Class 10 Bengali

মাধ্যমিক বাংলা আফ্রিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ও উত্তর

১.১ আফ্রিকা হল একটি-
ক) শহর
খ) মহাদেশ
গ) মহাসাগর
ঘ) উপমহাদেশ
উত্তর: খ) মহাদেশ

১.২ স্রষ্টার অসন্তোষ ছিল-
ক) তাঁর সৃষ্টির প্রতি
খ) নিজের প্রতি
গ) আফ্রিকার প্রতি
ঘ) পশ্চিমি দুনিয়ার প্রতি
উত্তর: খ) নিজের প্রতি

১.৩ কবি আদিম যুগের যে-বিশেষণ ব্যবহার করেছেন, তা হল-
ক) উদ্‌ভ্রান্ত
খ) চেতনাতীত
গ) দৃষ্টি-অতীত
ঘ) অপমানিত
উত্তর: ক) উদ্‌ভ্রান্ত

১.৪ নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন-
ক) কবি
খ) স্রষ্টা
গ) ছায়াবৃতা
ঘ) দয়াময় দেবতা
উত্তর: খ) স্রষ্টা

১.৫ স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন, কারণ-
ক) বিভীষিকার প্রচণ্ড মহিমা
খ) সভ্যের বর্বর লোভ
গ) নিজের প্রতি অসন্তোষ
ঘ) আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত
উত্তর: গ) নিজের প্রতি অসন্তোষ

১.৬ যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সে হল-
ক) দুর্গমের রহস্য
খ) দৃষ্টি-অতীত জাদু
গ) যুগান্তরের কবি
ঘ) রুদ্র সমুদ্রের বাহু
উত্তর: ঘ) রুদ্র সমুদ্রের বাহু

১.৭ ‘রুদ্র সমুদ্রের বাহু’ আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল-
ক) জলতরঙ্গের বন্ধনে
খ) নিভৃত অবকাশে
গ) পর্বতকন্দরে
ঘ) বনস্পতির নিবিড় পাহারায়
উত্তর: ঘ) বনস্পতির নিবিড় পাহারায়

১.৮ আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল-
ক) কৃপণ
খ) দুর্বোধ
গ) আবিল
ঘ) নগ্ন
উত্তর: ক) কৃপণ

১.৯ নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল-
ক) দুর্বোধ সংকেত
খ) ভাষাহীন ক্রন্দন
গ) নির্লজ্জ অমানুষতা
ঘ) দুর্গমের রহস্য
উত্তর: ঘ) দুর্গমের রহস্য

১.১০ আফ্রিকা চিনেছিল জল-স্থল-আকাশের-
ক) দুর্বোধ সংকেত
খ) দুর্গমের রহস্য
গ) জাদু
ঘ) বিদ্রূপ
উত্তর: ক) দুর্বোধ সংকেত

১.১১ প্রকৃতির দৃষ্টি-অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল-
ক) বিভীষিকা
খ) মন্ত্র
গ) অসন্তোষ
ঘ) ক্রন্দন
উত্তর: খ) মন্ত্র

১.১২ আফ্রিকা বিদ্রুপ করছিল-
ক) নতুন সৃষ্টিকে
খ) শঙ্কাকে
গ) ভীষণকে
ঘ) আপনাকে
উত্তর: গ) ভীষণকে

১.১৩ আফ্রিকা বিদ্রুপ করছিল ভীষণকে-
ক) বিভীষিকার প্রচণ্ড মহিমায়
খ) কালো ঘোমটার নীচে
গ) বিরূপের ছদ্মবেশে
ঘ) তাণ্ডবের দুন্দুভিনিনাদে
উত্তর: গ) বিরূপের ছদ্মবেশে

১.১৪ কে শঙ্কাকে হার মানাতে চাইছিল?
ক) কবি
খ) আফ্রিকা
গ) রুদ্র সমুদ্রের বাহু
ঘ) দৃষ্টি-অতীত জাদু
উত্তর: খ) আফ্রিকা

১.১৫ ‘তাণ্ডব’ শব্দের অর্থ হল-
ক) অপমান
খ) তছনছ করা
গ) হইচই করা
ঘ) উদ্দাম নাচ
উত্তর: ঘ) উদ্দাম নাচ

১.১৬ ‘আফ্রিকা’ কবিতায় কবি ‘ছায়াবৃতা’ সম্বোধন করেছেন-
ক) আদিম অরণ্যকে
খ) আফ্রিকার কৃষ্ণাঙ্গী ক্রীতদাসীকে
গ) আফ্রিকাকে
ঘ) ঔপনিবেশিক শাসনকে
উত্তর: গ) আফ্রিকাকে

১.১৭ আফ্রিকাকে কবি ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন, কারণ-
ক) আফ্রিকার লোকেদের গায়ের রং কালো
খ) আফ্রিকা জঙ্গলাকীর্ণ
গ) আফ্রিকায় ছ-মাস রাত্রি থাকে
ঘ) মানচিত্রে আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে
উত্তর: খ) আফ্রিকা জঙ্গলাকীর্ণ

১.১৮ কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল?
ক) উপেক্ষার আবিল দৃষ্টি
খ) মানুষের শুভবুদ্ধি
গ) সভ্যের বর্বর লোভ
ঘ) আফ্রিকার মানবরূপ
উত্তর: ঘ) আফ্রিকার মানবরূপ

১.১৯ উপেক্ষার দৃষ্টি কেমন ছিল?
ক) আবিল
খ) তীক্ষ্ণ
গ) বর্বর
ঘ) অন্ধ
উত্তর: ক) আবিল

১.২০ ‘আফ্রিকা’ কবিতায় ‘ওরা’ এল-
ক) লোহার হাতকড়ি নিয়ে
খ) মানুষ-ধরার দল নিয়ে
গ) অরণ্যপথে
ঘ) সমুদ্রপারে
উত্তর: ক) লোহার হাতকড়ি নিয়ে

১.২১ ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’-ওরা হল-
ক) ভারতীয়
খ) ইউরোপীয়
গ) আমেরিকান
ঘ) জংলি উপজাতি
উত্তর: খ) ইউরোপীয়

১.২২ মানুষ-ধরার দলের নখ ছিল-
ক) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ
খ) ইগলের চেয়ে কঠিন
গ) বাঘের চেয়ে নির্দয়
ঘ) সিংহের চেয়ে ধারালো
উত্তর: ক) নেকড়ের চেয়ে তীক্ষ্ণ

১.২৩ মানুষ-ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্ধ ছিল-
ক) কৃপণ আলো
খ) ভাষাহীন ক্রন্দন
গ) সূর্যহারা অরণ্য
ঘ) বীভৎস কাদার পিণ্ড
উত্তর: গ) সূর্যহারা অরণ্য

১.২৪ সভ্যের লোভ কেমন?
ক) নির্লজ্জ
খ) পঙ্কিল
গ) আবিল
ঘ) বর্বর
উত্তর: ঘ) বর্বর

১.২৫ সভ্যের বর্বর লোভ নগ্ন করল-
ক) উপেক্ষার আবিল দৃষ্টিকে
খ) আপন নির্লজ্জ অমানুষতাকে
গ) আফ্রিকার মানবরূপকে
ঘ) মানুষ-ধরার দলকে
উত্তর: খ) আপন নির্লজ্জ অমানুষতাকে

১.২৬ আফ্রিকার ক্রন্দন কেমন?
ক) উগ্র
খ) বীভৎস
গ) আবিল
ঘ) ভাষাহীন
উত্তর: ঘ) ভাষাহীন

১.২৭ অরণ্যপথ কেমন?
ক) সূর্যহারা
খ) অন্ধ
গ) বাষ্পাকুল
ঘ) পিচ্ছিল
উত্তর: গ) বাষ্পাকুল

১.২৮ অরণ্যপথে ধূলি পঙ্কিল হল-
ক) রক্তে মিশে
খ) অশ্রুতে মিশে
গ) ঘামে ভিজে
ঘ) রক্তে-অশ্রুতে মিশে
উত্তর: ঘ) রক্তে-অশ্রুতে মিশে

১.২৯ ‘তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে/পঙ্কিল হলো ধূলি তোমার _______ মিশে।’ (শূন্যস্থান)
ক) বিরূপের ছদ্মবেশে
খ) অপমানিত ইতিহাসে
গ) শেষ রশ্মিপাতে
ঘ) রক্তে-অশ্রুতে
উত্তর: ঘ) রক্তে-অশ্রুতে

১.৩০ যারা কাঁটা-মারা জুতো পরেছিল, তারা হল-
ক) দস্যু
খ) নেকড়ে
গ) মানুষ-ধরার দল
ঘ) পশু
উত্তর: ক) দস্যু

১.৩১ বীভৎস কাদার পিণ্ড কী দিয়ে গেল?
ক) ভাষাহীন ক্রন্দন
খ) পদচিহ্ন
গ) চিরচিহ্ন
ঘ) অপমান
উত্তর: গ) চিরচিহ্ন

১.৩২ ‘বীভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার _______।’ (শূন্যস্থান)
ক) কালো ঘোমটার নীচে
খ) কৃপণ আলোর অন্তঃপুরে
গ) অপমানিত ইতিহাসে
ঘ) মায়ের কোলে
উত্তর: গ) অপমানিত ইতিহাসে

১.৩৩ যে-মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল, তা অবস্থিত-
ক) রুদ্র সমুদ্রে
খ) সমুদ্রপারে
গ) সূর্যহারা অরণ্যে
ঘ) মানবীর দ্বারে
উত্তর: খ) সমুদ্রপারে

১.৩৪ পূজার ঘণ্টা কখন বাজছিল?
ক) সকালে
খ) সন্ধ্যায়
গ) সকালে-সন্ধ্যায়
ঘ) মধ্যরাতে
উত্তর: গ) সকালে-সন্ধ্যায়

১.৩৫ কার নামে পূজার ঘণ্টা বাজছিল?
ক) সভ্য দেশগুলির নামে
খ) ঔপনিবেশিক শাসকের নামে
গ) আফ্রিকার রাজার নামে
ঘ) দয়াময় দেবতার নামে
উত্তর: ঘ) দয়াময় দেবতার নামে

১.৩৬ কবির সংগীতে বেজে উঠেছিল-
ক) মধুর ঝংকার
খ) পূজার ঘণ্টা
গ) সুন্দরের আরাধনা
ঘ) সুরের মূর্ছনা
উত্তর: গ) সুন্দরের আরাধনা

১.৩৭ ‘শিশুরা খেলছিল _______।’ (শূন্যস্থান)
ক) মায়ের কোলে
খ) পাড়ায় পাড়ায়
গ) বাষ্পাকুল অরণ্যপথে
ঘ) গুপ্ত গহ্বরে
উত্তর: ক) মায়ের কোলে

১.৩৮ আজ কোন্ দিকে ঝড় আসছে?
ক) পূর্ব দিগন্তে
খ) পশ্চিম দিগন্তে
গ) উত্তর দিগন্তে
ঘ) দক্ষিণ দিগন্তে
উত্তর: খ) পশ্চিম দিগন্তে

১.৩৯ পশ্চিম দিগন্তে কোন্ সময়ে ঝড় আসছে?
ক) প্রভাত কালে
খ) দ্বিপ্রহরে
গ) গোধূলি বেলায়
ঘ) প্রদোষ কালে
উত্তর: ঘ) প্রদোষ কালে

১.৪০ ‘প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস’- ‘প্রদোষ’ শব্দের অর্থ-
ক) সন্ধ্যা
খ) ভোর
গ) রাত্রি
ঘ) দুপুর
(মাধ্যমিক ২০১৭)
উত্তর: ক) সন্ধ্যা

১.৪১ গুপ্ত গহ্বর থেকে যারা বেরিয়ে এল, তারা হল-
ক) ছায়াবৃতা
খ) দস্যু
গ) পশু
ঘ) নেকড়ে
উত্তর: গ) পশু

১.৪২ ‘অশুভ ধ্বনিতে ঘোষণা করল _______।’ (শূন্যস্থান)
ক) শেষ পুণ্যবাণী
খ) সুন্দরের আরাধনা
গ) দিনের অন্তিমকাল
ঘ) নির্লজ্জ অমানুষতা
উত্তর: গ) দিনের অন্তিমকাল

১.৪৩ কবি সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন?
ক) আফ্রিকাকে
খ) বিশ্ববাসীকে
গ) যুগান্তের কবিকে
ঘ) মানহারা মানবীকে
উত্তর: গ) যুগান্তের কবিকে

১.৪৪ কবি যুগান্তের কবিকে কোথায় দাঁড়াতে বলেছেন?
ক) আদিম অরণ্যে
খ) মানহারা মানবীর দ্বারে
গ) দিনের অন্তিমকালে
ঘ) সমুদ্রতীরে
উত্তর: খ) মানহারা মানবীর দ্বারে

১.৪৫ ‘দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে’-‘মানহারা মানবী’ বলতে বোঝানো হয়েছে-
ক) বিশ্বমাতাকে
খ) ভারতবর্ষকে
গ) ছায়াবৃতাকে
ঘ) আফ্রিকাকে
উত্তর: ঘ) আফ্রিকাকে

১.৪৬ ‘ক্ষমা করো’- কে ক্ষমা করবে?
ক) আফ্রিকা
খ) যুগান্তের কবি
গ) সভ্যতা
ঘ) দয়াময় দেবতা
উত্তর: ক) আফ্রিকা

১.৪৭ যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে, সে হল-
ক) দয়াময় দেবতা
খ) যুগান্তের কবি
গ) মানহারা মানবী
ঘ) প্রাচী ধরিত্রী
উত্তর: খ) যুগান্তের কবি

১.৪৮ ‘আফ্রিকা’ কবিতাটি যে-কাব্যগ্রন্থ থেকে গৃহীত-
ক) সঞ্চিতা
খ) মানসী
গ) পত্রপুট
ঘ) গীতাঞ্জলি
উত্তর: গ) পত্রপুট

১.৪৯ ‘সেখানে নিভৃত অবকাশে তুমি/সংগ্রহ করেছিলে…’- কী সংগ্রহ করার কথা বলা হয়েছে?
ক) ভাষাহীন ক্রন্দন
খ) দুর্বোধ সংকেত
গ) দুর্গমের রহস্য
ঘ) দৃষ্টি-অতীত জাদু
উত্তর: গ) দুর্গমের রহস্য

১.৫০ স্রষ্টা ঘনঘন মাথা নাড়ছিল-
ক) সম্মতিতে
খ) অধৈর্যে
গ) আনন্দে
ঘ) বিষাদে
উত্তর: খ) অধৈর্যে

১.৫১ ‘আফ্রিকা’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়-
ক) বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দ
খ) বৈশাখ, ১৩৩৪ বঙ্গাব্দ
গ) চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দ
ঘ) আশ্বিন, ১৩৪৩ বঙ্গাব্দ
উত্তর: গ) চৈত্র, ১৩৪৩ বঙ্গাব্দ

১.৫২ রবীন্দ্রনাথ যাঁর অনুরোধে ‘আফ্রিকা’ কবিতাটি লিখেছিলেন-
ক) বিষ্ণু দে-র
খ) অমিয় চক্রবর্তীর
গ) নজরুলের
ঘ) বিহারীলালের
উত্তর: খ) অমিয় চক্রবর্তীর।

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন— ক) মার্নেজ খ) রোকে ডালটন গ) পাবলো নেরুদা ঘ) লেওজেল রুগামা উত্তর: গ) পাবলো