Class 10 Bengali

অদল বদল (গল্প) পান্নালাল প্যাটেল – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর

১.১ ‘হোলির দিনের পড়ন্ত বিকেল।’— হোলি যে-ঋতুতে হয়, তা হল—

ক) বসন্ত
খ) শীত
গ) শরৎ
ঘ) হেমন্ত

উত্তর: ১.১ ক) বসন্ত

১.২ ‘পড়ন্ত’ শব্দের অর্থ হল—

ক) পড়াশোনা করছে এমন
খ) পতনোন্মুখ
গ) শেষ হয়ে আসছে এমন
ঘ) পরিত্যক্ত

উত্তর: গ) শেষ হয়ে আসছে এমন

১.৩ পান্নালাল প্যাটেল ছিলেন—

ক) বাংলা ভাষার লেখক
খ) হিন্দি ভাষার লেখক
গ) গুজরাটি ভাষার লেখক
ঘ) মারাঠি ভাষার লেখক

উত্তর: গ) গুজরাটি ভাষার লেখক

১.৪ নিম গাছের নীচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল, তা হল—

ক) ফুটবল
খ) ধূলো ছোড়াছুড়ি
গ) দড়ি টানাটানি
ঘ) ছোঁয়াছুঁয়ি

উত্তর: খ) ধূলো ছোড়াছুড়ি

১.৫ ‘অদল বদল’ যে-দুই বন্ধুর গল্প, তাদের নাম হল—
ক) অমৃত ও ইরফান
খ) অমিত ও ইরফান
গ) অমিত ও ইসাব
ঘ) অমৃত ও ইসাব

উত্তর: ১.৫ ঘ) অমৃত ও ইসাব

১.৬ অমৃত ও ইসাবের কাছে নতুন যে-জিনিসটি ছিল, তা হল—
ক) জামা
খ) প্যান্ট
গ) বল
ঘ) বই

উত্তর: ১.৬ ক) জামা

১.৭ অমৃত ও ইসাবের জামা যে-যে দিক থেকে একরকম ছিল—

ক) রং, ছাপা ও ঝুল
খ) রং, মাপ, কাপড়
গ) মাপ, ঝুল ও কাপড়
ঘ) ছাপা, ঝুল ও কাপড়

উত্তর: খ) রং, মাপ, কাপড়

১.৮ অমৃত ও ইসাব পড়ত—

ক) একই স্কুলে একই ক্লাসে
খ) একই স্কুলে আলাদা ক্লাসে
গ) আলাদা স্কুলে একই ক্লাসে
ঘ) আলাদা স্কুলে আলাদা ক্লাসে

উত্তর: ১.৮ ক) একই স্কুলে একই ক্লাসে

১.৯ দুজনের বাবা পেশায় ছিলেন—

ক) তাঁতি
খ) কুমোর
গ) শিক্ষক
ঘ) চাষি

উত্তর: ঘ) চাষি

১.১০ অমৃতের বাড়িতে ছিলেন—

ক) শুধু বাবা
খ) বাবা-মা ও তিন ভাই
গ) বাবা ও মা
ঘ) বাবা ও ভাই

উত্তর: খ) বাবা-মা ও তিন ভাই

১.১১ ইসাবের বাড়িতে ছিলেন—

ক) শুধু বাবা
খ) বাবা-মা ও তিনভাই
গ) বাবা ও মা
ঘ) বাবা ও ভাই

উত্তর: ক) শুধু বাবা

১.১২ দুজনের একরকম পোশাক দেখে অমৃত ও ইসাবকে বলা হয়েছিল—

ক) গান করতে
খ) নাচ করতে
গ) কুস্তি করতে
ঘ) খেলা করতে

উত্তর: গ) কুস্তি করতে

১.১৩ ‘………. পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে।’

ক) বই
খ) নতুন জামা
গ) পুরস্কার
ঘ) প্রশংসা

উত্তর: খ) নতুন জামা

১.১৪ অমৃত তার বাবা-মা-কে জ্বালিয়েছিল—

ক) খেলার জন্য
খ) পড়াশোনা না-করার জন্য
গ) নতুন জামার জন্য
ঘ) স্কুলে যাবে না বলে

উত্তর: গ) নতুন জামার জন্য

১.১৫ নতুন জামা পাওয়াটা অমৃত ও ইসাবের পক্ষে কঠিন ছিল। কারণ—

ক) তাদের বাবারা ছিলেন রাগি
খ) তাদের জামার প্রয়োজন ছিল না
গ) তখন কোনো উৎসব ছিল না
ঘ) তারা ছিল গরিব

উত্তর: ঘ) তারা ছিল গরিব

১.১৬ ‘শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল,’— ‘ফতোয়া’ শব্দের অর্থ হল—

ক) প্রতিবাদ
খ) চিৎকার
গ) রায়
ঘ) দাবি

উত্তর: গ) রায়

১.১৭ ‘তাহলে তোমার কপালে কী আছে মনে রেখো।’— এখানে কপালে আছে বলতে বলা হয়েছে—

ক) ভাগ্যরেখা
খ) প্রহার
গ) তিলক
ঘ) প্রশংসা

উত্তর: খ) প্রহার

১.১৮ ইসাবের জামা ছিঁড়ে গিয়েছিল, কারণ—

ক) তাকে খেতে কাজ করতে হত
খ) তাকে একই জামা রোজ পরতে হত
গ) সে যত্ন নিতে জানত না
ঘ) তার জামা পুরোনো হয়ে গিয়েছিল

উত্তর: ১.১৮ ক) তাকে খেতে কাজ করতে হত

১.১৯ ‘ও মরিয়া হয়ে বলল,’— ‘ও’ হল—

ক) অমৃত
খ) ইসাব
গ) অমৃতের মা
ঘ) ইসাবের বাবা

উত্তর: ১.১৯ ক) অমৃত

১.২০ অমৃত যেখানে লুকিয়ে ছিল, সেই স্থানটি হল—

ক) অমৃতের স্কুল
খ) ইসাবের বাড়ি
গ) ইসাবের বাবার গোয়ালঘর
ঘ) বাড়ির পাশের গলি

উত্তর: গ) ইসাবের বাবার গোয়ালঘর

১.২১ ‘এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন।’— উনি বলতে বোঝানো হয়েছে—

ক) ইসাবের মা
খ) অমৃতের বাবা
গ) ইসাবের বাবা
ঘ) অমৃতের মা

উত্তর: ঘ) অমৃতের মা

১.২২ অমৃত একেবারেই গররাজি ছিল—

ক) জামা ছিঁড়তে
খ) স্কুলে যেতে
গ) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে
ঘ) মার খেতে

উত্তর: গ) ইসাবের সঙ্গে কুস্তি লড়তে

১.২৩ ছেলেছোকরার দঙ্গল অমৃতকে কুস্তির উদ্দেশ্যে নিয়ে গেল—
ক) শান বাঁধানো ফুটপাথে
খ) ইসাবের বাবার গোয়ালঘরে
গ) খোলা মাঠে
ঘ) দুই বাড়ির মাঝখানে

উত্তর: ১.২৩ গ) খোলা মাঠে

১.২৪ যে-ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে ডেকেছিল, তার নাম—

ক) ইসাব
খ) কালিয়া
গ) হাসান
ঘ) বাহালি

উত্তর: খ) কালিয়া

১.২৫ ‘ইসাবের মেজাজ চড়ে গেল।’— কারণ—

ক) ইসাব অমৃতকে খুব ভালোবাসত
খ) ইসাব কালিয়াকে পছন্দ করত না
গ) ইসাব অমৃতকে ঈর্ষা করত
ঘ) অমৃতের জামাটা বেশি সুন্দর ছিল

উত্তর:  ক) ইসাব অমৃতকে খুব ভালোবাসত

১.২৬ ‘সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল’— কারণ—

ক) ইসাব তাদের মারবে
খ) অমৃত তাদের মারবে
গ) কালিয়া তাদের মারবে
ঘ) কালিয়ার বাবা-মা তাদের মারবে

উত্তর: ঘ) কালিয়ার বাবা-মা তাদের মারবে

১.২৭ ইসাবের জামার যতটা কাপড় ছিঁড়ে গিয়েছিল—

ক) তিন ইঞ্চি
খ) চার ইঞ্চি
গ) পাঁচ ইঞ্চি
ঘ) ছ-ইঞ্চি

উত্তর: ঘ) ছ-ইঞ্চি

১.২৮ ‘ওরা ভয়ে কাঠ হয়ে গেল।’— ওদের ভয় পাওয়ার কারণ—

ক) জামা ছিঁড়ে যাওয়া
খ) বাবার হাতে মার খাওয়া
গ) শাস্তি পাওয়া
ঘ) সবকটিই

উত্তর: খ) বাবার হাতে মার খাওয়া

১.২৯ ‘এমন সময়ে শুনতে পেল’—

ক) অমৃতের বাবা ইসাবকে ডাকছেন
খ) ইসাবের বাবা অমৃতকে ডাকছেন
গ) অমৃতের বাবা অমৃতকে ডাকছেন
ঘ) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন

উত্তর: ঘ) ইসাবের বাবা ইসাবকে ডাকছেন

১.৩০ ‘ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়,’— ‘বুকের ধুকপুকুনি’ অর্থাৎ—

ক) ভয়
খ) হৃৎকম্পন
গ) হৃৎস্পন্দন
ঘ) হৃদ্রোগ

উত্তর: গ) হৃৎস্পন্দন

১.৩১ ইসাবের বাবা তারা জামা সেলাই করাবার জন্য—

ক) ভিক্ষা করেছেন
খ) সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন
গ) চুরি করেছেন
ঘ) কষ্ট স্বীকার করে টাকা উপার্জন করেছেন

উত্তর: খ) সুদখোরের কাছ থেকে টাকা ধার করেছেন

১.৩২ ‘হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল,’— বুদ্ধিটা ছিল—

ক) জামা অদলবদল করার
খ) পালিয়ে যাওয়ার
গ) লুকিয়ে থাকার
ঘ) কালিয়ার সঙ্গে কুস্তি লড়ার

উত্তর: ক) জামা অদলবদল করার

১.৩৩ ‘মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে’— তখন উনি—

ক) প্রচণ্ড রেগে গেলেন
খ) ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন
গ) অমৃতকে মারলেন
ঘ) কেঁদে ফেললেন

উত্তর: খ) ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জামা রিফু করে দিলেন

১.৩৪ হোলির সময় যা যা পোড়ানো হয়, তা হল—

ক) বাজি ও বুড়ির বাড়ি
খ) পুরোনো জিনিসপত্র
গ) জঞ্জাল ও কাগজ
ঘ) খড়ের গাদা ও কাপড়

উত্তর: ক) বাজি ও বুড়ির বাড়ি

১.৩৫ ইসাবের বাবার নাম ছিল—

ক) হাসান
খ) বাহালি
গ) কালিয়া
ঘ) অমৃত

উত্তর: ক) হাসান

১.৩৬ ‘উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন।’— এর মধ্য দিয়ে ইসাবের বাবার যে-বোধ প্রকাশিত হয়েছে, তা হল—

ক) ভয়
খ) গর্ব
গ) অহংকার
ঘ) রাগ

উত্তর: খ) গর্ব

১.৩৭ ইসাবের বাবা জাতিতে ছিলেন—

ক) রাজপুত
খ) শিখ
গ) পাঠান
ঘ) জাঠ

উত্তর: গ) পাঠান

১.৩৮ অমৃত ও ইসাবের বয়স ছিল—

ক) দশ
খ) বারো
গ) নয়
ঘ) এগারো

উত্তর: ক) দশ

১.৩৯ ‘পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।’— যে-গল্পের কথা বলা হয়েছে, তা হল—

ক) ভূতের গল্প
খ) হাসির গল্প
গ) মারামারির গল্প
ঘ) জামা বদলের গল্প

উত্তর: ঘ) জামা বদলের গল্প

১.৪০ ‘ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।’— ‘খাঁটি জিনিস’ বলতে বোঝানো হয়েছে—

ক) ভালোবাসা
খ) মাতৃস্নেহ
গ) বন্ধুত্ব
ঘ) সবকটিই

উত্তর: ঘ) সবকটিই

১.৪১ ‘তাঁদেরও বুক ভরে গেল।’— তাঁদের বুক ভরে যাওয়ার কারণ—

ক) অমৃতের মায়ের ভালোবাসার গল্প
খ) অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প
গ) ইসাব ও তার বাবার ভালোবাসার গল্প
ঘ) অমৃত, ইসাব ও তাদের বন্ধুদের মারামারির গল্প

উত্তর: খ) অমৃত ও ইসাবের ভালোবাসার গল্প

১.৪২ অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে যাঁর কানে গেল, তিনি হলেন—

ক) গ্রামরক্ষী
খ) গ্রামোন্নয়ন মন্ত্রী
গ) গ্রামপ্রধান
ঘ) গ্রামবাসী

উত্তর: গ) গ্রামপ্রধান

১.৪৩ গ্রামপ্রধান অমৃতের নামকরণ করেছিলেন—

ক) কালিয়া
খ) অদল
গ) বাহালি
ঘ) বদল

উত্তর: খ) অদল

১.৪৪ গ্রামপ্রধান ইসাবের নাম দিয়েছিলেন—

ক) অদল
খ) বাহালি
গ) হাসান
ঘ) বদল

উত্তর: ঘ) বদল

১.৪৫ ‘ছেলেরা খুব খুশি হল,’— ছেলেদের খুশি হওয়ার কারণ—

ক) তাদের নতুন জামা
খ) তাদের নতুন স্কুল
গ) তাদের নতুন নাম
ঘ) তাদের নতুন বাজি

উত্তর: গ) তাদের নতুন নাম

১.৪৬ হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল?

ক) ছবি আঁকতে
খ) হোলি খেলতে
গ) কুস্তি লড়তে
ঘ) ফুটবল খেলতে

উত্তর: গ) কুস্তি লড়তে

Admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Class 10 Bengali

মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

১.১ ‘জ্ঞানচক্ষু’ গল্পের রচয়িতা- ক) মহাশ্বেতা দেবী খ) অনিমা দেবী গ) আশাপূর্ণা দেবী ঘ) লীলা মজুমদার উত্তর: গ) আশাপূর্ণা দেবী
Class 10 Bengali

অসুখী একজন কবিতা MCQ, প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক বাংলা

১.১ ‘অসুখী একজন’ কবিতাটির কবি হলেন— ক) মার্নেজ খ) রোকে ডালটন গ) পাবলো নেরুদা ঘ) লেওজেল রুগামা উত্তর: গ) পাবলো