Class 10 Bengali

মাধ্যমিক বাংলা: ‘অভিষেক’ কবিতা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Abhishek Kobita MCQ

১ মধুসূদনের ‘অভিষেক’ নামাঙ্কিত পাঠ্য অংশটি কোন্ কাব্য থেকে নেওয়া?
ক) হেক্টরবধ কাব্য
খ) তিলোত্তমাসম্ভব কাব্য
গ) মেঘনাদবধ কাব্য
ঘ) ব্রজাঙ্গনা কাব্য
উত্তর: গ) মেঘনাদবধ কাব্য

২ ‘মেঘনাদবধ কাব্য’-টির প্রকাশকাল—
ক) ১৮৬২ খ্রিস্টাব্দ
খ) ১৮৬৫ খ্রিস্টাব্দ
গ) ১৮৬১ খ্রিস্টাব্দ
ঘ) ১৮৭২ খ্রিস্টাব্দ
উত্তর: গ) ১৮৬১ খ্রিস্টাব্দ

৩ ন-টি সর্গে বিভক্ত ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি কোন্ সর্গ থেকে গৃহীত?
ক) প্রথম সর্গ
খ) নবম সর্গ
গ) চতুর্থ সর্গ
ঘ) সপ্তম সর্গ
উত্তর: ক) প্রথম সর্গ

৪ নীচের কোন্ নাটকটি মধুসূদনের নয়—
ক) শর্মিষ্ঠা
খ) নরনারায়ণ
গ) পদ্মাবতী
ঘ) ব্রজাঙ্গনা
উত্তর: খ) নরনারায়ণ

৫ মধুসূদন দত্ত রচিত প্রহসনটি হল—
ক) একেই কি বলে সভ্যতা
খ) আনন্দ বিদায়
গ) সধবার একাদশী
ঘ) চিরকুমার সভা
উত্তর: ক) একেই কি বলে সভ্যতা

৬ মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয়—
ক) ১৮৭৩, ২৯ জুন
খ) ১৮৭৫, ৩০ জুন
গ) ১৮৭৪, ২৮ জুলাই
ঘ) ১৮৭২, ৩০ জুন
উত্তর: ক) ১৮৭৩, ২৯ জুন

৭ ‘কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী’—বীরেন্দ্রকেশরী হলেন—
ক) ইন্দ্রজিৎ
খ) রাবণ
গ) রাঘব
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: ক) ইন্দ্রজিৎ

৮ মধুসূদন যে-ছন্দের জনক, তা হল—
ক) পাদাকুলক ছন্দ
খ) গদ্য ছন্দ
গ) অমিত্রাক্ষর ছন্দ
ঘ) মাত্রাবৃত্ত ছন্দ
উত্তর: গ) অমিত্রাক্ষর ছন্দ

৯ ধাত্রী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিতের কাছে এসেছিলেন—
ক) দেবী সরস্বতী
খ) দেবী দুর্গা
গ) দেবী লক্ষ্মী
ঘ) দেবী চণ্ডী
উত্তর: গ) দেবী লক্ষ্মী

১০ অম্বুরাশি-সুতা, ভগবতী ইন্দিরা সুন্দরী হলেন আসলে—
ক) দেবী লক্ষ্মী
খ) দেবী চণ্ডী
গ) দেবী মনসা
ঘ) দেবী দুর্গা
উত্তর: ক) দেবী লক্ষ্মী

১১ অম্বুরাশি-সুতা যার মৃত্যুসংবাদ দিলেন—
ক) রাবণের
খ) বিভীষণের
গ) বীরবাহুর
ঘ) রাঘবের
উত্তর: গ) বীরবাহুর

১২ ‘সসৈন্যে সাজেন আজি ______ আপনিই।’ (শূন্যস্থান)
ক) বধিতে
খ) খেলিতে
গ) মারিতে
ঘ) যুঝিতে
উত্তর: ঘ) যুঝিতে

১৩ মহাবাহু হলেন—
ক) রামচন্দ্র
খ) রাবণ
গ) ইন্দ্রজিৎ
ঘ) বীরবাহু
উত্তর: গ) ইন্দ্রজিৎ

১৪ ‘সংহারিনু আমি রঘুবরে;’ (শূন্যস্থান)
ক) নিশা-রণে
খ) অপরাহ্ণ-রণে
গ) দিবা-রণে
ঘ) মধ্যাহ্ন-রণে
উত্তর: ক) নিশা-রণে

১৫ ‘বৈরিদল’ শব্দের অর্থ—
ক) বন্ধুদল
খ) মিত্রদল
গ) শত্রুদল
ঘ) ভ্রাতৃদল
উত্তর: গ) শত্রুদল

১৬ ‘এ বারতা, এ অদ্ভুত বারতা, ______’ (শূন্যস্থান)
ক) জননী
খ) ভগবতী
গ) রাক্ষসী
ঘ) মাতঃ
উত্তর: ক) জননী

১৭ ‘কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে।’—দাস হলেন—
ক) ইন্দ্রজিৎ
খ) লক্ষ্মণ
গ) রাবণ
ঘ) বিভীষণ
উত্তর: ক) ইন্দ্রজিৎ

১৮ ‘রক্ষ রক্ষঃকুলমান’—রক্ষকূলের মান রক্ষা করবেন—
ক) রাবণ
খ) লক্ষ্মণ
গ) ইন্দ্রজিৎ
ঘ) বিভীষণ
উত্তর: গ) ইন্দ্রজিৎ

১৯ ‘রক্ষঃ-চূড়ামণি’ শব্দের অর্থ—
ক) রাক্ষসকুলের শিরোমণি
খ) রাক্ষসকুলের ক্ষেত্রমণি
গ) রাক্ষসকুলের রক্ষামণি
ঘ) রাক্ষসকুলের সৈন্যমণি
উত্তর: ক) রাক্ষসকুলের শিরোমণি

২০ রোষে কুসুমদাম ছিঁড়ল—
ক) মেঘনাদ
খ) রামচন্দ্র
গ) রাবণ
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: ক) মেঘনাদ

২১ ‘পদ-তলে পড়ি শোভিল কুণ্ডল,’—’কুণ্ডল’ শব্দের অর্থ—
ক) কর্ণভূষণ
খ) নূপুর
গ) কণ্ঠহার
ঘ) কঙ্কণ
উত্তর: ক) কর্ণভূষণ

২২ ‘______ বেড়ে স্বর্ণলঙ্কা।’ (শূন্যস্থান)
ক) বামাদল
খ) কর্বুরদল
গ) রাক্ষসদল
ঘ) বৈরিদল
উত্তর: ঘ) বৈরিদল

২৩ ‘হেথা আমি বামাদল মাঝে?’—’বামা’ শব্দের অর্থ—
ক) পুরুষ
খ) রাক্ষস
গ) নারী
ঘ) দেবী
উত্তর: গ) নারী

২৪ ‘দশাননাত্মজ’ হলেন—
ক) রাম
খ) বিভীষণ
গ) ইন্দ্রজিৎ
ঘ) লক্ষ্মণ
উত্তর: গ) ইন্দ্রজিৎ

২৫ ত্বরা করে আনতে বলা হয়েছে—
ক) রথ
খ) পালকি
গ) ঘোড়া
ঘ) হাতি
উত্তর: ক) রথ

২৬ ‘ঘুচাব এ অপবাদ, বধি ______।’ (শূন্যস্থান)
ক) অসুরকুলে
খ) দেবকুলে
গ) বানরকুলে
ঘ) রিপুকুলে
উত্তর: ঘ) রিপুকুলে

২৭ ‘সাজিলা রথীন্দ্ররথ’—’রথীন্দ্ররথ’ শব্দের অর্থ—
ক) শ্রেষ্ঠ বীর
খ) শ্রেষ্ঠ দেবতা
গ) শ্রেষ্ঠ রথী
ঘ) শ্রেষ্ঠ অসুর
উত্তর: গ) শ্রেষ্ঠ রথী

২৮ ‘হৈমবতীসুত’ হলেন—
ক) কার্তিকেয়
খ) গণেশ
গ) অর্জুন
ঘ) গরুড়
উত্তর: ক) কার্তিকেয়

২৯ ‘বৃহন্নলারূপী কিরীটি,’—’কিরীটি’ হলেন—
ক) ইন্দ্রজিৎ
খ) রাবণ
গ) অর্জুন
ঘ) বিভীষণ
উত্তর: গ) অর্জুন

৩০ বৃহন্নলারূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী ছিলেন—
ক) বিরাটপুত্র
খ) পবনপুত্র
গ) রাবণপুত্র
ঘ) চিত্রাঙ্গদাপুত্র
উত্তর: ক) বিরাটপুত্র

৩১ ‘উদ্ধারিতে গোধন, সাজিলা শূর, ______,’ (শূন্যস্থান)
ক) নিমবৃক্ষমূলে
খ) বটবৃক্ষমূলে
গ) শমীবৃক্ষমূলে
ঘ) কদমবৃক্ষমূলে
উত্তর: গ) শমীবৃক্ষমূলে

৩২ ‘মেঘবর্ণ রথ; চক্র ______;’ (শূন্যস্থান)
ক) রামধনুর ছটা
খ) বিজলির ছটা
গ) স্বর্ণময় ছটা
ঘ) ময়ূর পেখম
উত্তর: খ) বিজলির ছটা

৩৩ ‘ধ্বজ ইন্দ্রচাপরূপী:’—’ইন্দ্রচাপরূপী’ বলতে বোঝায়—
ক) রামধনুরূপীকে
খ) বিজলিরূপীকে
গ) জ্যোৎস্নারূপীকে
ঘ) মেঘরূপীকে
উত্তর: ক) রামধনুরূপীকে

৩৪ আশুগতি বেগে ছুটছে যেন—
ক) ব্যাঘ্র
খ) হস্তী
গ) তুরঙ্গম
ঘ) রথ
উত্তর: গ) তুরঙ্গম

৩৫ ‘রথে চড়ে বীর-চূড়ামণি বীরদর্পে,’—’বীর-চূড়ামণি’ বলতে বলা হয়েছে—
ক) বিভীষণ
খ) ইন্দ্রজিৎ
গ) রামচন্দ্র
ঘ) রাবণ
উত্তর: খ) ইন্দ্রজিৎ

৩৬ ‘হেমলতা আলিঙ্গয়ে তরু-কুলেশ্বরে’—’হেমলতা’ হল—
ক) স্বর্ণলতা
খ) অপরাজিতা
গ) মাধবীলতা
ঘ) সন্ধ্যামণি
উত্তর: ক) স্বর্ণলতা

৩৭ ‘কহিলা কাঁদিয়া ধনী;’—’ধনী’ শব্দের অর্থ—
ক) যুবতি
খ) সৌন্দর্যময়ী
গ) অর্থময়ী
ঘ) দেবী
উত্তর: খ) সৌন্দর্যময়ী

৩৮ ‘কোথা প্রাণসখে, রাখি এ দাসীরে,’—এখানে ‘দাসী’ বলতে বোঝাচ্ছে—
ক) প্রমীলাকে
খ) চিত্রাঙ্গদাকে
গ) সীতাকে
ঘ) নিকষাকে
উত্তর: ক) প্রমীলাকে

৩৯ ‘গহন কাননে, ______ বাঁধিলে সাথে করি-পদ,’ (শূন্যস্থান)
ক) বেড়া জালে
খ) ব্রততী
গ) ফাঁদ পেতে
ঘ) সাপটি
উত্তর: খ) ব্রততী

৪০ ‘তবে কেন তুমি, গুণনিধি,’—’গুণনিধি’ বলতে বোঝানো হয়েছে—
ক) রামচন্দ্রকে
খ) ইন্দ্রজিৎকে
গ) পবনকে
ঘ) রাবণকে
উত্তর: খ) ইন্দ্রজিৎকে

৪১ ‘ত্যজ কি কিঙ্করীরে আজি?’—’কিঙ্করী’ শব্দের অর্থ—
ক) কিন্নরী
খ) ললনা
গ) সেবিকা
ঘ) কিঙ্কিণি
উত্তর: গ) সেবিকা

৪২ ‘ইন্দ্রজিতে জিতি তুমি, সতী,’—’সতী’ বলতে বলা হয়েছে—
ক) নিকষাকে
খ) সরমাকে
গ) প্রমীলাকে
ঘ) চিত্রাঙ্গদাকে
উত্তর: গ) প্রমীলাকে

৪৩ ‘ত্বরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী’,—এখানে ‘কল্যাণী’ হলেন—
ক) প্রমীলা
খ) অমলা
গ) বিমলা
ঘ) সরলা
উত্তর: ক) প্রমীলা

৪৪ ইন্দ্রজিৎ সমরে, নাশ করতে চলেছে—
ক) লক্ষ্মণকে
খ) পবনকে
গ) রাঘবকে
ঘ) যদুনন্দনকে
উত্তর: গ) রাঘবকে

৪৫ ‘বিদায় এবে দেহ ______।’ (শূন্যস্থান)
ক) চাঁদমুখী
খ) বিধুমুখী
গ) শশীমুখী
ঘ) জ্যোৎস্নামুখী
উত্তর: খ) বিধুমুখী

৪৬ ‘অম্বর উজলি!’—’অম্বর’ শব্দের অর্থ হল—
ক) বাতাস
খ) আগুন
গ) আকাশ
ঘ) বন্যা
উত্তর: গ) আকাশ

৪৭ ‘শিঞ্জিনী আকর্ষি রোষে,’—’শিঞ্জিনী’ শব্দের অর্থ হল—
ক) ধনুকের ছিলা
খ) অসি
গ) তৃণ
ঘ) দুন্দুভি
উত্তর: ক) ধনুকের ছিলা

৪৮ ‘______ যথা নাদে মেঘ মাঝে ভৈরবে।’ (শূন্যস্থান)
ক) রাঘবেন্দ্র
খ) শূরেন্দ্র
গ) পক্ষীন্দ্র
ঘ) বীরেন্দ্র
উত্তর: গ) পক্ষীন্দ্র

৪৯ ‘উড়িছে কৌশিক-ধ্বজ;’—’ধ্বজ’ শব্দের অর্থ—
ক) দামামা
খ) পতাকা
গ) কনক
ঘ) আসন
উত্তর: খ) পতাকা

৫০ ‘নাদিলা কর্বুরদল’—’কর্বুরদল’ বলতে বোঝানো হয়েছে—
ক) দেবতাবৃন্দকে
খ) হনুমানবৃন্দকে
গ) রাক্ষসবৃন্দকে
ঘ) মানববৃন্দকে
উত্তর: গ) রাক্ষসবৃন্দকে

৫১ ‘নাদিলা কর্বুরদল হেরি বীরবরে মহাগর্বে।’—’বীরবর’ হলেন—
ক) ইন্দ্রজিৎ
খ) রাবণ
গ) লক্ষ্মণ
ঘ) বিভীষণ
উত্তর: ক) ইন্দ্রজিৎ

৫২ মরে নাকি পুনরায় বেঁচে উঠেছে—
ক) লক্ষ্মণ
খ) বীরবাহু
গ) রাঘব
ঘ) পবন
উত্তর: গ) রাঘব

৫৩ ইন্দ্রজিৎ সমূলে নির্মূল করতে চাইছে—
ক) রাঘবকে
খ) তারকাসুরকে
গ) পবনকে
ঘ) দুর্যোধনকে
উত্তর: ক) রাঘবকে

৫৪ ‘সমূলে নির্মূল করিব পামরে আজি!’—’পামর’ শব্দের অর্থ—
ক) গুণী
খ) ভোগী
গ) পাপী
ঘ) সখী
উত্তর: গ) পাপী

৫৫ ‘আলিঙ্গি কুমারে,’—’কুমার’ হলেন—
ক) লক্ষ্মণ
খ) পবন
গ) বীরবাহু
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: ঘ) ইন্দ্রজিৎ

৫৬ ‘চুমি শিরঃ, ______ উত্তর করিলা তবে স্বর্ণ-লঙ্কাপতি;’ (শূন্যস্থান)
ক) মৃদুস্বরে
খ) তারস্বরে
গ) মিনমিনিয়ে
ঘ) রাগান্বিত স্বরে
উত্তর: ক) মৃদুস্বরে

৫৭ রাবণের মতে রাক্ষসকুলশেখর, রাক্ষসকুলভরসা হলেন—
ক) বীরবাহু
খ) ইন্দ্রজিৎ
গ) কুম্ভকর্ণ
ঘ) বিভীষণ
উত্তর: খ) ইন্দ্রজিৎ

৫৮ রাবণের প্রতি বিধি আজ—
ক) বাম
খ) আনন্দ
গ) ডান
ঘ) দুঃখ
উত্তর: ক) বাম

৫৯ ‘কে কবে শুনেছে পুত্র, ______।’ (শূন্যস্থান)
ক) ভাসে শ্যাওলা জলে
খ) ভাসে মাছ জলে
গ) ভাসে শিলা জলে
ঘ) ভাসে মানুষ জলে
উত্তর: গ) ভাসে শিলা জলে

৬০ ‘অসুরারি-রিপু;’ হলেন—
ক) ইন্দ্রজিৎ-মেঘনাদ
খ) রাম-লক্ষ্মণ
গ) রাবণ-বিভীষণ
ঘ) তারকাসুর-মহিষাসুর
উত্তর: ক) ইন্দ্রজিৎ-মেঘনাদ

৬১ ‘কি ছার সে নর,’—এই নরটি হলেন—
ক) রাঘব
খ) বিভীষণ
গ) দুর্যোধন
ঘ) অহিরাবণ
উত্তর: ক) রাঘব

৬২ ‘তারে ডরাও আপনি, রাজেন্দ্র?’—’রাজেন্দ্র’ বলতে বলা হয়েছে—
ক) ইন্দ্রজিৎকে
খ) বীরবাহুকে
গ) রাবণকে
ঘ) কুম্ভকর্ণকে
উত্তর: গ) রাবণকে

৬৩ ‘এ ______, পিতঃ, ঘুচিবে জগতে।’ (শূন্যস্থান)
ক) কালি
খ) কালিমা
গ) শোভা
ঘ) কলঙ্ক
উত্তর: ঘ) কলঙ্ক

৬৪ ‘হাসিবে মেঘবাহন;’—’মেঘবাহন’ হলেন—
ক) দেবরাজ ইন্দ্র
খ) বারুণী
গ) অগ্নি
ঘ) জলধি
উত্তর: ক) দেবরাজ ইন্দ্র

৬৫ ‘রুষিবেন দেব ______।’ (শূন্যস্থান)
ক) অগ্নি
খ) ব্রহ্মা
গ) বরুণ
ঘ) শিব
উত্তর: ক) অগ্নি

৬৬ রাঘবকে ইন্দ্রজিৎ হারিয়েছিলেন—
ক) দু-বার
খ) তিনবার
গ) চারবার
ঘ) সাতবার
উত্তর: ক) দু-বার

৬৭ ‘দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে!’—’বীর’ হলেন—
ক) বীরবাহু
খ) পবন
গ) রাঘব
ঘ) ইন্দ্রজিৎ
উত্তর: গ) রাঘব

৬৮ ‘গিরিশৃঙ্গ কিম্বা ______ যথা বজ্রাঘাতে।’ (শূন্যস্থান)
ক) বৃক্ষ
খ) লতা
গ) মহাবৃক্ষ
ঘ) তরু
উত্তর: ঘ) তরু

৬৯ ‘নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর, বীরমণি!’—’বীরমণি’ হলেন—
ক) রাবণ
খ) ইন্দ্রজিৎ
গ) বীরবাহু
ঘ) কুম্ভকর্ণ
উত্তর: খ) ইন্দ্রজিৎ

৭০ সেনাপতি পদে রাবণ বরণ করার কথা বলেছেন—
ক) বিভীষণকে
খ) কুম্ভকর্ণকে
গ) ইন্দ্রজিৎকে
ঘ) লক্ষ্মণকে
উত্তর: গ) ইন্দ্রজিৎকে

৭১ কুমারকে রাজা অভিষেক করালেন—
ক) দুধ দিয়ে
খ) দধি দিয়ে
গ) গঙ্গোদক দিয়ে
ঘ) ঘৃত দিয়ে
উত্তর: গ) গঙ্গোদক দিয়ে

৭২ ‘যথাবিধি লয়ে গঙ্গোদক,’—’গঙ্গোদক’ শব্দের অর্থ—
ক) গঙ্গাজল
খ) সমুদ্র
গ) মৃত্তিকা
ঘ) গোচোনা
উত্তর: ক) গঙ্গাজল

৭৩ ইন্দ্রজিতের স্ত্রীর নাম—
ক) ইন্দিরা
খ) সরমা
গ) নিকষা
ঘ) প্রমীলা
উত্তর: ঘ) প্রমীলা

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন— ক) মার্নেজ খ) রোকে ডালটন গ) পাবলো নেরুদা ঘ) লেওজেল রুগামা উত্তর: গ) পাবলো