Class 10 Bengali

বহুরূপী সুবোধ ঘোষ মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর

১.১ হরিদা ছিলেন পেশায় একজন—

ক) চায়ের দোকানদার
খ) বহুরূপী
গ) বাইজি
ঘ) পুলিশ

উত্তর: খ) বহুরূপী

১.২ যাঁর বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন, তাঁর নাম—

ক) হরিবাবু
খ) ভবতোষবাবু
গ) অনাদিবাবু
ঘ) জগদীশবাবু

উত্তর: ঘ) জগদীশবাবু

১.৩ সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন—

ক) সাত দিন
খ) সাত সপ্তাহ
গ) সাত মাস
ঘ) সাত বছর

উত্তর: ক) সাত দিন

১.৪ সন্ন্যাসী থাকেন—

ক) হিমালয়ের চূড়াতে
খ) হিমালয়ের গুহাতে
গ) মরুভূমিতে
ঘ) বনভূমিতে

উত্তর: খ) হিমালয়ের গুহাতে

১.৫ জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স—

ক) একশো বছর
খ) হাজার বছর
গ) হাজার বছরের বেশি
ঘ) একশো বছরের বেশি

উত্তর: গ) হাজার বছরের বেশি

১.৬ জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তা হল—

ক) সোনার বোল
খ) সোনার মল
গ) সোনার আংটি
ঘ) সোনার ঘুঙুর

উত্তর: ক) সোনার বোল

১.৭ সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাঁকে জোর করে দিয়েছিলেন—

ক) একটা দশ টাকার নোট
খ) একটা পঞ্চাশ টাকার নোট
গ) একটা কুড়ি টাকার নোট
ঘ) একটা একশো টাকার নোট

উত্তর: ঘ) একটা একশো টাকার নোট

১.৮ হরিদার ‘ঘরে আড্ডা দিত—

ক) পাঁচ জন
খ) চার জন
গ) তিন জন
ঘ) ছ-জন

উত্তর: খ) চার জন

১.৯ লেখক ও তাঁর বন্ধুরা কোন্ কোন্ সময়ে আড্ডা দিতেন?

ক) রাত্রে
খ) সকাল-দুপুরে
গ) সকালসন্ধে
ঘ) রাতদিন

উত্তর: গ) সকালসন্ধে

১.১০ হরিদার কাছে যা অসম্ভব, তা হল—

ক) রোজই ভাত রান্না করা
খ) রোজ চা তৈরি করা
গ) রোজ বহুরূপী সাজা
ঘ) রোজই একটা চাকরির কাজ করে যাওয়া

উত্তর: ঘ) রোজই একটা চাকরির কাজ করে যাওয়া

১.১১ হরিদার ছোট্ট ঘরটির অবস্থান—

ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে
খ) চকের বাস স্ট্যান্ডের কাছে
গ) দয়ালবাবুর লিচু বাগানে
ঘ) জগদীশবাবুর বাড়ির বাগানে

উত্তর: ক) শহরের সবচেয়ে সরু গলির ভিতরে

১.১২ হরিদার জীবনজুড়ে ছিল—

ক) ভয়ানক আপত্তি
খ) নাটকীয় বৈচিত্র্য
গ) বিচিত্র ছদ্মবেশ
ঘ) করুণ আবেদন

উত্তর: খ) নাটকীয় বৈচিত্র্য

১.১৩ মাঝে মাঝে সত্যিই হরিদা যা করতেন, তা হল—

ক) রোজগার
খ) বিরাগ
গ) উপোস
ঘ) সন্দেহ

উত্তর: গ) উপোস

১.১৪ যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিশ দেয়—

ক) এক আনা
খ) এক পয়সা
গ) এক টাকা
ঘ) এক-আনা দু-আনা

উত্তর: ঘ) এক-আনা দু-আনা

১.১৫ দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল—

ক) শহরের সবচেয়ে সরু গলিটিতে
খ) জগদীশবাবুর বাড়ির বাগানে
গ) দয়ালবাবুর লিচু বাগানে
ঘ) চকের বাস স্ট্যান্ডে

উত্তর: ঘ) চকের বাস স্ট্যান্ডে

১.১৬ চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল—

ক) একজন বাইজি
খ) একটি উন্মাদ পাগল
গ) একজন সন্ন্যাসী
ঘ) একজন কাপালিক

উত্তর: খ) একটি উন্মাদ পাগল

১.১৭ পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল, তা হল—

ক) একটা পাথর
খ) একটা থান ইট
গ) একটা লাঠি
ঘ) একটা ঢিল

উত্তর: খ) একটা থান ইট

১.১৮ বাসের ড্রাইভারের নাম ছিল—

ক) ভবতোষ
খ) অনাদি
গ) কাশীনাথ
ঘ) জগদীশ

উত্তর: গ) কাশীনাথ

১.১৯ ‘খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।’—এ কথা বলেছে—

ক) ভবতোষ
খ) অনাদি
গ) কাশীনাথ
ঘ) জনৈক বাসযাত্রী

উত্তর: গ) কাশীনাথ

১.২০ প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল—

ক) একজন কাপালিক
খ) একজন সন্ন্যাসী
গ) একজন বাইজি
ঘ) একটি পাগল

উত্তর: গ) একজন বাইজি

১.২১ শহরে যারা নতুন এসেছে, তারা—

ক) বেশ বিরক্ত হয়
খ) ভয়ে কেঁদে ফেলে
গ) দু-চোখ বড়ো করে তাকিয়ে থাকে
ঘ) হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে

উত্তর: গ) দু-চোখ বড়ো করে তাকিয়ে থাকে

১.২২ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—

ক) আট টাকা দশ আনা
খ) আট টাকা তিন আনা
গ) দশ টাকা আট আনা
ঘ) তিন টাকা আট আনা

উত্তর: ক) আট টাকা দশ আনা

১.২৩ দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল—

ক) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
খ) পুলিশ সেজে
গ) স্কুলের মাস্টারমশাই সেজে
ঘ) বাউল সেজে

উত্তর: খ) পুলিশ সেজে

১.২৪ হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিলেন—

ক) লিচু বাগানে
খ) স্কুলে
গ) দালানে
ঘ) বাস স্ট্যান্ডে

উত্তর: ক) লিচু বাগানে

১.২৫ লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক-টি ছেলেকে ধরেছিলেন, তার সংখ্যা হল—

ক) পাঁচ
খ) ছয়
গ) চার
ঘ) আট

উত্তর: গ) চার

১.২৬ নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন—

ক) জগদীশবাবু
খ) হরিদা
গ) ড্রাইভার কাশীনাথ
ঘ) স্কুলের মাস্টারমশাই

উত্তর: ঘ) স্কুলের মাস্টারমশাই

১.২৭ জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন?

ক) উদার
খ) কৃপণ
গ) কপট
ঘ) বিকৃত

উত্তর: খ) কৃপণ

১.২৮ বড়ো চমৎকার ছিল কোন্ সময়ের চেহারা?

ক) রাতের
খ) সকালের
গ) সন্ধ্যার
ঘ) ভোরের

উত্তর: গ) সন্ধ্যার

১.২৯ বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি—

ক) জামা
খ) পাঞ্জাবি
গ) শাল
ঘ) উত্তরীয়

উত্তর: ঘ) উত্তরীয়

১.৩০ বিরাগীর ঝোলার ভিতর যে-বইটি ছিল, সেটি হল—

ক) গীতা
খ) কোরান
গ) মহাভারত
ঘ) উপনিষদ

উত্তর: ক) গীতা

১.৩১ জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল—

ক) বারো লক্ষ টাকার
খ) কুড়ি লক্ষ টাকার
গ) আঠারো লক্ষ টাকার
ঘ) এগারো লক্ষ টাকার

উত্তর: ঘ) এগারো লক্ষ টাকার

১.৩২ রাগ হল এক ধরনের—

ক) প্রবৃত্তি
খ) অনুভূতি
গ) রিপু
ঘ) আচরণ

উত্তর: গ) রিপু

১.৩৩ লেখকের কানের কাছে ফিশফিশ করে যে-বলেছিল—‘না না, হরিদা নয়। হতেই পারে না।’ তার নাম হল—

ক) অনাদি
খ) ভবতোষ
গ) জগদীশ
ঘ) সুবোধ

উত্তর: খ) ভবতোষ

১.৩৪ জগদীশবাবু বিরাগীজিকে প্রণামী দিয়েছিলেন—

ক) পঞ্চাশ টাকা
খ) পঁচিশ টাকা
গ) একশো এক টাকা
ঘ) দেড়শো টাকা

উত্তর: গ) একশো এক টাকা

১.৩৫ বিরাগী আসলে ছিলেন—

ক) হরিদা
খ) জগদীশবাবু
গ) সন্ন্যাসী
ঘ) পাগল

উত্তর: ক) হরিদা

১.৩৬ ভবতোষ ভেবেছিল জগদীশবাবু হরিদাকে বকশিশ হিসেবে দেবেন—

ক) আট আনা বা দশ আনা
খ) দশ আনা বা বারো আনা
গ) ছ-আনা বা আট আনা
ঘ) পাঁচ আনা

উত্তর: ক) আট আনা বা দশ আনা

১.৩৭ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান—

ক) একদিন
খ) দু-দিন
গ) চার দিন
ঘ) পাঁচ দিন

উত্তর: ক) একদিন

১.৩৮ সন্ন্যাসী সারাবছর খেতেন—

ক) একটি বেল
খ) একটি আমলকী
গ) একটি হরীতকী
ঘ) একটি বহেড়া

উত্তর: গ) একটি হরীতকী

১.৩৯ ‘বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত।’—বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ—

ক) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে
খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার
গ) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন
ঘ) কাপালিক সেজে এলেও হরিদা কোনো পয়সা নেন না

উত্তর: খ) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার

১.৪০ ‘সে ভয়ানক দুর্লভ জিনিস’—দুর্লভ জিনিসটি হল—

ক) সন্ন্যাসীর আশীর্বাদ
খ) সন্ন্যাসীর সান্নিধ্য
গ) সন্ন্যাসীর পদধূলি
ঘ) সন্ন্যাসীর উপদেশ

উত্তর: গ) সন্ন্যাসীর পদধূলি

১.৪১ হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল—

ক) মহাপুরুষ
খ) অশরীরী
গ) অতিমানব
ঘ) বহুরূপী

উত্তর: খ) অশরীরী

১.৪২ হরিদার মতে সব তীর্থ—

ক) মানুষের বুকের ভিতর
খ) গভীর অরণ্যে
গ) শূন্য আকাশে
ঘ) হিমালয়ের চূড়ায়

উত্তর: ক) মানুষের বুকের ভিতর

১.৪৩ ভবতোষ চেঁচিয়ে উঠেছিল—

ক) হরিদার বাঘ সাজা দেখে
খ) জগদীশবাবুর টাকার পরিমাণ শুনে
গ) বকশিশের কথা শুনে
ঘ) হরিদার টাকা ত্যাগ করার কথায়

উত্তর: গ) বকশিশের কথা শুনে

১.৪৪ ‘ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধে রক্ষা করেছিলেন সেই নকল-পুলিশ হরিদা’—ঘুষের পরিমাণ কত?

ক) চার আনা
খ) আট আনা
গ) আট টাকা
ঘ) পঁচিশ টাকা

উত্তর: খ) আট আনা

১.৪৫ বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল—

ক) ক্ষমা
খ) অশ্রু
গ) ক্রোধ
ঘ) জ্যোৎস্না

উত্তর: ঘ) জ্যোৎস্না

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন— ক) মার্নেজ খ) রোকে ডালটন গ) পাবলো নেরুদা ঘ) লেওজেল রুগামা উত্তর: গ) পাবলো