অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার MCQ প্রশ্ন উত্তর
১, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির কবি হলেন—
(ক) শঙ্খ ঘোষ
(খ) জীবনানন্দ দাশ
(গ) জয় গোস্বামী
(ঘ) বিষ্ণু দে
উত্তর: (গ) জয় গোস্বামী
২, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির উৎস হল—
(ক) পাখি, হুস
(খ) পাতার পোশাক
(গ) ভালোই বাসব
(ঘ) ভূতুমভগবান
উত্তর: (খ) পাতার পোশাক
৩, জয় গোস্বামীর একটি বিখ্যাত কাব্য হল—
(ক) মরুমায়া
(খ) বনলতা সেন
(গ) সর্বহারা
(ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা?
উত্তর: (ঘ) ঘুমিয়েছ, ঝাউপাতা?
৪, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটির মূলগ্রন্থ ‘পাতার পোশাক’-এর রচনাকাল—
(ক) ১৯৯৭ খ্রিস্টাব্দ
(খ) ২০০০ খ্রিস্টাব্দ
(গ) ১৯৯৮ খ্রিস্টাব্দ
(ঘ) ২০০১ খ্রিস্টাব্দ
উত্তর: (ক) ১৯৯৭ খ্রিস্টাব্দ
৫, ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থটির জন্য কবি জয় গোস্বামী পান—
(ক) আনন্দ পুরস্কার
(খ) সাহিত্য অকাদেমী পুরস্কার
(গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার
(ঘ) কিঙ্কি সাহিত্য পুরস্কার
উত্তর: (গ) বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার
৬, ‘অস্ত্র’ শব্দের আক্ষরিক অর্থ—
(ক) হাতিয়ার
(খ) বাদ্যযন্ত্র
(গ) কণ্ঠসংগীত
(ঘ) গুঞ্জন
উত্তর: (ক) হাতিয়ার
৭, ‘বিরুদ্ধে’ শব্দের আক্ষরিক অর্থ—
(ক) বিপরীতে
(খ) অমিল
(গ) সহজে
(ঘ) সামনে
উত্তর: (ক) বিপরীতে
৮, ‘গান’ শব্দের আক্ষরিক অর্থ—
(ক) নৃত্য
(খ) রজারস
(গ) গীতি
(ঘ) শস্ত্র
উত্তর: (গ) গীতি
৯, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার প্রথম পঙক্তিটি হল—
(ক) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে’
(খ) ‘গান বাঁধিবে সহস্র উপায়ে’
(গ) ‘অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে’
(ঘ) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে’
উত্তর: (ঘ) ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে’
১০, ‘আমি এখন … হাতে পায়ে।’ (শূন্যস্থান)
(ক) লক্ষ
(খ) হাজার
(গ) শত
(ঘ) একক
উত্তর: (খ) হাজার
১১, কবিতায় বর্ণিত ‘আমি’ হল—
(ক) জনৈক আত্মীয়
(খ) রাজা
(গ) কবি স্বয়ং
(ঘ) সৈনিক
উত্তর: (গ) কবি স্বয়ং
১২, ‘… আসি, উঠে দাঁড়াই।’ (শূন্যস্থান)
(ক) সামনে
(খ) দূরে
(গ) এগিয়ে
(ঘ) পিছনে
উত্তর: (গ) এগিয়ে
১৩, ‘বুলেট’-এর অর্থ হল—
(ক) কাচের গুলি
(খ) বন্দুকের গুলি
(গ) প্লাস্টিকের খেলনা
(ঘ) মানুষের শরীর
উত্তর: (খ) বন্দুকের গুলি
১৪, কবি কীভাবে বুলেট তাড়ান?
(ক) মাথা নাড়িয়ে
(খ) শরীর দুলিয়ে
(গ) পা দুলিয়ে
(ঘ) হাত নাড়িয়ে
উত্তর: (ঘ) হাত নাড়িয়ে
১৫, কী প্রতিরোধ করতে কবি গানের বর্ম পরেছেন?
(ক) কথা
(খ) শব্দ
(গ) অস্ত্র
(ঘ) ধ্বনি
উত্তর: (গ) অস্ত্র
১৬, ‘গানের বর্ম আজ পরেছি …।’ (শূন্যস্থান)
(ক) পায়ে
(খ) হাতে
(গ) পাথায়
(ঘ) গায়ে
উত্তর: (ঘ) গায়ে
১৭, ‘বর্ম’ শব্দের অর্থ—
(ক) কবচ
(খ) হার
(গ) পুঁতি
(ঘ) চামর
উত্তর: (ক) কবচ
১৮, ‘গান তো জানি …।’ (শূন্যস্থান)
(ক) একটা/তিনটা
(খ) একটা/চারটা
(গ) একটা/দুটো
(ঘ) একটা/পাঁচটা
উত্তর: (গ) একটা/দুটো
১৯, ‘গান তো জানি একটা দুটো’ বলতে বলা হয়েছে—
(ক) সামান্য
(খ) মাঝারি
(গ) অনেক
(ঘ) অপ্রতুল
উত্তর: (ক) সামান্য
২০, ‘আঁকড়ে’ শব্দটির অর্থ—
(ক) জড়িয়ে
(খ) পোরিয়ে
(গ) মাড়িয়ে
(ঘ) ছড়িয়ে
উত্তর: (ক) জড়িয়ে
২১, ‘আঁকড়ে ধরে সে-খুড়কুটো’—‘সে-খুড়কুটো’ বলতে বোঝাচ্ছে—
(ক) সামান্য সম্বল
(খ) গুরুহীন
(গ) বহু মূল্যবান
(ঘ) খাদ্য-জাতীয়
উত্তর: (ক) সামান্য সম্বল
২২, গানের গায়ে মোছা হয়—
(ক) অস্ত্র
(খ) চোখের জল
(গ) ময়লা
(ঘ) রক্ত
উত্তর: (ঘ) রক্ত
২৩, মাথায় আছে শকুন অথবা—
(ক) কাক
(খ) চিল
(গ) বক
(ঘ) চড়াই
উত্তর: (খ) চিল
২৪, সহস্র উপায়ে গান বাঁধত—
(ক) চিল-শকুন
(খ) শ্যামা
(গ) কোকিল
(ঘ) দোয়েল
উত্তর: (গ) কোকিল
২৫, কোকিল হল—
(ক) বসন্তদূত
(খ) হেমন্তদূত
(গ) শরদদূত
(ঘ) বর্ষাদূত
উত্তর: (ক) বসন্তদূত
২৬, শকুন বা চিল বলতে বোঝানো হয়েছে—
(ক) উদার মানুষকে
(খ) সুযোগসন্ধানী মানুষকে
(গ) ভালো মানুষকে
(ঘ) সংখ্যালঘু মানুষকে
উত্তর: (খ) সুযোগসন্ধানী মানুষকে
২৭, ‘সহস্র উপায়ে’ শব্দের অর্থ বলতে কবিতায় বলা হয়েছে—
(ক) অনেক উপায়ে
(খ) অল্প উপায়ে
(গ) মধ্যম উপায়ে
(ঘ) শাব্দিক উপায়ে
উত্তর: (ক) অনেক উপায়ে
২৮, ‘বর্ম খুলে দ্যাখো … গায়ে।’ (শূন্যস্থান)
(ক) জামা
(খ) আদুড়
(গ) নোংরা
(ঘ) সুগন্ধ
উত্তর: (খ) আদুড়
২৯, কবিতায় ঋষি বালকের প্রসঙ্গ রয়েছে—
(ক) পরিত্রাতা হিসেবে
(খ) স্বার্থান্বেষী হিসেবে
(গ) গল্পকথক হিসেবে
(ঘ) কবি হিসেবে
উত্তর: (ক) পরিত্রাতা হিসেবে
৩০, ঋষিবালকের মাথায় গোঁজা রয়েছে—
(ক) পাহাড়ি ফুল
(খ) ময়ূরপালক
(গ) সোনার চিত্রুনি
(ঘ) লতাপাতা
উত্তর: (খ) ময়ূরপালক
৩১, ‘তোমায় নিয়ে বেড়াবে …’ (শূন্যস্থান)
(ক) পুতুল
(খ) গান
(গ) কবি
(ঘ) ছোটো ছেলে
উত্তর: (খ) গান
৩২, তোমায় নিয়ে গান বেড়াবে—
(ক) নদীতে, পুকুরে
(খ) সাগরে, জলাশয়ে
(গ) নদীতে, হাটে
(ঘ) নদীতে, দেশ-গাঁয়ে
উত্তর: (ঘ) নদীতে, দেশ-গাঁয়ে
৩৩, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার তিনোটি স্তবকে পঙক্তি বিন্যাস হল—
(ক) ৫-৬-৭
(খ) ৫-৭-৬
(গ) ৪-৫-৭
(ঘ) ৬-৫-৫
উত্তর: (ক) ৫-৬-৭
৩৪, ‘গানের দুটি পায়ে’ বলা হয়েছে গান এখানে—
(ক) সজীব সত্তা বলে
(খ) নির্জীব সত্তা বলে
(গ) ঘুমন্ত বলে
(ঘ) রঞ্জা-রসিকতা বলে
উত্তর: (ক) সজীব সত্তা বলে
৩৫, ‘আদুড় গায়ে’ কথাটির অর্থ হল—
(ক) অনাবৃত শরীরে
(খ) বর্ম পরিহিত শরীরে
(গ) সন্ন্যাসী বেশধারী শরীরে
(ঘ) ছিন্ন বস্ত্র পরিহিত শরীরে
উত্তর: (ক) অনাবৃত শরীরে
৩৬, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে—
(ক) কবির কাছে
(খ) বনেবাদাড়ে
(গ) লুকিয়ে
(ঘ) গানের পায়ে
উত্তর: (ঘ) গানের পায়ে
৩৭, ‘অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো … দুটি পায়ে …।’ (শূন্যস্থান)
(ক) আমার
(খ) দেশের
(গ) গানের
(ঘ) মায়েব
উত্তর: (গ) গানের
৩৮, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতায় ‘গান’ শব্দটি আছে—
(ক) একবার
(খ) পাঁচবার
(গ) সাতবার
(ঘ) ন-বার
উত্তর: (গ) সাতবার
৩৯, ‘হাজার হাতে-পায়ে এগিয়ে আসে’—
(ক) কবি
(খ) সৈনিক
(গ) ঋষিবালক
(ঘ) জনৈক আত্মীয়
উত্তর: (গ) ঋষিবালক
৪০, ‘গান’ কোথায় কোথায় ঘুরবে—
(ক) নদীতে
(খ) যুদ্ধক্ষেত্রে
(গ) দেশগাঁয়ে
(ঘ) ‘ক’ ও ‘গ’ উভয়ই
উত্তর: (ঘ) ‘ক’ ও ‘গ’ উভয়ই
৪১, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি ‘পাতার পোশাক’ কাব্যগ্রন্থের যে-অংশ রয়েছে, তা হল—
(ক) কবিবাহিনী
(খ) পাতার পোশাক
(গ) সেতু, অভিজ্ঞতা, শ্রম
(ঘ) সেতু, শ্রম, অভিজ্ঞতা
উত্তর: (খ) পাতার পোশাক
৪২, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতার পঙক্তি সংখ্যা—
(ক) ১৫
(খ) ১৭
(গ) ১৮
(ঘ) ১৯
উত্তর: (গ) ১৮
৪৩, ‘অস্ত্রের বিরুদ্ধে গান’ কবিতাটি কী জাতীয় কবিতা?
(ক) রূপকধর্মী
(খ) নৈসর্গ বিষয়ক
(গ) সাংকেতিক
(ঘ) ব্যঞ্জনাধর্মী
উত্তর: (ঘ) ব্যঞ্জনাধর্মী





