. যে চেকপয়েন্ট কোশের G₁ দশা থেকে S দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে, তা হল—
ক) G/M চেক পয়েন্ট
খ) M চেক পয়েন্ট
গ) G₁/S চেক পয়েন্ট
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) G/M চেক পয়েন্ট

৪০. কোশচক্রের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে প্রোটিন, তা হল—
ক) হিস্টোন প্রোটিন
খ) নন-হিস্টোন প্রোটিন
গ) সাইক্লিন প্রোটিন
ঘ) আমিষ প্রোটিন

উত্তর: গ) সাইক্লিন প্রোটিন

৪১. যে চেকপয়েন্ট G₂ দশা থেকে M দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে—
ক) G₁/S চেকপয়েন্ট
খ) G₂/M চেকপয়েন্ট
গ) M চেকপয়েন্ট
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) G₂/M চেকপয়েন্ট

৪২. বিপাকীয় নিউক্লিয়াস যে দশার নিউক্লিয়াস, তা হল—
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) ইন্টারফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: গ) ইন্টারফেজ

৪৩. ব্যাকটেরিয়ার কোশ বিভাজন পদ্ধতিটি হল—
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) অ্যামাইটোসিস

৪৪. মিয়োসিস কোশবিভাজন প্রক্রিয়ায় সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলা হয়—
ক) ক্রসিং ওভার
খ) সাইন্যাপসিস
গ) ট্রান্সলোকেশন
ঘ) কায়াজমা

উত্তর: ক) ক্রসিং ওভার

৪৫. NOR (নিউক্লিওলার অর্গানাইজার) ক্রোমোজোমের যে অংশে অবস্থিত, সেটি হল—
ক) গৌণ খাঁজ
খ) মুখ্য খাঁজ
গ) স্যাটেলাইট
ঘ) টেলোমিয়ার

উত্তর: ক) গৌণ খাঁজ

৪৬. উদ্ভিদকোশে বেমতত্তু গঠিত হয়—
ক) নিউক্লিয়াস থেকে
খ) মাইক্রোবডি থেকে
গ) মাইক্রোটিবিউল থেকে
ঘ) মাইক্রোফিলামেন্ট থেকে

উত্তর: গ) মাইক্রোটিবিউল থেকে

৪৭. উচ্চ শ্রেণির প্রাণীর জননকোশ শুক্রাণু উৎপন্ন হওয়ার সময় যে কোশ বিভাজন ঘটে, তা হল—
ক) মাইটোসিস
খ) অ্যামাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) মিয়োসিস

৪৮. কোশচক্রের ‘S’ দশাটির অবস্থান হল—
ক) প্রোফেজ ও মেটাফেজ-এর মাঝখানে
খ) মেটাফেজ ও অ্যানাফেজ-এর মাঝখানে
গ) G₁ ও G₂-এর মাঝখানে
ঘ) G₁ ও G₀-এর মধ্যবর্তী সময়ে

উত্তর: গ) G₁ ও G₂-এর মাঝখানে

৪৯. মানুষের সেক্স-ক্রোমোজোম হল—
ক) XX-XO
খ) XX-XY
গ) ZZ-ZW
ঘ) ZZ-WW

উত্তর: খ) XX-XY

৫০. অ্যানাস্ট্রাল মাইটোসিস দেখা যায়—
ক) সকল সজীব বস্তুতে
খ) উচ্চশ্রেণির উদ্ভিদে
গ) উচ্চশ্রেণির প্রাণীতে
ঘ) নিম্নশ্রেণির প্রাণীতে

উত্তর: খ) উচ্চশ্রেণির উদ্ভিদে

৫১. কোশ বিভাজনের যে দশায় ক্রোমোজোম গণনা করা যায়, তার নাম—
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: খ) মেটাফেজ

৫২. ক্লিভেজ বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে—
ক) প্রাণীকোশে
খ) উদ্ভিদকোশে
গ) ব্যাকটেরিয়ার কোশে
ঘ) প্রোক্যারিওটিক কোশে

উত্তর: ক) প্রাণীকোশে

৫৩. কোন কোশের প্রত্যক্ষ বিভাজন ঘটে না?
ক) ব্যাকটেরিয়া
খ) ইস্টকোশ
গ) জনন মাতৃকোশ
ঘ) নীলাভ সবুজ শৈবাল

উত্তর: গ) জনন মাতৃকোশ

৫৪. কোন কোশে কোশ বিভাজন ঘটে না?
ক) জনন মাতৃকোশে
খ) দেহকোশে
গ) স্তন্যপায়ীর স্নায়ুকোশে
ঘ) উদ্ভিদকোশে

উত্তর: গ) স্তন্যপায়ীর স্নায়ুকোশে

৫৫. ক্রসিং ওভার ঘটে মিয়োসিস বিভাজনের কোন উপদশায়?
ক) প্যাচিটিন
খ) লেপটোটিন
গ) জাইগোটিন
ঘ) ডিপ্লোটিন

উত্তর: ক) প্যাচিটিন

৫৬. মিয়োসিস বিভাজনকে বলে—
ক) সমবিভাজন
খ) হ্রাস বিভাজন
গ) বহুবিভাজন
ঘ) দেহকোশ বিভাজন

উত্তর: খ) হ্রাস বিভাজন

৫৭. নিচের কোনটি প্রত্যক্ষ বিভাজন?
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) সাইটোকাইনেসিস

উত্তর: গ) অ্যামাইটোসিস

৫৮. নিচের কোনটি অনিয়ন্ত্রিত কোশ বিভাজনের বৈশিষ্ট্য?
ক) টার্মিনালাইজেশন
খ) টিউমার সৃষ্টি না হওয়া
গ) অ্যাপোপটোসিস
ঘ) মেটাস্টেসিস

উত্তর: ঘ) মেটাস্টেসিস

৫৯. ক্রোমোজোমের কোন অংশে সেন্ট্রোমিয়ার থাকে?
ক) মুখ্য খাঁজ
খ) গৌণ খাঁজ
গ) টেলোমিয়ার
ঘ) ক্রোমাটিড

উত্তর: ক) মুখ্য খাঁজ

৬০. অপত্য ক্রোমোজোমগুলি মেরুবর্তী হয় কোন দশায়?
ক) মেটাফেজ
খ) প্রোফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: গ) অ্যানাফেজ

৬১. মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশাটি হল—
ক) অ্যানাফেজ
খ) প্রোফেজ
গ) মেটাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ক) অ্যানাফেজ

৬২. উদ্ভিদকোশের সাইটোকাইনেসিসের সময় কোশপাত গঠনের কাজ হয়ে থাকে—
ক) রাইবোজোমের দ্বারা
খ) মাইটোকনড্রিয়ার দ্বারা
গ) গলগি বডির দ্বারা
ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারা

উত্তর: গ) গলগি বডির দ্বারা

৬৩. কোন প্রকার কোশ বিভাজনে মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোশের অর্ধেক হয়—
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) মিয়োসিস

৬৪. কোন প্রকার প্রাণীকোশ বিভাজনে নিউক্লিয়াসের অবলুপ্তি না ঘটে একটি মাতৃকোশ থেকে দুটি অপত্য কোশ তৈরি হয়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) অ্যামাইটোসিস

৬৫. কোন প্রকার কোশ বিভাজনে একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়—
ক) মাইটোসিস
খ) মিয়োসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) মিয়োসিস

৬৬. কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n = 16 হলে ওই জীবের শুক্রাণু ক্রোমোজোম সংখ্যা কত হবে—
ক) 16
খ) 8
গ) 4
ঘ) 2

উত্তর: খ) 8

৬৭. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমটি হল—
ক) XO
খ) XY
গ) XX
ঘ) XXX

উত্তর: গ) XX

৬৮. উদ্ভিদদেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়, তা হল—
ক) পুরেণু মাতৃকোশ
খ) স্ত্রী রেণু মাতৃকোশ
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) পুরেণু মাতৃকোশ

৬৯. মাইটোসিস কোশ বিভাজন প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী—
ক) ফ্লেমিং
খ) বোভারি
গ) ওয়ালডেয়ার
ঘ) ওয়াটসন

উত্তর: ক) ফ্লেমিং

৭০. কায়াজমা স্থানটি দেখতে ইংরেজি বর্ণমালার—
ক) V-এর মতো
খ) X-এর মতো
গ) ‘O’-এর মতো
ঘ) Z-এর মতো

উত্তর: খ) X-এর মতো

৭১. মানুষের শুক্রাণুতে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা—
ক) ২২টি
খ) ২৩টি
গ) ৪৪টি
ঘ) ৪৬টি

উত্তর: খ) ২৩টি

৭২. ক্রসিং ওভার ঘটে প্রথম মিয়োটিক বিভাজনের প্রথম প্রোফেজের কোন উপদশায়?
ক) লেপটোটিন
খ) জাইগোটিন
গ) প্যাচিটিন
ঘ) ডিপ্লোটিন

উত্তর: গ) প্যাচিটিন

৭৩. জীবনের অস্তিত্ব বজায় বা জীবন প্রবাহ হয়ে থাকে—
ক) কোশচক্রের মাধ্যমে
খ) জীবনচক্রের মাধ্যমে
গ) কোশ বিভাজনের মাধ্যমে
ঘ) সাইটোকাইনেসিসের মাধ্যমে

উত্তর: গ) কোশ বিভাজনের মাধ্যমে

৭৪. কোশের নিউক্লিওপ্লাজম থেকে সৃষ্ট সরু সুতোর ন্যায় অংশকে বলে—
ক) ক্রোমোজোম
খ) নিউক্লিওজোম
গ) সেন্ট্রোজোম
ঘ) ডিকটিওজোম

উত্তর: ক) ক্রোমোজোম

৭৫. ক্রোমোজোম নামকরণ বা আবিষ্কার করেন বিজ্ঞানী—
ক) বেটেরি
খ) ফ্লেমিং
গ) জোহানসেন
ঘ) ওয়ালডেয়ার

উত্তর: ঘ) ওয়ালডেয়ার

৭৬. হিস্টোন একপ্রকার—
ক) প্রোটিন
খ) ক্ষারীয় প্রোটিন
গ) অ্যাসিড প্রোটিন
ঘ) ক্ষারীয়-অ্যাসিড প্রোটিন

উত্তর: খ) ক্ষারীয় প্রোটিন

৭৭. DNA অণুতে থাকে—
ক) জিন
খ) ক্রোমোনিমা
গ) ক্রোমোমিয়ার
ঘ) আন্তঃক্রোমোমিয়ার

উত্তর: ক) জিন

৭৮. ‘জিন’ শব্দের প্রবর্তক হলেন—
ক) ওয়ালডেয়ার
খ) ওয়াটসন
গ) জোহানসেন
ঘ) অল্টম্যান

উত্তর: গ) জোহানসেন

৭৯. DNA নামকরণ করেন নিচের কোন বিজ্ঞানী?
ক) অল্টম্যান
খ) ওয়ালডেয়ার
গ) ক্রিক
ঘ) খোরানা

উত্তর: ক) অল্টম্যান

৮০. কোশতত্ত্বের প্রবক্তা বিজ্ঞানী—
ক) মরগ্যান
খ) শ্লেইডেন ও শোয়ান
গ) ফ্লেমিং
ঘ) জোহানসন

উত্তর: খ) শ্লেইডেন ও শোয়ান

৮১. DNA-এর পিউরিন ক্ষারগুলি হল—
ক) অ্যাডিনিন ও থাইমিন
খ) থাইমিন ও সাইটোসিন
গ) গুয়ানিন ও থাইমিন
ঘ) অ্যাডিনিন ও গুয়ানিন

উত্তর: ঘ) অ্যাডিনিন ও গুয়ানিন

৮২. DNA ও RNA উভয়ের মধ্যে থাকে—
ক) অ্যাডিনিন
খ) ইউরাসিল
গ) হিস্টোন
ঘ) রাইবোজ শর্করা

উত্তর: ক) অ্যাডিনিন

৮৩. নাইট্রোজেনযুক্ত কোন ক্ষারটি RNA অণুতে অনুপস্থিত—
ক) অ্যাডিনিন
খ) গুয়ানিন
গ) থাইমিন
ঘ) সাইটোসিন

উত্তর: গ) থাইমিন

৮৪. সেন্ট্রোমিয়ারের অবস্থান হল—
ক) সেন্ট্রোজোম
খ) নিউক্লিওজোম
গ) সেন্ট্রিওল
ঘ) ক্রোমোজোম

উত্তর: ঘ) ক্রোমোজোম

৮৫. ক্রোমোমিয়ার থাকে—
ক) সেন্ট্রিওলে
খ) ক্রোমোজোমে
গ) সেন্ট্রোজোমে
ঘ) নিউক্লিওজোমে

উত্তর: খ) ক্রোমোজোমে

৮৬. প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হল—
ক) ৪টি
খ) ৬টি
গ) ২টি
ঘ) ৮টি

উত্তর: গ) ২টি

৮৭. উদ্ভিদকোশের সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন কোশীয় অঙ্গাণু?
ক) প্লাস্টিড
খ) মাইটোকনড্রিয়া
গ) গলগি বস্তু
ঘ) সেন্ট্রোজোম

উত্তর: গ) গলগি বস্তু

৮৮. প্রাণীকোশ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করে—
ক) সেন্ট্রোমিয়ার
খ) সেন্ট্রিওল
গ) সাইটোপ্লাজম
ঘ) নিউক্লিয়াস

উত্তর: খ) সেন্ট্রিওল

৮৯. মানুষের দেহকোশে ক্রোমোজোমের সংখ্যা হল—
ক) ৪৬ জোড়া
খ) ২৩ জোড়া
গ) ২২ জোড়া
ঘ) ২১ জোড়া

উত্তর: খ) ২৩ জোড়া

৯০. মানুষের জননকোশে ক্রোমোজোমের সংখ্যা হল—
ক) একজোড়া
খ) ২২ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৩টি

উত্তর: ঘ) ২৩টি

৯১. সেক্স ক্রোমোজোম হল—
ক) হেটারোক্রোমোজোম
খ) ইউক্রোমোজোম
গ) নিউক্লিওজোম
ঘ) অটোক্রোমোজোম

উত্তর: ক) হেটারোক্রোমোজোম

৯২. ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ধাতব আয়ন হল—
ক) Ca²⁺
খ) Mg²⁺
গ) Fe²⁺
ঘ) সবকটি

উত্তর: ঘ) সবকটি

৯৩. সকল ক্রোমোজোমে দেখা যায় তা হল—
ক) মুখ্য খাঁজ
খ) গৌণ খাঁজ
গ) স্যাটেলাইট
ঘ) বারবডি

উত্তর: ক) মুখ্য খাঁজ

৯৪. ক্রোমোজোমের নির্দিষ্ট মেরুযুক্ত প্রান্তভাগকে বলে—
ক) ক্রোমাটিড
খ) ক্রোমোমিয়ার
গ) সেন্ট্রোমিয়ার
ঘ) টেলোমিয়ার

উত্তর: ঘ) টেলোমিয়ার

৯৫. ‘V’ আকৃতির ক্রোমোজোমকে বলে—
ক) মেটাসেন্ট্রিক
খ) সাবমেটাসেন্ট্রিক
গ) অ্যাক্রোসেন্ট্রিক
ঘ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

উত্তর: ক) মেটাসেন্ট্রিক

৯৬. সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান হল—
ক) প্রান্তভাগে
খ) মাঝখানে
গ) প্রান্তভাগের কাছাকাছি
ঘ) মধ্যবর্তী অঞ্চলের একটু নীচে

উত্তর: ঘ) মধ্যবর্তী অঞ্চলের একটু নীচে

৯৭. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয়?
ক) মেটাফেজ
খ) অ্যানাফেজ
গ) টেলোফেজ
ঘ) প্রোফেজ

উত্তর: খ) অ্যানাফেজ

৯৮. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করার পক্ষে আদর্শ?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ঘ) টেলোফেজ

৯৯. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্টভাবে বোঝা যায়?
ক) অ্যানাফেজ
খ) মেটাফেজ
গ) প্রোফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: ক) অ্যানাফেজ

১০০. ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে সেই ক্রোমোজোমকে বলে—
ক) সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোজোম
খ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম
গ) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম
ঘ) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

উত্তর: খ) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

১০১. DNA সূত্রের গঠনগত একক হল—
ক) এক শর্করা
খ) ফ্যাটি অ্যাসিড
গ) নিউক্লিওটাইড
ঘ) অ্যামাইনো অ্যাসিড

উত্তর: গ) নিউক্লিওটাইড

১০২. জিন হল—
ক) বংশগতির ধারক
খ) বংশগতির বাহক
গ) a ও b উভয়েই
ঘ) কোনোটিই নয়

উত্তর: গ) a ও b উভয়েই

১০৩. RNA অণু হল—
ক) একতন্ত্রী
খ) দ্বিতন্ত্রী
গ) ত্রিতন্ত্রী
ঘ) কোনোটিই নয়

উত্তর: ক) একতন্ত্রী

১০৪. হিস্টোন প্রোটিন—
ক) দু-প্রকারের
খ) তিন প্রকারের
গ) চার প্রকারের
ঘ) পাঁচ প্রকারের

উত্তর: ঘ) পাঁচ প্রকারের

১০৫. কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষ হয়—
ক) G₁-দশায়
খ) S-দশায়
গ) G₂-দশায়
ঘ) M-দশায়

উত্তর: খ) S-দশায়

১০৬. ইউক্রোমাটিন হল ক্রোমাটিন জালিকার যে অংশ স্থির নিউক্লিয়াসে—
ক) হালকা রঙে রঞ্জিত হয়
খ) গাঢ় রঙে রঞ্জিত হয়
গ) খুব গাঢ় রঙে রঞ্জিত হয়
ঘ) রঞ্জিত হয় না

উত্তর: ক) হালকা রঙে রঞ্জিত হয়

১০৭. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে—
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: খ) মেটাফেজ

১০৮. নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে মাইটোসিসের কোন দশায়?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ

উত্তর: খ) মেটাফেজ

১০৯. মাইটোসিসের যে দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল—
ক) প্রোফেজ
খ) টেলোফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ

উত্তর: খ) টেলোফেজ

১১০. স্টেমবডি নামক বিশেষ গঠন দেখা যায়—
ক) উদ্ভিদ মাইটোসিসে
খ) প্রাণী মাইটোসিসে
গ) অ্যামাইটোসিসে
ঘ) মুক্ত নিউক্লীয় বিভাজনে

উত্তর: খ) প্রাণী মাইটোসিসে

১১১. হেটেরোক্রোমাটিন হল ক্রোমাটিন জালিকার যে অংশ স্থির নিউক্লিয়াসে—
ক) হালকা রঙে রঞ্জিত হয়
খ) গাঢ় রঙে রঞ্জিত হয়
গ) রঞ্জিত হয় না
ঘ) কোনোটিই নয়

উত্তর: খ) গাঢ় রঙে রঞ্জিত হয়


আগের অধ্যায় নোটস: জীবন বিজ্ঞান “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” প্রশ্ন ও উত্তর Madhyamik life science chapter 1 question and answer

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Class 10 Life Science

জীবন বিজ্ঞান ‘জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়’ প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

১. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল— ক) কেমোন্যাস্টি খ) সিসমোন্যাস্টি গ) ফোটোট্রপিজম ঘ) ফোটোট্যাকটিক চলন উত্তর: খ)
Class 10 Life Science

Madhyamik Life Science Chapter 3 Question Answer,মাধ্যমিক জীবন বিজ্ঞান-বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর

১. প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্‌ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? ক) জীঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক খ) গ্রেগর জোহান মেন্ডেল