মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর
১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা-
ক) মহাশ্বেতা দেবী
খ) অনিমা দেবী
গ) আশাপূর্ণা দেবী
ঘ) লীলা মজুমদার
উত্তর: গ) আশাপূর্ণা দেবী
১.২ ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।’- কথাটা হল-
ক) তপনের মামা একজন লেখক
খ) তপনের লেখা ছাপা হয়েছে
গ) তপনের মেসো একজন লেখক
ঘ) সবাই তপনের গল্প শুনে হেসেছে
উত্তর: গ) তপনের মেসো একজন লেখক
১.৩ ‘চোখ মার্বেল হয়ে যাওয়া’-এর অর্থ হল-
ক) চোখ পাকানো
খ) চোখ গোল গোল হয়ে যাওয়া
গ) অবাক হয়ে যাওয়া
ঘ) রেগে যাওয়া
উত্তর: গ) অবাক হয়ে যাওয়া
১.৪ তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন-
ক) অভিনেতা
খ) চিত্রপরিচালক
গ) খেলোয়াড়
ঘ) লেখক
উত্তর: ঘ) লেখক
১.৫ তপনের লেখক মেসোমশাই হলেন তার-
ক) বড়োমাসির স্বামী
খ) মেজোমাসির স্বামী
গ) সেজোমাসির স্বামী
ঘ) ছোটোমাসির স্বামী
উত্তর: ঘ) ছোটোমাসির স্বামী
১.৬ ‘তিনি নাকি বই লেখেন।’— তিনি হলেন-
ক) তপনের নতুন মেসোমশাই
খ) তপনের বাবা
গ) তপন
ঘ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
উত্তর: ক) তপনের নতুন মেসোমশাই
১.৭ অনেক বই ছাপা হয়েছে-
ক) তপনের
খ) ছোটোমাসির
গ) নতুন মেসোমশাইয়ের
ঘ) মেজোকাকুর
উত্তর: গ) নতুন মেসোমশাইয়ের
১.৮ তপন কখনও এত কাছ থেকে-
ক) জলজ্যান্ত ভূত দেখেনি
খ) সমুদ্র দ্যাখেনি
গ) জলজ্যান্ত লেখক দ্যাখেনি
ঘ) ক্রিকেট ম্যাচ দ্যাখেনি
উত্তর: গ) জলজ্যান্ত লেখক দ্যাখেনি
১.৯ তপনের নতুন মেসোমশাই খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন-
ক) ছোটোমামাদের মতোই
খ) মা-মাসিদের মতোই
গ) কাগজের সম্পাদকের মতোই
ঘ) সাংবাদিকদের মতোই
উত্তর: ক) ছোটোমামাদের মতোই
১.১০ ঠিক ছোটোমামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবল আড্ডা-তর্কের পর শেষপর্যন্ত ‘এ দেশের কিছু হবে না’ বলে মেসোমশাই-
ক) ঘুমিয়ে পড়েন
খ) লিখতে বসেন
গ) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান
ঘ) সিগারেট ধরান
উত্তর: গ) সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান
১.১১ নতুন মেসোকে দেখে তপনের-
ক) জ্ঞানচক্ষু খুলে গেল
খ) দমবন্ধ হয়ে এল
গ) আনন্দ হল
ঘ) গলা বুজে এল
উত্তর: ক) জ্ঞানচক্ষু খুলে গেল
১.১২ তপনের অবাক হওয়ার কারণ ছিল-
ক) সে কখনও মেসোমশাইকে দ্যাখেনি
খ) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি
গ) সে নিজে গল্প লিখে ফেলেছিল
ঘ) তার গল্প ছাপা হয়েছিল
উত্তর: খ) সে কখনও কোনো লেখককে দ্যাখেনি
১.১৩ ‘এবিষয়ে সন্দেহ ছিল তপনের।’— তপনের সন্দেহের বিষয়টি হল-
ক) লেখকরা ভারি অহংকারী হয়
খ) ছোটোমাসির বিয়েতে আদৌ কোনো ঘটা হয়েছিল কিনা
গ) নতুন মেসোমশাই প্রকৃতই একজন লেখক কিনা
ঘ) লেখকরা তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ
উত্তর: ঘ) লেখকরা তপনের বাবা, ছোটোমামা বা মেজোকাকুর মতো সাধারণ মানুষ
১.১৪ তপন মূলত মামার বাড়ি এসেছে-
ক) গরমের ছুটি উপলক্ষ্যে
খ) পুজোর ছুটি কাটাতে
গ) বিয়েবাড়ি উপলক্ষ্যে
ঘ) ‘সন্ধ্যাতারা’-র প্রকাশ উপলক্ষ্যে
উত্তর: গ) বিয়েবাড়ি উপলক্ষ্যে
১.১৫ ‘তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন ক’দিন।’ মেসোর শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ-
ক) তাঁর গরমের ছুটি চলছিল
খ) ছোটোমাসির ইচ্ছা ছিল
গ) তিনি নতুন বই লিখছিলেন
ঘ) তিনি বেড়াতে এসেছিলেন
উত্তর: ক) তাঁর গরমের ছুটি চলছিল
১.১৬ ‘জ্ঞানচক্ষু’ গল্পে গরমের ছুটি চলছিল-
ক) তপনের
খ) ছোটোমাসির
গ) ছোটোমেসোর
ঘ) তপন ও ছোটোমেসোর
উত্তর: ঘ) তপন ও ছোটোমেসোর
১.১৭ তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে যা ছিলেন-
ক) রাজনীতিবিদ
খ) সম্পাদক
গ) চিকিৎসক
ঘ) অধ্যাপক
উত্তর: ঘ) অধ্যাপক
১.১৮ ‘আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন …’ — এখানে যে-সুযোগের কথা বলা হয়েছে, তা হল-
ক) মামার বাড়িতে থাকার সুযোগ
খ) গল্প লেখার সুযোগ
গ) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ
ঘ) ছুটির সুযোগ
উত্তর: গ) জলজ্যান্ত লেখককে কাছ থেকে দেখার সুযোগ
১.১৯ ‘আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন …’ — তপন যা দেখতে পাচ্ছে তাতে তার উপলব্ধি হল-
ক) গল্প লেখা কত কঠিন
খ) চেনাজানা না-থাকলে গল্প ছাপানো যায় না
গ) নতুন মেসোমশাই ভারি ঘুমকাতুরে
ঘ) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়
উত্তর: ঘ) লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়
১.২০ তপন প্রথম কী লিখেছিল?
ক) গল্প
খ) উপন্যাস
গ) কবিতা
ঘ) প্রবন্ধ
উত্তর: ক) গল্প
১.২১ তপনের লেখা গল্প ছোটোমেসোর হাতে পৌঁছে দেয়-
ক) তপন নিজেই
খ) তপনের মা
গ) তপনের ছোটোমামা
ঘ) তপনের ছোটোমাসি
উত্তর: ঘ) তপনের ছোটোমাসি
১.২২ ‘আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন।’- সুযোগটি হল-
ক) গরমের ছুটি
খ) পুজোর ছুটি
গ) বিয়ের জন্য নেওয়া ছুটি
ঘ) বেড়াতে যাওয়ার ছুটি
উত্তর: ক) গরমের ছুটি
১.২৩ ‘ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।’- এখানে ‘সেইদিকে’ বলতে বোঝানো হয়েছে-
ক) তিনতলার সিঁড়ির দিকে
খ) ছোটোমেসোর দিকে
গ) তপনের পড়ার ঘরের দিকে
ঘ) মেজোকাকুর দিকে
উত্তর: খ) ছোটোমেসোর দিকে
১.২৪ তপনের ছোটোমাসি যখন ছোটোমেসোর দিকে ধাবিত হয়, মেসো তখন-
ক) লিখছিলেন
খ) দিবানিদ্রা দিচ্ছিলেন
গ) টিভি দেখছিলেন
ঘ) খবরের কাগজ পড়ছিলেন
উত্তর: খ) দিবানিদ্রা দিচ্ছিলেন
১.২৫ ‘তপন অবশ্য “না আ-আ-” করে প্রবল আপত্তি তোলে।’- তপন যে-বিষয়ে আপত্তি তোলে, তা হল-
ক) তার লেখা গল্প ছোটোমেসোকে দেখানো
খ) অসময়ে ছোটোমেসোর ঘুম ভাঙানো
গ) ছোটোমাসির শ্বশুরবাড়ি ফিরে যাওয়া
ঘ) তার লেখা ছাপতে দেওয়া
উত্তর: ক) তার লেখা গল্প ছোটোমেসোকে দেখানো
১.২৬ মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়-
ক) তপন
খ) মা
গ) ছোটোমেসো
ঘ) ছোটোমামা
উত্তর: ক) তপন
১.২৭ রত্নের মূল্য-
ক) দস্যুর কাছে
খ) জহুরির কাছে
গ) রত্নাকরের কাছে
ঘ) নারীর কাছে
উত্তর: খ) জহুরির কাছে
১.২৮ ‘রত্বের মূল্য জহুরির কাছেই।’ এখানে ‘রত্ন’ ও ‘জহুরি’ হল-
ক) তপন ও ছোটোমাসি
খ) তপন ও ছোটোমেসো
গ) তপন ও ‘সন্ধ্যাতারা’-র সম্পাদক
ঘ) তপন ও মেজোকাকু
উত্তর: খ) তপন ও ছোটোমেসো
১.২৯ ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’- উপযুক্ত কাজটি হল-
ক) গল্প লিখে দেওয়া
খ) তপনকে গল্প লেখা শিখিয়ে দেওয়া
গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া
ঘ) তপনকে বেড়াতে নিয়ে যাওয়া
উত্তর: গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া
১.৩০ যে-পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল, সেই পত্রিকার নাম-
ক) শুকতারা
খ) নক্ষত্র
গ) ধ্রুবতারা
ঘ) সন্ধ্যাতারা
উত্তর: ঘ) সন্ধ্যাতারা
১.৩১ ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে।’- এখানে বক্তা হল-
ক) তপন
খ) ছোটোমামা
গ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
ঘ) ছোটোমেসো
উত্তর: ঘ) ছোটোমেসো
১.৩২ ‘তোমার গল্প তো দিব্যি হয়েছে।’- যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে, সে হল-
ক) তপন
খ) ছোটোমেসো
গ) ছোটোমাসি
ঘ) ছোটোমামা
উত্তর: ক) তপন
১.৩৩ ‘তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে।’- বক্তার উদ্দেশ্য ছিল তপনকে-
ক) উৎসাহ দেওয়া
খ) নিরুৎসাহিত করা
গ) সান্ত্বনা দেওয়া
ঘ) ঠাট্টা করা
উত্তর: ক) উৎসাহ দেওয়া
১.৩৪ তপনের গল্প ছাপতে দেওয়ার কথা বলেন-
ক) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
খ) তপনের মেজোকাকু
গ) তপনের বাবা
ঘ) তপনের ছোটোমেসো
উত্তর: ঘ) তপনের ছোটোমেসো
১.৩৫ তপনের লেখাটা ছাপতে দেওয়ার আগে যা করা দরকার, তা হল-
ক) নতুন করে লেখা
খ) টাইপ করিয়ে নেওয়া
গ) একটু কারেকশন করা
ঘ) পরিষ্কার হাতের লেখায় লেখা
উত্তর: গ) একটু কারেকশন করা
১.৩৬ ‘তপন প্রথমটা ভাবে ঠাট্টা।’- যে-বিষয়টিকে তপন ঠাট্টা বলে মনে করে, তা হল-
ক) তার লেখা গল্প ছাপতে দেওয়া
খ) তার লেখা গল্প ছাপার অযোগ্য
গ) ছোটোমেসোর অনেক বই ছাপা হয়েছে
ঘ) ছোটোমাসি একটা গল্প লিখেছে
উত্তর: ক) তার লেখা গল্প ছাপতে দেওয়া
১.৩৭ তপন দ্যাখে মেসোর মুখে-
ক) ঠাট্টার আভাস
খ) বিষাদের ছায়া
গ) বিরক্তির প্রকাশ
ঘ) করুণার ছাপ
উত্তর: ঘ) করুণার ছাপ
১.৩৮ ‘তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।’- এখানে যার কথা বলা হয়েছে, সে হল-
ক) ছোটোমাসি
খ) তপন
গ) মা
ঘ) মেজোকাকু
উত্তর: খ) তপন
১.৩৯ ‘আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না।’- এখানে বক্তা হলেন-
ক) তপনের বাবা
খ) তপনের ছোটোমামা
গ) তপনের মেজোকাকু
ঘ) তপনের ছোটোমেসো
উত্তর: ঘ) তপনের ছোটোমেসো
১.৪০ তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল-
ক) বৈঠকখানায়
খ) বিকেলে চায়ের টেবিলে
গ) রাতে খাবার টেবিলে
ঘ) দুপুরে খাবার টেবিলে
উত্তর: খ) বিকেলে চায়ের টেবিলে
১.৪১ তপনের গল্প শুনে সবাই-
ক) হাসে
খ) রেগে যায়
গ) দুঃখ পায়
ঘ) বিরক্ত হয়
উত্তর: ক) হাসে
১.৪২ ‘না-না আমি বলছি- তপনের হাত আছে।’- এখানে তপনের ‘হাত আছে’ বলতে বোঝানো হয়েছে-
ক) তপনের লেখার হাত আছে
খ) বিয়েবাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনায় তপনের ভূমিকা আছে
গ) তপনের বেহালা বাজানোর হাত আছে
ঘ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় লেখা ছাপানোয় তপনের হাত আছে
উত্তর: ক) তপনের লেখার হাত আছে
১.৪৩ ‘না-না আমি বলছি- তপনের হাত আছে।’- এখানে বক্তা হলেন-
ক) তপনের ছোটোমেসো
খ) তপনের ছোটোমাসি
গ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
ঘ) তপনের মেজোকাকু
উত্তর: ক) তপনের ছোটোমেসো
১.৪৪ সাধারণত তপনের বয়সি ছেলেমেয়েদের লেখা গল্পের বিষয় হয়-
ক) রূপকথা
খ) ভৌতিক ঘটনা
গ) খুন-জখম-অ্যাকসিডেন্ট অথবা না-খেতে পেয়ে মরে যাওয়া
ঘ) ব্যক্তিগত অভিজ্ঞতা
উত্তর: গ) খুন-জখম-অ্যাকসিডেন্ট অথবা না-খেতে পেয়ে মরে যাওয়া
১.৪৫ তপন যে-বিষয়টি নিয়ে গল্প লেখে সেটি হল-
ক) খুন-জখম-অ্যাকসিডেন্ট
খ) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা
গ) ঝড়ের রাতের অভিজ্ঞতা
ঘ) রূপকথা
উত্তর: খ) ওর ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা
১.৪৬ ‘তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়।’- তপনের দৃষ্টিতে যা ছিল, তা হল-
ক) রাগ
খ) দুঃখ
গ) কষ্ট
ঘ) অবিশ্বাস
উত্তর: ঘ) অবিশ্বাস
১.৪৭ ছুটি ফুরোলে গল্পটি নিয়ে চলে গেলেন-
ক) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
খ) তপনের মেজোকাকু
গ) তপনের ছোটোমাসি
ঘ) তপনের ছোটোমেসো
উত্তর: ঘ) তপনের ছোটোমেসো
১.৪৮ মেসো চলে গেলে তপন বসে বসে দিন গোনে-
ক) উদ্বিগ্ন হয়ে
খ) আতঙ্কিত হয়ে
গ) কৃতার্থ হয়ে
ঘ) আনন্দিত হয়ে
উত্তর: গ) কৃতার্থ হয়ে
১.৪৯ ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে-
ক) একটা-আধটা
খ) রাশি রাশি
গ) বাবার মুখে
ঘ) ঠাকুমার মুখে
উত্তর: খ) রাশি রাশি
১.৫০ এখন তপন গল্প পড়ছে-
ক) রাশি রাশি
খ) ঝুড়ি ঝুড়ি
গ) বস্তা বস্তা
ঘ) হাতে গোনা
উত্তর: গ) বস্তা বস্তা
১.৫১ ‘শুধু এইটাই জানা ছিল না।’- অজানা বিষয়টি হল-
ক) মেসো একজন লেখক
খ) তার গল্প ছাপা হবে
গ) মানুষই গল্প লেখে
ঘ) সে গল্প লিখতে পারে
উত্তর: গ) মানুষই গল্প লেখে
১.৫২ তপন আস্তে আস্তে উঠে গেল-
ক) চিলেকোঠায়
খ) দোতলার সিঁড়িতে
গ) তিনতলার সিঁড়িতে
ঘ) ছাদে
উত্তর: গ) তিনতলার সিঁড়িতে
১.৫৩ তপন আস্তে আস্তে তিনতলার সিঁড়িতে উঠে গেল-
ক) ভোরবেলা
খ) বিকেলবেলা
গ) দুপুরবেলা
ঘ) সন্ধেবেলা
উত্তর: গ) দুপুরবেলা
১.৫৪ তপন আস্তে আস্তে তিনতলার সিঁড়িতে উঠে গেল-
ক) ব্যাটবল নিয়ে
খ) রং-তুলি নিয়ে
গ) গুলতি নিয়ে
ঘ) খাতা-কলম নিয়ে
উত্তর: ঘ) খাতা-কলম নিয়ে
১.৫৫ বিয়েবাড়িতেও তপনের মা যেটি না-আনিয়ে ছাড়েননি, সেটি হল-
ক) বেনারসি শাড়ি
খ) সোনার গয়না
গ) পড়ার বই
ঘ) হোমটাস্কের খাতা
উত্তর: ঘ) হোমটাস্কের খাতা
১.৫৬ ‘গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের।’- তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল-
ক) অন্ধকারে কাউকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে
খ) নিজের লেখা গল্প পড়ে
উত্তর: খ) নিজের লেখা গল্প পড়ে
১.৫৭ মাথার চুল খাড়া হয়ে উঠল—
ক) ছোটোমাসির
খ) ছোটোমেসোর
গ) তপনের
ঘ) তপনের মায়ের
উত্তর: গ) তপনের
১.৫৮ তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল—
ক) ছোটোমামাকে
খ) ছোটোমাসিকে
গ) ছোটোমেসোকে
ঘ) ছোটোকাকাকে
উত্তর: খ) ছোটোমাসিকে
১.৫৯ তপনের চিরকালের বন্ধু—
ক) মা
খ) বাবা
গ) ছোটোমাসি
ঘ) ছোটোমামা
উত্তর: গ) ছোটোমাসি
১.৬০ ছোটোমাসি তপনের থেকে বড়ো ছিল—
ক) পাঁচ বছরের
খ) সাত বছরের
গ) আট বছরের
ঘ) দশ বছরের
উত্তর: গ) আট বছরের
১.৬১ মামার বাড়ি এলে তপনের সব কিছুই—
ক) দাদুর কাছে
খ) দিদার কাছে
গ) ছোটোমামার কাছে
ঘ) ছোটোমাসির কাছে
উত্তর: ঘ) ছোটোমাসির কাছে
১.৬২ বিয়ের পর ছোটোমাসি হয়ে গেছে—
ক) একটু মুরুব্বি মুরুব্বি
খ) একটু মোটা
গ) একটু গম্ভীর
ঘ) একটু রোগা
উত্তর: ক) একটু মুরুব্বি মুরুব্বি
১.৬৩ ‘ওমা এ তো বেশ লিখেছিস রে?’— এখানে বক্তা—
ক) তপনের ছোটোমামা
খ) তপনের মেজোকাকু
গ) তপনের ছোটোমাসি
ঘ) তপনের ছোটোমেসো
উত্তর: গ) তপনের ছোটোমাসি
১.৬৪ ‘কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো?’— এ কথা বলেছেন—
ক) মা ছোটোমাসিকে
খ) ছোটোমাসি মাকে
গ) ছোটোমেসো তপনকে
ঘ) ছোটোমাসি তপনকে
উত্তর: ঘ) ছোটোমাসি তপনকে
১.৬৫ ঠাট্টা-তামাশার মধ্যেই তপন গল্প লিখে ফ্যালে আরও—
ক) দু-তিনটে
খ) তিন-চারটে
গ) একটা
ঘ) পাঁচটা
উত্তর: ক) দু-তিনটে
১.৬৬ ‘যেন নেশায় পেয়েছে।’— যাকে নেশায় পেয়েছে, সে হল—
ক) ছোটোমাসি
খ) বাবা
গ) মেজোকাকু
ঘ) তপন
উত্তর: ঘ) তপন
১.৬৭ ‘যেন নেশায় পেয়েছে।’— তপনকে কীসের নেশায় পেয়েছে?
ক) ক্রিকেট খেলার
খ) গল্প লেখার
গ) গান শোনার
ঘ) টিভি দেখার
উত্তর: খ) গল্প লেখার
১.৬৮ ‘এমন সময় ঘটল সেই ঘটনা।’— ঘটনাটি হল—
ক) ছোটোমাসির বিয়ে
খ) তপনের গল্প লেখা
গ) মেসোকে গল্প পড়ানো
ঘ) তপনের গল্প ছাপা হওয়া
উত্তর: ঘ) তপনের গল্প ছাপা হওয়া
১.৬৯ ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের।’— এর কারণ—
ক) ছোটোমাসি-মেসোর হঠাৎ আগমন
খ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা
গ) দীর্ঘদিন পর তার চিরকালের বন্ধু ছোটোমাসির সঙ্গে দেখা হওয়া
ঘ) তার লুকিয়ে গল্প লেখার কথা প্রকাশ্যে এসে যাওয়া
উত্তর: খ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা
১.৭০ ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’— অলৌকিক ঘটনাটি হল—
ক) এক লেখকের সঙ্গে তপনের ছোটোমাসির বিয়ে হয়েছে
খ) বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী
গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে
ঘ) তপন দেখল ছাপানো গল্পের একটি লাইনও তার নিজের নয়
উত্তর: গ) তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে
১.৭১ তপনের সম্পূর্ণ নাম ছিল—
ক) তপনকান্তি রায়
খ) শ্রীতপনকুমার রায়
গ) তপনকুমার সেন
ঘ) তপন রায়
উত্তর: খ) শ্রীতপনকুমার রায়
১.৭২ তপনের লেখা গল্পের নাম ছিল—
ক) প্রথম দিন
খ) প্রথম পরীক্ষা
গ) শেষ দিন
ঘ) শেষ রাত
উত্তর: ক) প্রথম দিন
১.৭৩ গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে—
ক) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
খ) সাহিত্যিক, কথাশিল্পী
গ) কবি, গল্পকার, কথাশিল্পী
ঘ) কবি, নাট্যকার, ঔপন্যাসিক
উত্তর: ক) কবি, সাহিত্যিক, কথাশিল্পী
১.৭৪ ‘ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।’— যে-কথাটি ছড়িয়ে পড়ে, সেটি হল—
ক) তপনের গল্প লেখার কথা
খ) তপনের গল্প ‘সন্ধ্যাতারা’-য় ছেপে বেরোনোর কথা
গ) তপনের লেখা ছোটোমেসোর কারেকশন করে দেওয়ার কথা
ঘ) তপনের পরীক্ষায় পাসের কথা
উত্তর: গ) তপনের লেখা ছোটোমেসোর কারেকশন করে দেওয়ার কথা
১.৭৫ ‘আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।’— উক্তিটির বক্তা—
ক) মেজোকাকু
খ) তপনের বন্ধুরা
গ) মেসো
ঘ) তপনের ছোটোমাসি
উত্তর: ক) মেজোকাকু
১.৭৬ তপনের বাড়িতে বেড়াতে এসে ছোটোমাসি খায়—
ক) মাংস-ভাত
খ) চা-বিস্কুট
গ) ডিমভাজা আর চা
ঘ) কফি আর কেক
উত্তর: গ) ডিমভাজা আর চা
১.৭৭ তপনদের বাড়িতে বেড়াতে এসে ছোটোমেসো খান—
ক) শুধু কফি
খ) কেক আর কফি
গ) ডিমভাজা আর চা
ঘ) ডিমভাজা আর কফি
উত্তর: ক) শুধু কফি
১.৭৮ ‘কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি!’— উদ্ধৃতিটির বক্তা—
ক) তপন
খ) তপনের মা
গ) তপনের বাবা
ঘ) তপনের ছোটোমাসি
উত্তর: খ) তপনের মা
১.৭৯ ‘বাবা, তোর পেটে পেটে এত!’- এখানে ‘তোর’ বলতে বোঝানো হয়েছে—
ক) তপনকে
খ) তপনের মেজোকাকুকে
গ) তপনের ছোটোমাসিকে
ঘ) তপনের বন্ধুকে
উত্তর: ক) তপনকে
১.৮০ তপনের মেশোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?
ক) শুকতারা
খ) আনন্দমেলা
গ) সন্ধ্যাতারা
ঘ) দেশ
উত্তর: গ) সন্ধ্যাতারা
১.৮১ তপনের লেখাটা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন—
ক) ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সম্পাদক
খ) তপনের ছোটোমেসো
গ) তপনের মেজোকাকু
ঘ) তপনের বাবা
উত্তর: খ) তপনের ছোটোমেসো
১.৮২ ‘তপন আর পড়তে পারে না।’ কারণ—
ক) তার ঘুম পেয়েছিল
খ) তার কষ্ট হচ্ছিল
গ) তার রাগ হচ্ছিল
ঘ) তার বিরক্ত লাগছিল
উত্তর: খ) তার কষ্ট হচ্ছিল
১.৮৩ ‘তপনের অপরিচিত।’- যে-বস্তুর কথা বলা হয়েছে, তা হল—
ক) মেসোর পরিচয়
খ) তার নিজের লেখা গল্প
গ) ‘সন্ধ্যাতারা’-র সম্পাদকের পরিচয়
ঘ) ‘সন্ধ্যাতারা’ পত্রিকাটি
উত্তর: খ) তার নিজের লেখা গল্প
১.৮৪ ‘তবু “ধন্যি ধন্যি” পড়ে যায়।’- ‘ধন্যি ধন্যি’-র অর্থ হল—
ক) প্রশংসা
খ) ব্যঙ্গ
গ) নিন্দা
ঘ) তামাশা
উত্তর: ক) প্রশংসা
১.৮৫ ‘আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।’- যে-দিনটিকে সবচেয়ে দুঃখের দিন মনে হয়েছিল, সেটি ছিল—
ক) ছোটোমাসির বিয়ের দিন
খ) মামাবাড়িতে আসার দিন
গ) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন
ঘ) মামাবাড়ি থেকে চলে যাওয়ার দিন
উত্তর: গ) নিজের গল্প ছাপা অক্ষরে দেখার দিন
১.৮৬ ‘কীরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল।’- ‘পায়া ভারী’ শব্দের অর্থ হল—
ক) পা মোটা হয়ে যাওয়া
খ) গম্ভীর হয়ে যাওয়া
গ) ভারিক্কি হয়ে যাওয়া
ঘ) অহংকারী হয়ে যাওয়া
উত্তর: ঘ) অহংকারী হয়ে যাওয়া
১.৮৭ ‘ছাপা হয় হোক, না হয় না হোক।’- এর মধ্যে তপনের যে-মানসিকতা প্রকাশ পায়, তা হল—
ক) মরিয়া
খ) বিরক্তি
গ) দুঃখ
ঘ) অভিমান
উত্তর: ঘ) অভিমান
১.৮৮ ‘তপনকে যেন আর কখনো শুনতে না হয়।’- যা না-শোনার কথা বলা হয়েছে, তা হল—
ক) সে গল্প লিখতে পারে না
খ) ছোটোমেসো গল্প লিখে দিয়েছেন
গ) ছোটোমাসি সুপারিশ করেছেন
ঘ) অমুক তার গল্প ছাপিয়ে দিয়েছে
উত্তর: ঘ) অমুক তার গল্প ছাপিয়ে দিয়েছে
১.৮৯ ‘তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের!’- যে-বিষয়ে কথা বলা হয়েছে, তা হল—
ক) নিজের গল্প ছাপা না-হওয়া
খ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া
গ) বাড়ির লোকেদের ঠাট্টাতামাশা
ঘ) নিজের গল্প লিখতে না-পারা
উত্তর: খ) নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া
১.৯০ তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে _______ হয়ে যায়।
ক) আনন্দিত
খ) দুঃখিত
গ) কাঁদো কাঁদো
ঘ) বিহ্বল
উত্তর: গ) কাঁদো কাঁদো
১.৯১ ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?
ক) এমন চমৎকার গল্প আগে কখনও পড়েননি
খ) এই গল্পটাই একটু ‘কারেকশান’ করতে হবে
গ) তোমার এখন পড়াশোনা করার বয়স, তাই করো
ঘ) গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন
উত্তর: খ) এই গল্পটাই একটু ‘কারেকশান’ করতে হবে
১.৯২ গল্প পড়ার পর তপন সংকল্প করে—
ক) আর কোনোদিন গল্প লিখবে না
খ) আরও বেশি করে গল্প লিখবে
গ) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে
ঘ) নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপবে
উত্তর: গ) ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপতে দেবে
১.৯৩ ‘চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে’—
ক) সকালে
খ) সন্ধ্যায়
গ) বিকালে
ঘ) রাতে
উত্তর: গ) বিকালে
১.৯৪ ‘কই পড়ু? লজ্জা কী? পড়ু, সবাই শুনি।’- কথাটা বলেছিলেন—
ক) বাবা
খ) মা
গ) কাকা
ঘ) ছোটোমাসি
উত্তর: খ) মা
১.৯৫ ছোটোমাসি আর মেসো একদিন বেড়াতে এল, হাতে এক সংখ্যা—
ক) আনন্দধারা
খ) সন্ধ্যাতারা
গ) বঙ্গবাণী
ঘ) সাহিত্যসন্ধ্যা
উত্তর: খ) সন্ধ্যাতারা





