Class 10 Bengali

প্রলয়োল্লাস (কবিতা) কাজী নজরুল ইসলাম প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘প্রলয়োল্লাস’ কবিতাটি যে-কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, তা হল—

ক) অগ্নিবীণা
খ) সর্বহারা
গ) ফণীমনসা
ঘ) ঝড়

উত্তর: ক) অগ্নিবীণা

১.২ ‘প্রলয়োল্লাস’ কবিতাটির প্রকাশকাল হল—

ক) ১৯২২ খ্রিস্টাব্দ
খ) ১৯২০ খ্রিস্টাব্দ
গ) ১৯১৮ খ্রিস্টাব্দ
ঘ) ১৯২৪ খ্রিস্টাব্দ

উত্তর: ক) ১৯২২ খ্রিস্টাব্দ

১.৩ ‘তোরা সব ………. কর’। (শূন্যস্থান)

ক) বিদ্রোহ
খ) প্রলয় নাচন
গ) জয়ধ্বনি
ঘ) সৃজন-বেদন

উত্তর: গ) জয়ধ্বনি

১.৪ কবি ‘নূতনের কেতন’ বলেছেন—

ক) দ্বাদশ রবির বহ্নিজ্বালা-কে
খ) অট্টরোলের হট্টগোল-কে
গ) বিশ্বমায়ের আসন-কে
ঘ) কালবৈশাখীর ঝড়-কে

উত্তর: ঘ) কালবৈশাখীর ঝড়-কে

১.৫ ‘প্রলয়োল্লাস’ শব্দের অর্থ হল—

ক) ধ্বংসের আনন্দ
খ) রথঘর্ঘর
গ) ভয়ংকরের চতুরঙ্গ
ঘ) দিগন্তরের কাঁদন

উত্তর: ক) ধ্বংসের আনন্দ

১.৬ ‘প্রলয়োল্লাস’ কবিতাটির মুখ্য উপজীব্য হল—

ক) প্রলয়
খ) বিপ্লববাদ
গ) যুদ্ধ
ঘ) সহমর্মিতা

উত্তর: খ) বিপ্লববাদ

১.৭ কবি ‘প্রলয়োল্লাস’ কবিতায় আসন্ন প্রলয় সম্পর্কে যে-বিশেষণটি ব্যবহার করেননি, সেটি হল—

ক) অসহায়
খ) অনাগত
গ) ভয়ংকর
ঘ) চিরসুন্দর

উত্তর: ক) অসহায়

১.৮ অনাগত প্রলয় যেখানে ধমক হেনে আগল ভাঙল, তা হল—

ক) বিশ্বমায়ের আসন
খ) সপ্ত মহাসিন্ধু
গ) সিন্ধুপারের সিংহদ্বারে
ঘ) নীল খিলানে

উত্তর: গ) সিন্ধুপারের সিংহদ্বারে

১.৯ ভয়ংকর আসছে—

ক) কেশের দোলায় ঝাপটা মেরে
খ) বজ্রশিখার মশাল জ্বেলে
গ) অরুণ হেসে করুণ বেশে
ঘ) আসছে হেসে মধুর হেসে

উত্তর: খ) বজ্রশিখার মশাল জ্বেলে

১.১০ ‘ঝামর’ শব্দের অর্থ হল—

ক) আলুথালু
খ) বাটকা
গ) কৃষ্ণবর্ণ
ঘ) গভীর

উত্তর: গ) কৃষ্ণবর্ণ

১.১১ ধূমকেতুকে ‘জ্বালামুখী’ বলার কারণ হল—

ক) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত
খ) ধূমকেতু আগুন উদ্গিরণ করে
গ) ধূমকেতু সব কিছু পুড়িয়ে দেয়
ঘ) ধূমকেতু নিজে পুড়ে যায়

উত্তর: ক) ধূমকেতুর পুচ্ছটি ধূম্রনির্মিত

১.১২ ‘কৃপাণ’ শব্দটির অর্থ হল—

ক) কিপটে
খ) তরবারি
গ) ছোরা
ঘ) ঢাল

উত্তর: গ) ছোরা

১.১৩ চরাচর স্তব্ধ হওয়ার কারণ—

ক) দিগন্তরের কাঁদন
খ) জগৎজুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
গ) দেবতা বাঁধা যজ্ঞ-যুপে
ঘ) অট্টরোলের হট্টগোলে

উত্তর: ঘ) অট্টরোলের হট্টগোলে

১.১৪ ‘সপ্ত মহাসিন্ধু দোলে/কপোলতলে।’—’কপোল’ শব্দের অর্থ হল—

ক) কপাল
খ) গাল
গ) পায়রা
ঘ) কপূর

উত্তর: খ) গাল

১.১৫ ‘মাভৈঃ মাভৈঃ’ ধ্বনির তাৎপর্য হল—

ক) ভয় না-পেয়ে এগিয়ে চলো
খ) ভয়ের কথা ভেব না
গ) যুদ্ধে জয়ী হও
ঘ) মা-কে সর্বদা ভক্তি করো

উত্তর: ক) ভয় না-পেয়ে এগিয়ে চলো

১.১৬ ‘মুমূর্ষু’ শব্দের একটি প্রতিশব্দ হল—

ক) অসুস্থ
খ) উপবাসী
গ) অর্ধমৃত
ঘ) ভয়ংকর

উত্তর: গ) অর্ধমৃত

১.১৭ ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘শিশু-চাঁদ’ বলতে বোঝানো হয়েছে—

ক) ছোটো চাঁদ
খ) সদ্য উদিত চাঁদ
গ) চাঁদের সন্তান
ঘ) চাঁদের মতো সুন্দর শিশু

উত্তর: খ) সদ্য উদিত চাঁদ

১.১৮ ‘উল্কা ছুটায় নীল খিলানে!’—’নীল খিলান’ বলতে এখানে বোঝানো হয়েছে—

ক) গাছপালাকে
খ) আকাশকে
গ) প্রাসাদকে
ঘ) মন্দিরকে

উত্তর: খ) আকাশকে

১.১৯ ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘রথঘর্ঘর’ বলতে বোঝানো হয়েছে—

ক) রথ ভেঙে পড়ার শব্দ
খ) বজ্রপাতের শব্দ
গ) রথের চাকায় ঘর্ষণের শব্দ
ঘ) রথে চড়ে যুদ্ধের শব্দ

উত্তর: গ) রথের চাকায় ঘর্ষণের শব্দ

১.২০ ‘জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন।’ কে আসছে?

ক) নবীন
খ) চিরসুন্দর
গ) মহাকাল-সারথি
ঘ) মুমূর্ষু

উত্তর: ক) নবীন

১.২১ যে ‘ভেঙে আবার গড়তে জানে’ তার নাম হল—

ক) প্রলয়-নেশার নৃত্যপাগল
খ) জ্বালামুখী ধূমকেতু
গ) বিশ্বমাতা
ঘ) চিরসুন্দর

উত্তর: ঘ) চিরসুন্দর

১.২২ বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে, তা হল—

ক) চাবুক
খ) মশাল
গ) প্রদীপ
ঘ) কৃপাণ

উত্তর: গ) প্রদীপ

১.২৩ সুন্দর যার বেশে আসছে, সে হল—

ক) কালবৈশাখীর ঝড়
খ) জ্বালামুখী ধূমকেতু
গ) দ্বাদশ রবি
ঘ) কাল-ভয়ংকর

উত্তর: ঘ) কাল-ভয়ংকর

১.২৪ ‘প্রলয়োল্লাস’ কবিতায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে?

ক) পনেরো বার
খ) উনিশ বার
গ) সতেরো বার
ঘ) একুশ বার

উত্তর: খ) উনিশ বার

১.২৫ ‘দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,’—’দ্বাদশ রবি’ বলতে বোঝানো হয়েছে—

ক) বারোটি রবি
খ) সকালের রবি
গ) মধ্যাহ্নের রবি
ঘ) অস্তগামী রবি

উত্তর: ক) বারোটি রবি

১.২৬ ‘অন্ধ কারার বন্ধ কূপে/দেবতা বাঁধা যজ্ঞ-যুপে’—এক্ষেত্রে কবি ‘দেবতা’ বলতে বুঝিয়েছেন—

ক) মহাদেবকে
খ) ভারতীয় বিপ্লবীকে
গ) দেশমাতাকে
ঘ) দেশনায়ককে

উত্তর: খ) ভারতীয় বিপ্লবীকে

১.২৭ ‘এবার মহানিশার শেষে’—এক্ষেত্রে মহানিশা বলতে কবি বুঝিয়েছেন—

ক) দীর্ঘ রাত্রি শেষে
খ) দীর্ঘ পরাধীনতার শেষে
গ) দীর্ঘ কারাবাসের শেষে
ঘ) দীর্ঘ প্রত্যাশার শেষে

উত্তর: খ) দীর্ঘ পরাধীনতার শেষে

১.২৮ নীচের কোনটি নজরুলের লেখা কাব্যগ্রন্থ নয়—

ক) মানসী
খ) ফণীমনসা
গ) চক্রবাক
ঘ) বিষের বাঁশি

উত্তর: ক) মানসী

১.২৯ ‘বিশ্বপিতার বক্ষ-কোলে’—কী ঝোলে?

ক) মুণ্ডু
খ) ফল
গ) কৃপাণ
ঘ) ফুল

উত্তর: গ) কৃপাণ

১.৩০ ‘তোরা সব জয়ধ্বনি কর।’ যাঁর জয়ধ্বনি করতে হবে, তিনি হলেন—

ক) দেশনেতা
খ) মহাকাল
গ) দেশমাতা
ঘ) প্রলয়ংকর শিব

উত্তর: ঘ) প্রলয়ংকর শিব

১.৩১ ‘মৃত্যু-গহন অন্ধকূপে’ বলতে কবি বুঝিয়েছেন—

ক) কুসংস্কারগ্রস্ত সমাজ
খ) রাত্রির অন্ধকার
গ) ভীতিজনক স্থান
ঘ) পরাধীন ভারত

উত্তর: ক) কুসংস্কারগ্রস্ত সমাজ

১.৩২ ‘ওই নূতনের কেতন ওড়ে…’—কেতন ওড়ে—

ক) কালবৈশাখীর ঝড়ের মতো
খ) আগুনের লেলিহান শিখার মতো
গ) বজ্রশিখার মশাল জ্বেলে
ঘ) বিজয় পতাকার মতো

উত্তর: ক) কালবৈশাখীর ঝড়ের মতো

১.৩৩ ‘মহাকালের চণ্ড-রূপে’ আসছেন—

ক) সৃষ্টির দেবতা
খ) মানসী
গ) মহাকালী
ঘ) কালবৈশাখীর ঝড়

উত্তর: ক) সৃষ্টির দেবতা

১.৩৪ ‘বিশ্বমায়ের আসন’—

ক) দুলে উঠেছে
খ) ছিন্ন হয়েছে
গ) পাতা হয়েছে
ঘ) মহাকাল ধারণ করে রেখেছেন

উত্তর: ঘ) মহাকাল ধারণ করে রেখেছেন

১.৩৫ ‘দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার এস্ত জটায়!’—’পিঙ্গল’ শব্দের অর্থ—

ক) পীতাভ (হলুদ) গাঢ় নীল
খ) সাদা
গ) রক্তবর্ণ
ঘ) পাণ্ডুর

উত্তর: ক) পীতাভ (হলুদ) গাঢ় নীল

১.৩৬ ‘দেবতা বাঁধা যজ্ঞ-যুপে ________।’ (শূন্যস্থান)

ক) ভীষণ স্তূপে
খ) অন্ধকূপে
গ) পাষাণ স্তূপে
ঘ) চণ্ডরূপে

উত্তর: গ) পাষাণ স্তূপে

১.৩৭ কাল ভয়ংকরের বেশে কে আসে?

ক) সুন্দর
খ) অসুন্দর
গ) মধুর
ঘ) বীভৎস

উত্তর: ক) সুন্দর

১.৩৮ ‘… কিসের তবে ডর?’—ডর নেই, কারণ—

ক) ধ্বংস-সৃষ্টি বিধাতার নিয়ম।
খ) যিনি ধ্বংস করেছেন, তিনিই আবার সৃষ্টি করবেন।
গ) জীর্ণ পুরাতনের ধ্বংস অনিবার্য।
ঘ) যাঁরা জয়ধ্বনি করেন, তাদের ভয় নেই।

উত্তর: খ) যিনি ধ্বংস করেছেন, তিনিই আবার সৃষ্টি করবেন।

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন— ক) মার্নেজ খ) রোকে ডালটন গ) পাবলো নেরুদা ঘ) লেওজেল রুগামা উত্তর: গ) পাবলো