Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন—

ক) মার্নেজ
খ) রোকে ডালটন
গ) পাবলো নেরুদা
ঘ) লেওজেল রুগামা

উত্তর: গ) পাবলো নেরুদা

১.২ ‘অসুখী একজন’ কবিতাটির তরজমা করেন—

ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবারুণ ভট্টাচার্য
গ) উৎপলকুমার বসু
ঘ) শুভাশিষ ঘোষ

উত্তর: খ) নবারুণ ভট্টাচার্য

১.৩ ‘অসুখী একজন’ কবিতাটি অনুবাদকের কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়
খ) পৃথিবীর শেষ কমিউনিস্ট
গ) বিদেশি ফুলে রক্তের ছিটে
ঘ) ফ্যাতাড়ুর কুম্ভীপাক

উত্তর: গ) বিদেশি ফুলে রক্তের ছিটে

১.৪ পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান—

ক) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
খ) সোভিয়েত-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
গ) ইংরেজি-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে
ঘ) জার্মান-স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

উত্তর: ক) স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে

১.৫ পাবলো নেরুদা ছিলেন—

ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ
খ) রাশিয়ান কবি ও ভাস্কর্য শিল্পী
গ) জার্মান কবি ও চিত্রকর
ঘ) ইউরোপিয়ান কবি ও রাজনীতিবিদ

উত্তর: ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

১.৬ ‘অসুখী একজন’ কবিতাটি পাবলো নেরুদার কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক) The Captain’s Verse
খ) The Yellow Heart
গ) Extravagaria
ঘ) Still Another Day

উত্তর: গ) Extravagaria

১.৭ অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল—

ক) দরজায়
খ) ছাদে
গ) বারান্দায়
ঘ) রাস্তায়

উত্তর: ক) দরজায়

১.৮ পাবলো নেরুদার প্রকৃত নাম হল—

ক) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
খ) রিকার্দো বাসোয়ালতো
গ) রেয়েস রিকার্দো নেকতালি বাসোয়ালতো
ঘ) পল ভেরলেইন নেরুদা

উত্তর: ক) নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো

১.৯ ‘সে জানত না’—‘সে’ হল—

ক) পরাজিত সৈনিক
খ) কবিতার কথক
গ) কবির ভালোবাসার জন
ঘ) কবির মা

উত্তর: গ) কবির ভালোবাসার জন

১.১০ ‘অসুখী একজন’ কবিতায় একটা কী চলে গেল বলতে কবি কোন্ জন্তুর উল্লেখ করেছেন?

ক) মানুষ
খ) কুকুর
গ) হরিণ
ঘ) বিড়াল

উত্তর: খ) কুকুর

১.১১ ‘সে জানত না’—সে কী জানত না?

ক) কথক ফিরে আসবে
খ) কথক আর কখনও ফিরে আসবে না
গ) কথক কখন আসবে
ঘ) কথক শীঘ্রই ফিরে আসবে

উত্তর: খ) কথক আর কখনও ফিরে আসবে না

১.১২ ‘অসুখী একজন’ কবিতায় কবি ক-টি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন?

ক) একটি
খ) দুটি
গ) চারটি
ঘ) তিনটি

উত্তর: ক) একটি

১.১৩ ‘অসুখী একজন’ কবিতায় কে হেঁটে চলে গেল?

ক) গল্পের কথক
খ) একজন সৈনিক
গ) একটি কুকুর
ঘ) গির্জার এক নান

উত্তর: ঘ) গির্জার এক নান

১.১৪ ‘অসুখী একজন’ কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন?

ক) ঘাস
খ) তরুলতা
গ) গাছ
ঘ) শস্য

উত্তর: ক) ঘাস

১.১৫ ‘অসুখী একজন’ কবিতায় একটার-পর-একটা বছর কীভাবে নেমে এল বলে কবি মনে করেছেন?

ক) পাথরের মতো
খ) জলের মতো
গ) ফুলের মতো
ঘ) গানের মতো

উত্তর: ক) পাথরের মতো

১.১৬ বৃষ্টি কী ধুয়ে দিয়েছিল?

ক) রাস্তার ধুলো
খ) রক্তের দাগ
গ) কথকের পায়ের দাগ
ঘ) কাঠকয়লার দাগ

উত্তর: গ) কথকের পায়ের দাগ

১.১৭ ‘তারপর যুদ্ধ এল’—‘যুদ্ধ এল’-র অর্থ—

ক) যুদ্ধ শেষ হল
খ) যুদ্ধ হবে এমন
গ) যুদ্ধ শুরু হল
ঘ) যুদ্ধ চলাকালীন অবস্থায়

উত্তর: গ) যুদ্ধ শুরু হল

১.১৮ ‘তারপর যুদ্ধ এল’—

ক) পাহাড়ের আগুনের মতো
খ) রক্তের সমুদ্রের মতো
গ) আগ্নেয়পাহাড়ের মতো
ঘ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

উত্তর: ঘ) রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো

১.১৯ ‘রক্তের এক _______ মতো।’ (শূন্যস্থান)

ক) ধসের
খ) অক্ষরের
গ) গিরিখাতের
ঘ) আগ্নেয়পাহাড়ের

উত্তর: ঘ) আগ্নেয়পাহাড়ের

১.২০ ‘অসুখী একজন’ কবিতায় শিশু আর বাড়িরা—

ক) খুন হল
খ) হারিয়ে গেল
গ) বেঁচে রইল
ঘ) জেগে রইল

উত্তর: ক) খুন হল

১.২১ ‘অসুখী একজন’ কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষমান সেই মেয়েটির কী হল না?

ক) অসুখ হল না
খ) মৃত্যু হল না
গ) খুন হল না
ঘ) জ্বলে গেল না

উত্তর: খ) মৃত্যু হল না

১.২২ ‘অসুখী একজন’ কবিতায় কীসে সমস্ত সমতল ধ্বংস হল?

ক) ভূমিকম্পে
খ) ধসে
গ) আগুনে
ঘ) বন্যায়

উত্তর: গ) আগুনে

১.২৩ ‘অসুখী একজন’ কবিতায় দেবতাদের চেহারা ছিল—

ক) শান্ত-হলুদ
খ) লাল-নীল
গ) অশান্ত-নীল
ঘ) ধীর-হলুদ

উত্তর: ক) শান্ত-হলুদ

১.২৪ ‘অসুখী একজন’ কবিতায় শান্ত-হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল?

ক) একশো
খ) দু-হাজার
গ) পাঁচশো
ঘ) হাজার

উত্তর: ঘ) হাজার

১.২৫ ‘অসুখী একজন’ কবিতায় শান্ত-হলুদ দেবতারা কীভাবে মন্দির থেকে উলটে পড়ল?

ক) গুঁড়োগুঁড়ো হয়ে
খ) টুকরো টুকরো হয়ে
গ) অর্ধেক হয়ে
ঘ) ভেঙে ভেঙে

উত্তর: খ) টুকরো টুকরো হয়ে

১.২৬ ‘তারা আর স্বপ্ন দেখতে পারল না।’—কারা স্বপ্ন দেখতে পারল না?

ক) দেবতারা
খ) শয়তানরা
গ) মানুষেরা
ঘ) যক্ষরা

উত্তর: ক) দেবতারা

১.২৭ ‘অসুখী একজন’ কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল?

ক) মেয়েটি
খ) বন্ধুটি
গ) কবি
ঘ) ভাইটি

উত্তর: গ) কবি

১.২৮ ‘অসুখী একজন’ কবিতায় কবি বারান্দার যে-বিছানাটিতে ঘুমিয়েছিলেন, সেটি ছিল—

ক) জ্বলন্ত
খ) উড়ন্ত
গ) বাড়ন্ত
ঘ) ঝুলন্ত

উত্তর: ঘ) ঝুলন্ত

১.২৯ ‘অসুখী একজন’ কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল—

ক) গোলাপি
খ) হলুদ
গ) নীল
ঘ) সবুজ

উত্তর: ক) গোলাপি

১.৩০ ‘অসুখী একজন’ কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল—

ক) মশারি
খ) চিমনি
গ) বিছানা
ঘ) বসার চেয়ার

উত্তর: খ) চিমনি

১.৩১ ‘অসুখী একজন’ কবিতায় কবির সেই মিষ্টি বাড়ির জলতরঙ্গটি কোন্ সময়ের?

ক) প্রাচীন কালের
খ) আধুনিক সময়ের
গ) বিংশ শতকের
ঘ) মধ্যযুগীয় সময়ের

উত্তর: ক) প্রাচীন কালের

১.৩২ ‘সব _______ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।’ (শূন্যস্থান)

ক) বিদীর্ণ
খ) চূর্ণ
গ) শক্ত
ঘ) চুরমার

উত্তর: খ) চূর্ণ

১.৩৩ ‘অসুখী একজন’ কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল—

ক) কাঠকয়লা
খ) সাপ
গ) কয়লা
ঘ) আগুন

উত্তর: ক) কাঠকয়লা

১.৩৪ ‘দোমড়ানো লোহা, মৃত _______ মূর্তির বীভৎস মাথা।’ (শূন্যস্থান)

ক) রুপোর
খ) সোনার
গ) মাটির
ঘ) পাথরের

উত্তর: ঘ) পাথরের

১.৩৫ ‘অসুখী একজন’ কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল—

ক) কালো
খ) হলুদ
গ) লাল
ঘ) সবুজ

উত্তর: ক) কালো

১.৩৬ ‘অসুখী একজন’ কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত, সে হল—

ক) কবি
খ) ডাকপিয়োন
গ) তুমি
ঘ) তোমরা

উত্তর: ক) কবি

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার MCQ প্রশ্ন উত্তর

১.১ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত? ক) ‘নিহিত পাতাল ছায়া’ খ) ‘পাঁজরে দাঁড়ের শব্দ’ গ)